Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ঈদ উপলক্ষে মেটলাইফের বিনামূল্যে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত জীবন বীমা কভারেজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 June, 2023, 12:35 pm
Last modified: 12 June, 2023, 12:37 pm

Related News

  • বীমা পলিসি হোল্ডারদের সুরক্ষার জন্য সলভেন্সি মার্জিন আইন বাস্তবায়নে জোর
  • ষড়যন্ত্র ঠেকাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের বিকল্প নেই: তারেক রহমান
  • ব্যাংকের নিট খেলাপি ৫ শতাংশের বেশি হলে ইন্স্যুরেন্স পণ্য বিক্রির সুযোগ নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • সরকারি কর্মচারীদের বীমার আওতায় আনতে কোম্পানি গঠনের অনুমতি দিল সরকার
  • মন্দ বিনিয়োগ করে ঝুঁকিতে ১০ জীবন বীমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান

ঈদ উপলক্ষে মেটলাইফের বিনামূল্যে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত জীবন বীমা কভারেজ

কভারেজ প্রদানের সময়সীমা আগামী ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।
টিবিএস রিপোর্ট
12 June, 2023, 12:35 pm
Last modified: 12 June, 2023, 12:37 pm

ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণকারী গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত জীবন বীমা কভারেজ দিচ্ছে মেটলাইফ। দেশে প্রথমবারের মতো কোনো বীমা কোম্পানি এমন উদ্যোগ নিয়েছে। 

রোববার (১১ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, মেটলাইফের সক্রিয় বীমা পলিসি রয়েছে এমন যেকোনো গ্রাহকের মৃত্যু, দুর্ঘটনা এবং অক্ষমতার ক্ষেত্রে অতিরিক্ত বীমা কভারেজ পাবেন। 

এরজন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। এর ফলে সক্রিয় বীমা পলিসিধারী গ্রাহকরা বিদ্যমান পলিসি থেকে প্রযোজ্য বীমা কভারেজ ছাড়াও আরও ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।  

কভারেজ প্রদানের সময়সীমা আগামী ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, "ঈদ দেশে সকলের জন্যই একটি উৎসবের আমেজ তৈরি করে। তবে এ সময় বিপুল সংখ্যক মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে বিভিন্ন জেলায় বেড়াতে যান এবং অনেকেই দুর্ঘটনায় পড়েন। এই আনন্দঘন মুহূর্তে কোনো দুর্ঘটনার শিকার হলে তাদের পাশে থাকছে মেটলাইফ। এই উদ্যোগ গ্রাহকদের যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করবে এবং তাদেরকে দুশ্চিন্তামুক্ত রাখতে সাহায্য করবে। এছাড়া, হজযাত্রীরাও এই অতিরিক্ত বীমা কভারেজ সুবিধা পাবেন।"

সক্রিয় তাকাফুল বীমা পলিসি গ্রাহক, যারা হজ পালনের জন্য ভ্রমণে আছেন, তারাও ৫০,০০০ টাকা পর্যন্ত এই অতিরিক্ত বীমা কভারেজ সুবিধা পাবেন। 

গ্রাহক যেদিন হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন, সেদিন থেকে পরবর্তী ৪৩ দিন পর্যন্ত এই কাভারেজ সুবিধা গ্রহণের সুযোগ থাকবে।
 
Related Topics

টপ নিউজ

মেটলাইফ / জীবন বীমা / বীমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • বীমা পলিসি হোল্ডারদের সুরক্ষার জন্য সলভেন্সি মার্জিন আইন বাস্তবায়নে জোর
  • ষড়যন্ত্র ঠেকাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের বিকল্প নেই: তারেক রহমান
  • ব্যাংকের নিট খেলাপি ৫ শতাংশের বেশি হলে ইন্স্যুরেন্স পণ্য বিক্রির সুযোগ নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • সরকারি কর্মচারীদের বীমার আওতায় আনতে কোম্পানি গঠনের অনুমতি দিল সরকার
  • মন্দ বিনিয়োগ করে ঝুঁকিতে ১০ জীবন বীমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net