Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে প্রশাসন সাজাচ্ছে আ.লীগ: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2023, 09:20 pm
Last modified: 16 July, 2023, 09:25 pm

Related News

  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  

যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে প্রশাসন সাজাচ্ছে আ.লীগ: ফখরুল

তিনি বলেন, ‘আওয়ামী লীগ যেনতেন ভাবে, যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা প্রশাসনকে সাজাচ্ছে। নির্বাচনে যাদের হাতে ক্ষমতা থাকে, সেই ডিসিদের পরিবর্তন করা হচ্ছে। ৩০টির উপরে জেলায় ডিসি পরিবর্তন করা হয়েছে। এসপি-ইউএনও পরিবর্তন করা হচ্ছে।’
টিবিএস রিপোর্ট
16 July, 2023, 09:20 pm
Last modified: 16 July, 2023, 09:25 pm
ছবি: টিবিএস

যেকোনো উপায়ে আবারও ক্ষমতায় যেতে আওয়ামী লীগ প্রশাসন ঢেলে সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আওয়ামী লীগ যেনতেন ভাবে, যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। এজন্য তারা প্রশাসনকে সাজাচ্ছে। নির্বাচনে যাদের হাতে ক্ষমতা থাকে, সেই ডিসিদের পরিবর্তন করা হচ্ছে। ৩০টির উপরে জেলায় ডিসি পরিবর্তন করা হয়েছে। এসপি-ইউএনও পরিবর্তন করা হচ্ছে।'

আজ রোববার (১৬ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদল আয়োজিত 'মেহনতী শ্রমিক জনতার মহাসমাবেশ' এ প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন। কাজীর দেউড়ী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপি কোনো আলোচনায় যাবে না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'নির্বাচন কমিশনারের হাতে কিছু নেই। উনি কিছুই পারেন না। নির্বাচন কমিশন চাইলেও ফলাফল ঘোষণা করার পর- কোনো অনিয়মের অভিযোগ উঠলেও পুরো আসনের (সংসদীয়) ফলাফল স্থগিত বা ভোট বাতিল করতে পারবে না ইসি। তাই যার কোনো ক্ষমতা নেই, তার সঙ্গে কিসের কথা?'

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, 'সকল দলের চাহিদার কারণে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার এই ব্যবস্থা বিলুপ্ত করে, বাংলাদেশে চিরস্থায়ী অস্থিরতা তৈরি করেছে। তারা মুখে গণতন্ত্রের কথা বললেও, ভেতরে ভেতরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।'

মির্জা ফখরুল বলেন, 'আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছে না, তারা সেলফ সেন্সরশিপ করছে।'

ছবি: টিবিএস

চড়া দ্রব্যমূল্যের কারণে মানুষ দুঃসহ জীবনযাপন করছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, 'আওয়ামী লীগ ১০ টাকায় চাল দেওয়ার কথা বলে ক্ষমতায় এসেছিল। এখন চালের কেজি ৯০ টাকা। কৃষকরা সার পাচ্ছে না। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল, এখন যুবকরা চাকরির জন্য আন্দোলন করছে। বিরোধী দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকলে তাকে চাকরি দেওয়া হচ্ছে না।'

'এসব জুলুম থেকে দেশবাসীকে রক্ষা করে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। যেখানে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা বলা হয়েছে'- বলেন মির্জা ফখরুল।

বিকাল দুইটায় সমাবেশ শুরু হলেও, দুপুর ১২টার পর থেকে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম উত্তরে কাজীর দেউড়ি মোড়, দক্ষিণে নুর আহমেদ সড়কের লাভলেইন, পশ্চিমে সিআরবি পর্যন্ত ছড়িয়ে পরে।

এসময় চট্টগ্রাম মহানগর ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার ও ফেনীসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের 'ভোট আমার সাংবিধানিক অধিকার' 'টেকব্যাক বাংলাদেশ' 'খালেদা জিয়ার মুক্তি চাই'-সহ নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করতে দেখা যায়।

বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ.এম নাজিম উদ্দিনের দাবি, আজকের সমাবেশে অন্তত ৩০ হাজার মানুষের সমাগম ঘটেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'আওয়ামী লীগের খেলা শেষ। এবার বাংলােদেশের মানুষ তাদের সরকার নির্বাচিত করবে। এর বাইরে হবার সুযোগ নেই।'

বিদেশিদের সমর্থনের উপর বাংলাদেশের ক্ষমতা নির্ভর করে না মন্তব্য করে আমীর খসরু বলেন, 'বিদেশিরা বাংলাদেশে এসেছে ভোট চোরের আস্তানা ভেঙ্গে দিতে। তারা নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, সংবাদপত্রের স্বাধীনতা চায়। আওয়ামী লীগ এটা ভালো করেই জানে। কিন্তু, নেতা-কর্মীদের মনোবল ঠিক রাখতে নানান কথা বলছে।'

র‌্যাবকে দিয়ে যারা গুম-খুন করিয়েছে, তাদের বিচারের আওতায় আনার হুশিঁয়ারি উচ্চারণ করে এই বিএনপি নেতা বলেন, 'আমেরিকা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আর যারা র‌্যাবকে দিয়ে এসব করিয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।'

তিনি বলেন, 'জনগণকে ক্ষমতার বাইরে রেখে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনাকে গণভবনের ভাড়া দিতে হবে। নিজেদের অধিকার আদায়ের জন্য মানুষকে প্রস্তুতি নিতে হবে।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস.এম ফজলুল হক, বিএন‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির সাংগঠ‌নিক সম্পাদক মাহবু‌বুর রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক শাহদাত হোসেন চৌধুরী ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর প্রমুখ।

 

Related Topics

টপ নিউজ

বিএনপি / প্রশাসনে রদবদল / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • মে দিবসে ঢাকায় শ্রমিক সমাবেশে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
  • আ.লীগ আমলে বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: সংসদে পার্থ
  • বিএনপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক  

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net