Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
আদানি প্ল্যান্ট থেকে সরবরাহ সত্ত্বেও দেশের বিদ্যুৎ সংকট প্রায় অপরিবর্তিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2023, 10:25 am
Last modified: 10 June, 2023, 10:29 am

Related News

  • কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, সরবরাহ নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে
  • নেপালে বন্যায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে রপ্তানি বন্ধ
  • কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি

আদানি প্ল্যান্ট থেকে সরবরাহ সত্ত্বেও দেশের বিদ্যুৎ সংকট প্রায় অপরিবর্তিত

বৃহস্পতিবার (৮ জুন) আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেলেও একই দিনে কয়লা সংকটের কারণে এস আলম গ্রুপের প্ল্যান্টটি বন্ধ হয়ে যায়। এর আগে একই কারণে গত ৫ জুন পায়রা ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়।
টিবিএস রিপোর্ট
10 June, 2023, 10:25 am
Last modified: 10 June, 2023, 10:29 am
ছবি- সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পর কমেছে বিদ্যুতের চাহিদা; কিন্তু তারপরও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে অনেক এলাকাতেই। কারণ চাহিদা কমলেও, খুব একটা বাড়েনি বিদ্যুতের উৎপাদন।

বৃহস্পতিবার (৮ জুন) আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পেলেও একই দিনে কয়লা সংকটের কারণে এস আলম গ্রুপের প্ল্যান্টটি বন্ধ হয়ে যায়। এর আগে একই কারণে গত ৫ জুন পায়রা ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে যায়।

ভারতীয় আদানি গ্রুপের গোড্ডা ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ এরমধ্যেই ১,০০০ মেগাওয়াট অতিক্রম করেছে। প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক সঞ্চালন শুরু করার ফলে সম্ভব হয়েছে এটি। 

বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানির তথ্য অনুযায়ী, গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বৃহস্পতিবার রাত ১১টায় বিদ্যুৎ সরবরাহ ছিল ১,০৮৩ মেগাওয়াট এবং গতকাল সকাল ১০টায় সরবরাহ ছিল ১,০৬৯ মেগাওয়াট।

আদানির গোড্ডা থার্মাল প্ল্যান্টকে তাদের দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য বরাবরই জোর দিয়ে আসছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম চালু করার সময়সীমা পার করে ফেলেছে আদানির থার্মাল প্ল্যান্ট।

বিপিডিবি'র উদ্যোগের ফলে আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট এই মাসের প্রথম সপ্তাহে তাদের প্রি-কমিশনিং পরীক্ষা শুরু করেছে।

১-২ জুন এই প্ল্যান্ট থেকে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ বিদ্যুৎ সরবরাহ ছিল ১,০৭০ মেগাওয়াট। বৃহস্পতিবার এর অপারেশন পুনরায় শুরু করার আগে কয়েক দিনের জন্য দ্বিতীয় ইউনিটের সঞ্চালন বন্ধ ছিল। 

আদানি পাওয়ার (ঝাড়খন্ড) লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, প্রি-কমিশনিং পরীক্ষার অংশ হিসেবে তারা আরও সাত দিন পূর্ণ ক্ষমতায় দ্বিতীয় ইউনিটটি সচল রাখবেন।

"ইউনিটটি ১৫ জুনের মধ্যে বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রস্তুত হবে," বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মকর্তা বলেন।

গত ৯ এপ্রিল থেকে আদানির গোড্ডা ১,৬০০ মেগাওয়াট থার্মাল প্ল্যান্টের প্রথম ইউনিটটি বাংলাদেশে গড়ে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

আদানির প্ল্যান্টের প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম মূলত ২০২২ সালের জুলাই মাসে এবং দ্বিতীয় ইউনিটের কার্যক্রম একই বছরের ডিসেম্বরে শুরু হওয়ার কথা ছিল।

পায়রা ১৩২০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার পর বিদ্যুৎ সংকটের সমাধান হিসাবে এসএস ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করা হয়। 

কিন্তু তবুও সংকট কমেনি এস আলম প্ল্যান্ট বন্ধ হয়ে যাওয়ায়। কয়লা সংকটের কারণে বৃহস্পতিবার রাত ১১টায় বন্ধ হয়ে যায় এটি। এর মাত্র তিন দিন আগেই প্ল্যান্টের প্রথম ইউনিটের প্রি-কমিশনিং টেস্ট চালানো হয়।

এসএস পাওয়ারের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মো. ফয়জুর রহমান বলেন, "১৮ জুনের মধ্যে কয়লার একটি চালান আসার কথা আছে। সেটি আসলেই কেবল প্ল্যান্টটি আবার সচল করা সম্ভব হবে।"

বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস ও ডলারের বিনিময় হার বাড়তে থাকায় জ্বালানী আমদানিতে সংকটের কারণে গত ৫ জুন দেশের বৃহত্তম পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি উন্নত করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্ভাব্য সব বিকল্প দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে।

বৃহস্পতিবার রাত ২টায় দেশে ঘণ্টার সর্বোচ্চ লোডশেডিং ছিল ২,৯৭৫ মেগাওয়াট; যা ৭ জুন ছিল ৩২০০ মেগাওয়াট। 

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ আমদানি / আদানি পাওয়ার / বিদ্যুতের চাহিদা / বিদ্যুতের ঘাটতি / পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ছবি: বলিউড হাঙ্গামা
    চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
    ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    ৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

Related News

  • কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, সরবরাহ নেমেছে ৮০০ মেগাওয়াটের নিচে
  • নেপালে বন্যায় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে রপ্তানি বন্ধ
  • কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • ভারতের অন্য তিন সরবরাহকারীর তুলনায় আদানির বিদ্যুতের দাম ৫৯% বেশি

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ছবি: বলিউড হাঙ্গামা
বিনোদন

চীনকে ‘ইতিবাচকভাবে’ উপস্থাপনের পর সরকারের সবুজ সংকেত পেল সালমানের আটকে থাকা সিনেমা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

4
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

5
ছবি সৌজন্যে: হোয়াইট হাউস
বাংলাদেশ

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ হাজার কোটি টাকার এলইডি বাল্বের বাজারের অর্ধেকই মান-সনদহীন, চাপে নিয়ম মেনে চলা উৎপাদকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net