Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘ভুল চিকিৎসা’: ল্যাবএইড-এর ব্যবস্থাপনা পরিচালক, ৫ চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2023, 09:10 pm
Last modified: 26 June, 2023, 10:31 pm

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

‘ভুল চিকিৎসা’: ল্যাবএইড-এর ব্যবস্থাপনা পরিচালক, ৫ চিকিৎসকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

তিন মাস আগে পাকস্থলীতে মারাত্মক সংক্রমণে ভোগা তাহসিনকে ডা. সাইফুল্লাহর অধীনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষানিরীক্ষার পর তার অস্ত্রোপচার করা হয়। তিনবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল বলে জানান হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম। হাসপাতাল কর্তৃপক্ষ তাহসিনকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যেতে দেয়নি — এমন অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট
26 June, 2023, 09:10 pm
Last modified: 26 June, 2023, 10:31 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় এইচএসএসি শিক্ষার্থী তাহসিন হোসেন-এর (১৭) মৃত্যুর অভিযোগে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালকসহ মোট সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাত অভিযুক্ত হলেন: ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম, শাখা ব্যবস্থাপক (ধানমন্ডি) মো. শাহজাহান,  ডা. মো. সাইফুল্লাহ, ডা. মাকসুদ, ডা. সাব্বির আহমেদ, ডা. মোশাররফ ও ডা. কনক।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ওই কিশোরের বাবা মনির হোসেন।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের আদেশ দিয়েছেন আদালত।

'আমি ডা. সাইফুল্লাহকে অনেকবার জিজ্ঞেস করেছি আমার ছেলের সমস্যা কী। কিন্তু উনি কোনোবারই সঠিক করে কিছুই বলতে পারেননি। অথচ তার দুইবার অপারেশন করা হয়েছে। সেটা যে ভুল চিকিৎসা ছিল তা আমি নিশ্চিত। আমি প্রথম অপারেশনের পর ছেলেকে ভারতে চিকিৎসা করাতে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু ল্যাবএইড কর্তৃপক্ষ রোগীকে ছাড়পত্রও দেয়নি,' মনির বলেন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ডা. এ এম শামীম বলেছেন, সব নিয়ম-নীতি মেনেই ওই রোগীর চিকিৎসা করা হয়েছিল।

তিন মাস আগে পাকস্থলীতে মারাত্মক সংক্রমণে ভোগা তাহসিনকে ডা. সাইফুল্লাহর অধীনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষানিরীক্ষার পর তার অস্ত্রোপচার করা হয়। তিনবার মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল বলেও জানান ডা. এ এম শামীম।

হাসপাতাল কর্তৃপক্ষ তাহসিনকে বিদেশে চিকিৎসা করাতে নিয়ে যেতে দেয়নি — এমন অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।

'তার শরীর থেকে মেডিকেল ডিভাইসগুলো খোলার কোনো পরিস্থিতি ছিল না,' বলেন তিনি। শামীম আরও বলেন, রোগীর পরিবারকে ছয়–সাত লাখ টাকা ছাড় দেওয়া হয়েছিল।

মামলার নথিপত্র অনুযায়ী, পেটব্যথার পর ১৭ বছর বয়সী তাহসিনকে গত ২৭ মার্চ ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে ডা. সাইফুল্লাহকে দেখানো হয়। ডা. সাইফুল্লাহ তাহসিনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।

হাসপাতালে পরীক্ষানিরীক্ষার পর রোগীর মলত্যাগে অসুবিধা থাকার কথা জানা যায়। তখন ডা. সাইফুল্লাহ দ্রুত অস্ত্রোপচার করানোর কথা বলেন। পরে গত ২৮ মার্চ তাহসিনের অস্ত্রোপচার করা হয়।

এরপর তাহসিনের অবস্থার অবনতি হতে থাকে। তখন ডা. মাকসুদ আবার অস্ত্রোপচারের পরামর্শ দেন। ৬ এপ্রিল তাহসিনের দ্বিতীয় অস্ত্রোপচার করেন ডা. সাইফুল্লাহ।

দ্বিতীয়বার অস্ত্রোপচারের পরেও রোগীর অবস্থা খারাপ হতে থাকে। এর তিন মাস পর ২৩ জুন তাহসিনের মৃত্যু হয়।

ওই তিন মাসে তাহসিনকে ১৪৪ ব্যাগ রক্ত দেওয়া হয়। চিকিৎসার ব্যয় হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় ২৭ লাখ টাকা বিল করে।

এর মধ্যে দশ লাখ ৬৫ হাজার টাকা পরিশোধ করে হাসপাতাল থেকে তাহসিনের লাশ গ্রহণ করে দাফনের ব্যবস্থা করা হয়।

Related Topics

টপ নিউজ

ল্যাব এইড হাসপাতাল / ভুল চিকিৎসা / হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় ১৫ বার পেছাল
  • সালমান শাহ হত্যা মামলা: ২৩ জুন তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net