Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
উচ্চশিক্ষার জন্য আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছে দেখে উচ্ছ্বসিত: রাষ্ট্রদূত হাস

বাংলাদেশ

ইউএনবি
15 July, 2023, 05:10 pm
Last modified: 15 July, 2023, 05:09 pm

Related News

  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন

উচ্চশিক্ষার জন্য আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছে দেখে উচ্ছ্বসিত: রাষ্ট্রদূত হাস

ইউএনবি
15 July, 2023, 05:10 pm
Last modified: 15 July, 2023, 05:09 pm

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আরও বেশি সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছে দেখে তারা 'উচ্ছ্বসিত'।

তিনি জানান, মার্কিন সরকারের কাছে বাংলাদেশসহ যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ পৌঁছে দেওয়া একটি 'শীর্ষ অগ্রাধিকার'।

তিনি আরও বলেন, 'যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানায়। যুগান্তকারী গবেষণায় সম্পৃক্ত হওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাজীবনকে সমৃদ্ধ করা প্রভৃতির মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।'

মার্কিন দূতাবাস স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য বিশেষভাবে একটি 'সুপার ফ্রাইডে' ইভেন্টের আয়োজন করেছে।

শিক্ষার্থীরা জানায়, শিক্ষার জন্য তাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো খুবই আকর্ষণীয় মনে হয় এবং শিক্ষার্থী ভিসা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার জন্য তারা দূতাবাসের প্রচেষ্টার প্রশংসা করে।

দূতাবাসের কনস্যুলার কর্মীরা অ-অভিবাসী শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারী ৫০০জনেরও বেশি শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছেন।

গত বছরে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীরা ভিসার অপেক্ষার সময় কমাতে ৬ হাজার জনেরও বেশি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী এবং শিক্ষার্থীসহ ২ হাজার জনেরও বেশি অভিবাসী ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের জন্য ১৬ সপ্তাহ সময় নিয়েছে।

২০২১-২২ শিক্ষাবর্ষে, ২০০টিরও বেশি দেশ থেকে ৯৮ লাখ ৪৮ হাজার ৫১৯ জন আন্তর্জাতিক শিক্ষার্থীর নাম মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নথিভুক্ত হয়েছে।

স্টুডেন্ট ভিসার সংখ্যার দিক থেকে ঢাকায় অবস্থিত দূতাবাস বর্তমানে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটের মধ্যে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে।

উচ্চশিক্ষার জন্য আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রকে বেছে নিচ্ছে দেখে উচ্ছ্বসিত: রাষ্ট্রদূত হাস 
ঢাকাস্থ দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তর্জাতিক ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান, একাডেমিক সহযোগিতার সমৃদ্ধ সুবিধা এবং সাংস্কৃতিক বোঝাপড়া এবং এই গ্র্যাজুয়েটরা তাদের দেশে ফিরে যাওয়ার সময় যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা স্বীকার করে।

মার্কিন দূতাবাসের মতে, উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ গন্তব্য।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ২০১০-১১ শিক্ষাবর্ষে ২ হাজার ৮০০ থেকে বেড়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে ১০ হাজার ৫৯৭-এ উন্নীত হয়েছে।

মার্কিন দূতাবাস বলেছে, যদিও কোভিড-১৯ মহামারি বিশ্বজুড়ে আন্তর্জাতিক শিক্ষা বিনিময় এবং শিক্ষার্থীদের গতিশীলতাকে ব্যাহত করেছে। তবে তারা স্টুডেন্ট ভিসার আবেদনে সহায়তা করতে এবং 'ফল সেমিস্টার' শুরুর আগে যতটা সম্ভব শিক্ষার্থীর সাক্ষাত্কার গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে 'সুপার ফ্রাইডে' অফারসহ বিভিন্ন বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / উচ্চশিক্ষা / পিটার হাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ‘এটি আমাদের যুদ্ধ নয়’: ইরান ইস্যুতে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউরোপ
  • মার্কিন হামলায় ‘সহযোগিতা’, জাতিসংঘকে লেখা চিঠিতে আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
  • সস্তা ড্রোন বদলে দিচ্ছে আকাশযুদ্ধের ধরন

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net