Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন স্থগিত করলো সেন্ট্রাল হাসপাতাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 June, 2023, 01:30 pm
Last modified: 21 June, 2023, 01:54 pm

Related News

  • সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর অনুমতি স্বাস্থ্য অধিদপ্তরের
  • আঁখির মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতাল, চিকিৎসকের পাশাপাশি স্বামীরও: তদন্ত কমিটি  
  • সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত
  • তদন্ত ছাড়া অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেপ্তার না করার আহবান
  • ২ চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন স্থগিত করলো সেন্ট্রাল হাসপাতাল

তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
21 June, 2023, 01:30 pm
Last modified: 21 June, 2023, 01:54 pm

প্রয়াত মাহবুবা রহমান আঁখি এবং তার নবজাতকের মৃত্যু নিয়ে আজ বুধবার (২১ জুন) সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের যে সংবাদ সম্মেলন করার কথা ছিল, সেটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

আজ সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ; কিন্তু পরে জানানো হয় যে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এটি অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমকর্মীরা হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছানোর পর হাসপাতালের ব্যবস্থাপক মামুনুর রশিদ রাসেল এটি স্থগিতের কথা জানান।

তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়ায় আজকের সংবাদ বিজ্ঞপ্তি অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করা হলো।   

ডা. সংযুক্তা সাহা ও নিহত আঁখির স্বজনদের অভিযোগ প্রসঙ্গে তদন্ত সাপেক্ষে জবাব দেওয়া হবে। 

তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে।

এর আগে, সোমবার (১৯ জুন) সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এটিএম নজরুল ইসলাম এ ঘটনার জন্য প্রাথমিকভাবে ডা. সংযুক্তা সাহা এবং অপারেশন থিয়েটারে কর্তব্যরত ডাক্তারদের দায়ী করেন।

তিনি বলেন, "গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের। কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেনি।"

কেন একজন চিকিৎসককে প্রতিদিন ১৫০-২০০ রোগী দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, একই সঙ্গে এত রোগী দেখা এবং মানসম্মত সেবা দেওয়া সম্ভব নয়।

তবে ডা. সংযুক্তা সাহা সেটা করতেন বলে জানান তিনি।

গত ৯ জুন রাত ১২টার দিকে প্রসব বেদনা উঠলে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীন মাহবুবা রহমান আঁখিকে ভর্তি করা হয়। কিন্তু সে সময় ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবুও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং অপারেশন থিয়েটারে কাজ করছেন। নরমাল ডেলিভারির চেষ্টার পরও তা না করানো গেলে, রাত সাড়ে তিনটার দিকে আঁখির সিজারিয়ান ডেলিভারি করা হয়। ডেলিভারির পর আইসিউতে মারা যায় নবজাতক। এ ঘটনার পর ১০ জুন আঁখিকে সেন্ট্রাল হাসপাতাল থেকে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই ১৮ জুন মারা যায় আঁখি।

এ ঘটনায় ওই সময় ওটিতে থাকা চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনার বিরুদ্ধে প্রতারণা ও ভুল চিকিৎসার অভিযোগে ১৪ জুন আঁখির পরিবার ধানমন্ডি থানায় একটি মামলা করে। পরে ধানমন্ডি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তর লিখিত অনুমতি না দেওয়া পর্যন্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহার ওপর সেন্ট্রাল হাসপাতালে বিশেষজ্ঞ সেবা প্রদানে নিষেধাজ্ঞা দেয়।

Related Topics

টপ নিউজ

সেন্ট্রাল হাসপাতাল / প্রসূতি মৃত্যু / চিকিৎসকদের অবহেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • ছবি: রয়টার্স
    জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের
  • ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Related News

  • সেন্ট্রাল হাসপাতালের অপারেশন থিয়েটার চালুর অনুমতি স্বাস্থ্য অধিদপ্তরের
  • আঁখির মৃত্যুর দায় সেন্ট্রাল হাসপাতাল, চিকিৎসকের পাশাপাশি স্বামীরও: তদন্ত কমিটি  
  • সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত
  • তদন্ত ছাড়া অভিযোগের ভিত্তিতে চিকিৎসকদের গ্রেপ্তার না করার আহবান
  • ২ চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ, ভোগান্তিতে রোগীরা

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্বালানি তেল ও এলএনজি সংকট কমাতে ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

6
ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ঈদের দিন ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net