Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
ঢাকা-১৭ নির্বাচন: একজন নায়কের জন্য একজন ‘নায়ক’, না একজন অধ্যাপক?

বাংলাদেশ

তৌসেফ ইসলাম
16 July, 2023, 07:35 pm
Last modified: 16 July, 2023, 07:51 pm

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঢাকা-১৭ নির্বাচন: একজন নায়কের জন্য একজন ‘নায়ক’, না একজন অধ্যাপক?

গত ১ জুন শূন্য সংসদীয় আসনটিতে ১৭ জুলাই ব্যালট ব্যবহার করে উপনির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। 
তৌসেফ ইসলাম
16 July, 2023, 07:35 pm
Last modified: 16 July, 2023, 07:51 pm
ছবি: প্রিনন মোস্তফা ফাহাদ ফর টিবিএস

এ যেন মার্ভেল ইউনিভার্স থেকে নেওয়া কোনো দৃশ্য — 'হিরো' আর প্রফেসরের লড়াই। আর পুরস্কার? ঢাকা-১৭ আসন। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত যে আসন দেশের সবচেয়ে সমৃদ্ধ সংসদীয় এলাকার গৌরব বহন করে।

গত ১৪ মে জনপ্রিয় অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি খালি হয়।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় এই আসনে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে একতারা। হিরো আলম নামে বেশি পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম খোকন পেয়েছেন এই একতারা প্রতীক।

হিরো আলমের বিপরীতে আছেন আওয়ালী লীগ মনোনীত মোহাম্মদ আলী আরাফাত। বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক রাজনীতিতেও পরিচিত মুখ। তিনি সুচিন্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও।

অবশ্য এই পর্যায়ে আসতে হিরো আলমে যাত্রা ছিল ঘটনাবহুল । তিনি বগুড়া-৬ ও বগুড়া-৪ উপনির্বাচনের প্রার্থী হন এবং উভয় আসনে স্বল্প ব্যবধানে হারেন।

গত ১৮ জুন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে হিরো আলমের নেওয়া মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার মুনির হোসেন খান বলেন, ওই আসনের ভোটারদের বাধ্যতামূলক ১ শতাংশ সমর্থন জমা দিতে ব্যর্থ হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে ২২ জুন আপিল শুনানিতে হিরো আলমের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

ঢাকা-১৭ আসনে আরও ছয়জন প্রার্থী আছেন। তবে তারা তেমন কোনো পরিচিত মুখ নয় বা এখনো পর্যন্ত খুব একটা সাড়া ফেলতে পারেননি।

বাকি প্রার্থীদের মধ্যে আছেন জাতীয় পার্টির মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, যিনি ১৯৯২-২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। অবসর গ্রহণের পর থেকে তিনি ব্যবসা ও রাজনীতির সঙ্গে জড়ান, তবে এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন।

অপর প্রার্থী জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কাজী মোঃ রাশেদুল হাসান রাশেদ। প্রায় তিন দশক রাজনীতির সঙ্গে জড়িত থাকা এই ব্যক্তি গোলাপ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

তৃণমূল বিএনপি থেকে মেজর (অব.) শেখ হাবিবুর রহমান লড়ছেন সোনালী আঁশ প্রতীক নিয়ে। তিনি একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ।

আরেক প্রার্থী সাবেক সরকারি কর্মকর্তা রেজাউল ইসলাম স্বপন। বাংলাদেশ কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বপনের প্রতীক ডাব।

ছড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট দলের মোহাম্মদ আক্তার হোসেন।

জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া লড়ছেন ট্রাক প্রতীক নিয়ে।

গত ১ জুন শূন্য সংসদীয় আসনটিতে ১৭ জুলাই ব্যালট ব্যবহার করে উপনির্বাচন অনুষ্ঠানের কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে ভোটার সংখ্যা তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। 

নিরাপত্তাব্যবস্থা

ভোট কেন্দ্রে ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। তাদের পাশাপাশি পাঁচজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটও থাকবেন।

পুলিশ, আনসার ও এপিবিএন সদস্যদের সমন্বয়ে ১০টি মোবাইল ফোর্স ও পাঁচটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়া র‌্যাবের ছয়টি দল এবং বিজিবির ছয়টি প্লাটুন মোতায়েন করা হবে।

Related Topics

টপ নিউজ

ঢাকা-১৭ উপনির্বাচন / হিরো আলম / উপনির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী
  • উপনির্বাচন: বগুড়ায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ২ বিএনপি নেতার ধস্তাধস্তি
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net