Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
স্বাস্থ্যবীমার বাইরে দেশের ৯৮.৪ শতাংশ মা ও শিশু: জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2026, 12:30 pm
Last modified: 24 July, 2026, 12:34 pm

Related News

  • ৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
  • মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা প্রধানমন্ত্রীর, বাড়ছে অর্থ ও সেবার পরিধি
  • জন্মের পর থেকে সন্তানকে ড্রয়ারে লুকিয়ে রাখতেন, ৭ বছরের কারাদণ্ড মায়ের
  • বীমা পলিসি হোল্ডারদের সুরক্ষার জন্য সলভেন্সি মার্জিন আইন বাস্তবায়নে জোর
  • ষড়যন্ত্র ঠেকাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের বিকল্প নেই: তারেক রহমান

স্বাস্থ্যবীমার বাইরে দেশের ৯৮.৪ শতাংশ মা ও শিশু: জরিপ

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টিবিএস রিপোর্ট
24 July, 2026, 12:30 pm
Last modified: 24 July, 2026, 12:34 pm
ফাইল ছবি

বাংলাদেশে ৯৮ দশমিক ৪ শতাংশ মা ও শিশু কোনো ধরনের স্বাস্থ্যবীমার আওতায় নেই। সাধারণ বীমা কোম্পানি বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে মা ও শিশুর পৃথক স্বাস্থ্যবীমা কভারেজও দেশে প্রায় অনুপস্থিত। 

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্বজুড়ে সার্বজনীন স্বাস্থ্যসুরক্ষার ওপর জোর দেওয়া হলেও বাংলাদেশে মা ও শিশুদের জন্য নির্দিষ্ট স্বাস্থ্যবীমা ব্যবস্থা অত্যন্ত সীমিত। পরিসংখ্যান বলছে, দেশে মা ও শিশুর স্বাস্থ্যবীমার আওতায় আসার হার ২ শতাংশেরও কম।

বিবিএসের তথ্য অনুযায়ী, দেশের ১৫ থেকে ৪৯ বছর বয়সী মায়েদের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ স্বাস্থ্যবীমার আওতায় রয়েছেন। এ ছাড়া ৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের শূন্য দশমিক ৪ শতাংশ এবং ৫ বছরের কম বয়সী শিশুদেরও মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ স্বাস্থ্যবীমার আওতায় রয়েছে।

এর আগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্যেও বলা হয়েছে, চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরিবারগুলোকে সবচেয়ে বেশি চাপ বহন করতে হয়।

বর্তমানে দেশে স্বাস্থ্যসেবার মোট ব্যয়ের প্রায় ৭৯ দশমিক ৩ শতাংশই রোগীদের নিজস্ব পকেট থেকে দিতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এ হার ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়।

বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক বীমা কোম্পানিগুলো সাধারণত গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবীমার আওতায় আনতে অনীহা দেখায়। সিজারিয়ান প্রসব, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের (এনআইসিইউ) মতো ব্যয়বহুল সেবার ঝুঁকি বেশি হওয়ায় এ ধরনের বীমার প্রিমিয়ামও সাধারণ মধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারের নাগালের বাইরে থাকে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানালেও বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও চিকিৎসকেরা বলছেন, ব্যক্তিগত স্বাস্থ্য ব্যয় কমানো, দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং বরাদ্দের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

বর্তমানে দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯ শতাংশই ব্যক্তিগতভাবে বহন করতে হয়, যা দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় অনেক বেশি। ফলে পরিবারের একজন সদস্যের গুরুতর অসুস্থতাই পুরো পরিবারকে আর্থিক সংকটে ফেলতে পারে।

২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশ এবং জাতীয় বাজেটের ৭ দশমিক ৪ শতাংশ। গত এক দশকের মধ্যে এটিই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ।

এ বরাদ্দে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পুষ্টি, টিকাদান এবং অসংক্রামক রোগ শনাক্তকরণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য বিমা / বীমা / মা ও শিশু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ছবি: সংগৃহীত
    ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
    ‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

Related News

  • ৯২৫ কোটি টাকার প্রকল্প সত্ত্বেও বীমার আওতা কমেছে ৪০ শতাংশ
  • মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা প্রধানমন্ত্রীর, বাড়ছে অর্থ ও সেবার পরিধি
  • জন্মের পর থেকে সন্তানকে ড্রয়ারে লুকিয়ে রাখতেন, ৭ বছরের কারাদণ্ড মায়ের
  • বীমা পলিসি হোল্ডারদের সুরক্ষার জন্য সলভেন্সি মার্জিন আইন বাস্তবায়নে জোর
  • ষড়যন্ত্র ঠেকাতে মানুষের ভোটের অধিকার নিশ্চিতের বিকল্প নেই: তারেক রহমান

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

5
নাভানেথেম নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ইলাস্ট্রেশন: টিবিএস
আন্তর্জাতিক

‘আপনারা আরও হাততালি দিলে পুরস্কারটা ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি’: শান্তিতে নোবেল জয়ের পর ট্রাম্পকে খোঁচা পিল্লাইয়ের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net