Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
জাতীয় নির্বাচনের আগে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2023, 07:30 pm
Last modified: 16 July, 2023, 07:33 pm

Related News

  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে

জাতীয় নির্বাচনের আগে পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

আজ রোববার (১৬ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত আলাদা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
টিবিএস রিপোর্ট
16 July, 2023, 07:30 pm
Last modified: 16 July, 2023, 07:33 pm

বাংলাদেশ পুলিশের অন্তত ১৬ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) রদবদল করা হয়েছে।

আজ রোববার (১৬ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত আলাদা একটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

আরেকটি প্রজ্ঞাপনে, ৩৫ জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শকের রদবদলের নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বিপ্লব বিজয় তালুকদারকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার পদে এবং হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মোজাম্মেল হককে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ওই পদে থাকা যথাক্রমে মো. আনিসুর রহমানকে রাজশাহীর এবং মো. মাসুদুর রহমান ভুঞাকে হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।

রাজশাহীর ডিআইজি মো. আব্দুল বাতেনকে রংপুরে, ওখানে থাকা মোহা. আব্দুল আলীম মাহমুদকে অ্যান্টি টেররিজম ইউনিটে এবং বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে মো. জামিল হাসান বরিশালের ডিআইজি হয়েছেন।

এ ছাড়া টুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
মোট ১৬ জনের মধ্যে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত সিআইডিতে থাকা এ কে এম নাহিদুল ইসলাম, বিশেষ শাখায় (এসবি) মো. মনিরুজ্জামানকে একই বিভাগে পদায়ন করা হয়েছে। বিশেষ শাখা থেকে রখফার সুলতানা খানমকে সারদা পুলিশ একাডেমিতে, ডিএমপি থেকে মো. জাকির হোসেন খানকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে, সদর দপ্তর থেকে মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে পদায়ন করা হয়েছে। এ ছাড়া পুলিশ ট্রেনিং সেন্টার ঢাকা ও টাঙ্গাইলের দুই ডিআইজির পদ অদলবদল হয়েছে। মো. নজরুল ইসলাম টাঙ্গাইলে এবং মো. ময়নুল ইসলাম ঢাকায় কমান্ড্যান্ট পদে বদলি হয়েছেন।

আলাদা প্রজ্ঞাপনে ৩৫ জন অতিরিক্ত ডিআইজিকে দেশে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

Related Topics

টপ নিউজ

পুলিশ / রদবদল / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • পুলিশের ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • আরো চার পুলিশ সুপারকে বদলি
  • ফের পুলিশের পোশাক পরিবর্তনের প্রস্তাব, আসছে নতুন নকশা
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস পুলিশ হেফাজতে

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net