Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
সাংবাদিক নাদিম হত্যা: জামালপুর ইউপি চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2023, 01:25 pm
Last modified: 17 June, 2023, 01:34 pm

Related News

  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার
  • 'দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যদি শহীদ হতে পারি'—গ্রেপ্তারের আগে জামায়াত নেতা আখতারুজ্জামান
  • বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যা: জামালপুর ইউপি চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাব

নাদিমের মৃত্যুর পরপরই সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান আত্মগোপন করেন।
টিবিএস রিপোর্ট
17 June, 2023, 01:25 pm
Last modified: 17 June, 2023, 01:34 pm
সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু/ ছবি- সংগৃহীত

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যুর তিন দিন পর শনিবার (১৭ জুন) সকালে জামালপুরের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৪-এর একটি দল সকাল ৭টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার মো. মহিবুল ইসলাম খান।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আসামি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার ভোরে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাদিমের মৃত্যুর পরপরই সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান আত্মগোপন করেন।

বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুর সমর্থকদের হামলায় গুরুতর আহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার (১৫ জুন) অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও বেসরকারি চ্যানেল একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪২ বছর বয়সী এই সাংবাদিক। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ইউপি চেয়ারম্যানের দুর্নীতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাকে হুমকি দেওয়া হচ্ছিলো। 

নাদিমের মৃত্যুর বিচারের দাবিতে সাতক্ষীরা, জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সংবাদমাধ্যমের সদস্যরা।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, "খুনিরা যত শক্তিশালীই হোক না কেন, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।"
 
Related Topics

টপ নিউজ

সাংবাদিক নাদিম হত্যা / গ্রেপ্তার / সাংবাদিক হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত শীর্ষ ৪ সদস্য গ্রেপ্তার
  • উত্তরায় ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
  • রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার
  • 'দোয়া করবেন, প্রবাসীদের স্বার্থ রক্ষায় যদি শহীদ হতে পারি'—গ্রেপ্তারের আগে জামায়াত নেতা আখতারুজ্জামান
  • বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net