Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 29, 2026
বিএনপির একদফা ঘোষণা আজ, নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2023, 12:00 pm
Last modified: 12 July, 2023, 12:12 pm

Related News

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী

বিএনপির একদফা ঘোষণা আজ, নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা 

এদিকে আজ বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
টিবিএস রিপোর্ট
12 July, 2023, 12:00 pm
Last modified: 12 July, 2023, 12:12 pm
ছবি- টিবিএস

ঢাকায় সমাবেশ করে বিএনপি আজ সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দিবে। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

আজ বুধবার দুপুরে নয়াপল্টন দলটির কেন্দ্রীয় অফিস সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ দুপুর ২টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে। 

পুলিশের ২৬ শর্ত মেনে ৩ ঘণ্টার এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির পক্ষ থেকে জানা গেছে, রাজধানী ঢাকা ছাড়া এর আশপাশের জেলায় থেকে নেতাকর্মীরা অংশ নেবে এক দফা ঘোষণার এ সমাবেশে। 

সকাল থেকেই ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা নয়া পল্টনে শো ডাউন ও মিছিল করছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। 

ছবি- টিবিএস

সড়কের উত্তর অংশে (পার্টি অফিসের সামনে) একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। রাজারবাগ পুলিশ হাসপাতাল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

সমাবেশে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 

এদিকে আজ বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির এক দফা আন্দোলনের মূল কেন্দ্র হবে ঢাকা। বড় সমাবেশ করে সরকার পতনের অভিন্ন একদফা আন্দোলন গড়ে তুলতেই নানা পরিকল্পনা করা হচ্ছে।

ছবি- টিবিএস

সমাবেশের ব্যাপক প্রস্তুতি নিতে তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনকে নির্দেশনাও দিয়েছে বিএনপি।

আমীর খসরু বলেন, "অতীত আন্দোলনের অভিজ্ঞতায় দলের নীতিনির্ধারকরা মনে করছেন, ঢাকায় জোরালো আন্দোলন ছাড়া সরকার পতন সম্ভব নয়।"

খসরু যোগ করেন, "এখন থেকে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণ রাজপথে আসছে এবং তারাই জয়ী হবে।"

আজকের সমাবেশে ব্যাপক জনসমাবেশ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
 
Related Topics

টপ নিউজ

বিএনপি / পাল্টাপাল্টি সমাবেশ / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা
  • বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
    তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের
  • ছবি: রয়টার্স
    তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত
  • কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
    যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়
  • ছবি: টিবিএস
    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

Related News

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বিরোধী দলের সহযোগিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে: পানিসম্পদমন্ত্রী
  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অতীত অভিজ্ঞতা ভালো নয়: বিদেশি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান নেপালের, চায় অর্থ সহায়তা

2
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: এএফপি
বাংলাদেশ

তারেক রহমানকে কেন দিল্লিতে চায় ভারত

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

তিব্বত সীমান্তে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা, নেপাল ও চীনে উদ্ধার অভিযান স্থগিত

5
কানাডার মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ৬ জন গবেষক যোগ দিয়েছেন। ছবি: নাসুনা স্টুয়ার্ট-উলিন/দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ৪৮ শীর্ষ গবেষক পাড়ি জমালেন কানাডায়

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে এক বছরে ৪,০০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net