Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
ভাসানচরে দুর্ঘটনার কবলে পাঁনগাও এক্সপ্রেস, ভেসে গেছে ৩টি কনটেইনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2023, 10:35 am
Last modified: 07 July, 2023, 10:37 am

Related News

  • প্রায় দেড়শ বছর পর মিললো ডুবে যাওয়া জাহাজের রহস্যের জবাব
  • কেরালায় বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ায় উপকূলজুড়ে সতর্কতা জারি
  • রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে সারবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ২
  • ইয়েমেন উপকূলে হুথিদের হামলার শিকার ব্রিটিশ মালিকানাধীন জাহাজ ডুবে গেছে
  • কর্ণফুলী নদীতে সারবাহী লাইটার জাহাজ ডুবি

ভাসানচরে দুর্ঘটনার কবলে পাঁনগাও এক্সপ্রেস, ভেসে গেছে ৩টি কনটেইনার

এই ঘটনায় জাহাজে অবস্থানরত নাবিকদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তাদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
07 July, 2023, 10:35 am
Last modified: 07 July, 2023, 10:37 am

চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে পাঁনগাও কনটেইনার টার্মিনালে যাওয়ার পথে ভাসানচর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে চট্টগ্রাম বন্দরের মালিকানাধীন  জাহাজ পাঁনগাও এক্সপ্রেস। জাহাজে থাকা ৯৬ টিইইউসের মধ্যে সমুদ্রে ভেসে গেছে ৩টি কনটেইনার।

বৃহস্পতিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক এমভি পানগাও এক্সপ্রেস দুর্ঘটনার বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন।

তবে এই ঘটনায় জাহাজে অবস্থানরত নাবিকদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তাদের একটি বোটে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।  

চট্টগ্রাম বন্দরের মালিকানায় থাকা জাহাজটি সি গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ভাড়ায় নিয়ে পরিচালনা করছিল। এটি চট্টগ্রাম বন্দর থেকে পাঁনগাও রুটে পণ্যবাহী কনটেইনার পরিবহন করতো।  

চট্টগ্রাম বন্দরের মেরিন ডিপার্টমেন্টের কর্মকর্তারা গতকাল টিবিএসকে বলেন, দুর্ঘটনার পর একটি টেকনিক্যাল টিম (ডলফিন মেরিন) জাহাজের পানি ও কনটেইনার অপসারণের চেষ্টা করছে। জাহাজটি হালকা হলে ডকে মেরামতের জন্য নেওয়ার পরিকল্পনা রয়েছে।  

দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর-পানগাঁও রুটে কনটেইনার পরিবহনের জন্য ৫০ কোটি টাকা ব্যয়ে এমভি পানগাঁও এক্সপ্রেস, এমভি পানগাঁও সাকসেস এবং এমভি পানগাঁও ভিশন নামে ৩টি কন্টেইনার জাহাজ ক্রয় করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম-পানগাঁও রুটে সর্বাধিক জাহাজ পরিচালনাকারী সংস্থা সি গ্লোরি শিপিং এজেন্সি বেয়ারবোট চাটার্ড চুক্তির আওতায় পাঁচ বছরের জাহাজগুলো ভাড়া নিয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবস্থাপনায় জাহাজ তিনটির সংস্কার করে এবং নিজস্ব লোকবল দিয়ে পরিচালনা করছে।

প্রতিটি জাহাজের জন্য মাসিক সাড়ে ৭ লাখ টাকা বন্দরকে প্রদান করছে তারা।

সি গ্লোরি শিপিং এর এর ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন জুয়েল বলেন, "বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় দুর্ঘটনার কবলে পড়ে পানগাও এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত জাহাজটিকে আমরা ডুবে যাওয়া থেকে রক্ষা করতে পেরেছি। আশা করছি জাহাজটিকে আমরা উদ্ধার করতে পারবো।"

 

 

 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কনটেইনার / জাহাজ ডুবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • প্রায় দেড়শ বছর পর মিললো ডুবে যাওয়া জাহাজের রহস্যের জবাব
  • কেরালায় বিপজ্জনক পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ায় উপকূলজুড়ে সতর্কতা জারি
  • রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে সারবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ২
  • ইয়েমেন উপকূলে হুথিদের হামলার শিকার ব্রিটিশ মালিকানাধীন জাহাজ ডুবে গেছে
  • কর্ণফুলী নদীতে সারবাহী লাইটার জাহাজ ডুবি

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net