Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
সুন্দরবনের একটি অংশে জালের বেড়া দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ

বাংলাদেশ

মঙ্গাবে 
06 June, 2023, 05:00 pm
Last modified: 06 June, 2023, 05:10 pm

Related News

  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

সুন্দরবনের একটি অংশে জালের বেড়া দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ

সুন্দরবনই বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ অরণ্য যেখানে বাঘেরা থাকে। কিন্তু, মানুষের আনাগোনা ও প্রাকৃতিক দুর্যোগে দিন দিন এই বাস্তুসংস্থানের স্থায়ী ক্ষতি হয়ে চলেছে। 
মঙ্গাবে 
06 June, 2023, 05:00 pm
Last modified: 06 June, 2023, 05:10 pm
ছবি: ডেভিড রাজু/ উইকিমিডিয়া কমনস/ ভায়া স্ক্রল ডটইন

বিশ্বের বৃহত্তম শ্বাসমূলীয় বনভূমি সুন্দরবন। নোনা জল ও কাদার এই রাজ্যেই বাস রাজকীয় সৌন্দর্যের রয়্যাল বেঙ্গল টাইগারের। তবে দিন দিন বনে বাড়ছে মানুষের আনাগোনা। পাল্লা দিয়ে বাঘের আক্রমণের ঘটনাও বাড়ছে। এমন অবস্থায়, বাঘ ও মানুষের সংঘাত রোধ করে স্থানীয় অধিবাসীদের সুরক্ষা দিতে চায় বনবিভাগ। চায় বিপন্ন বাঘেদেরও মানুষের হামলা থেকে বাঁচাতে। এই লক্ষ্যকে সামনে রেখেই পৃথিবীর বৃহত্তম বাদাবনের একটি অংশে নাইলনের জালের বেড়া স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

২০২২ সালের মার্চে শুরু হওয়া সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বাঘ ও বনজীবী মানুষকে একে-অন্যের বিচরণস্থল থেকে দূরে রাখতে চায় বনবিভাগ।

পরিবেশবাদী গণমাধ্যম মঙ্গাবে'কে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের পশ্চিম বন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। তিনি বলেন, "প্রাথমিকভাবে আমরা সুন্দরবনের ৬০ কিলোমিটারের বেশি এলাকায় পলিপ্রপিলিন জালের বেড়া স্থাপন করব। আগামী অর্থবছর (২০২৩-২৪) থেকে বেড়া লাগানো শুরু হবে।" 

সুন্দরবনই বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ যেখানে বাঘেরা থাকে। কিন্তু, মানুষের আনাগোনা ও প্রাকৃতিক দুর্যোগে দিন দিন এই বাস্তুসংস্থানের স্থায়ী ক্ষতি হয়ে চলেছে। 

বন এলাকায় বাড়ছে জনসংখ্যা। স্থানীয় এসব সম্প্রদায় জীবিকার জন্য অনেকটাই বনের ওপর নির্ভরশীল। এতে অতি-আহরণ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। বাড়ছে বন কেটে জমি দখল। বিভিন্ন উপায়ে দূষিত হচ্ছে বনের এলাকা। মাছের ঘের ও চাষবাসেও বাদাবন আজ বিপন্ন।

আগে জলমগ্ন থাকায় বনের অনেক অংশ ছিল দুর্গম, নৌকা করে যাওয়ার উপায় থাকলেও গভীর বনে যাতায়াত সহজ ছিল না। কিন্তু, সুন্দরবনের নদী ও খালগুলোও পলি পড়ে ভরাট হচ্ছে। জাগছে নতুন চর। ফলে বনের বিশাল অংশে এখন সহজেই যেতে পারছে মানুষ। 

সুন্দরবনের ভারতীয় অংশে জালের বেড়া। বাঘ ও মানুষের মধ্যে সংঘাত কমাতে বাংলাদেশের অংশেও নাইলনের জালের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি: আবু সিদ্দিক, মঙ্গাবে

আর এই বিষয়টিই বনবিভাগকে জালের বেড়া দিতে উৎসাহী করেছে। মোহসিন বলেন, "মানুষ এখন অনায়সে জীবিকার জন্য বনে যেতে পারছে। অনেক সময় তারা বনের এলাকায় গরু-মহিষ চড়ায়। গৃহপালিত এসব প্রাণীকে দেখে আক্রমণে প্ররোচিত হচ্ছে বাঘ।"

পোষা প্রাণীরা অনেক ধরনের রোগজীবাণু বহন করে। বাঘের এলাকায় মানুষ ও পোষা প্রাণীর বিচরণ বাড়ায় বিভিন্ন রোগব্যাধি বাঘের দেহে ছড়িয়ে পড়ছে। 

মোহসিন বলেন, কুকুরের মতো কিছু পোষ্য প্রাণীর নানান রোগব্যাধি থাকে। তাই মানুষ ও তাদের পোষা প্রাণীর বনে অনুপ্রবেশ ঠেকাতে নদীতে জেগে ওঠা চর এবং খালের কিনারে নেটের বেড়া দেওয়া হবে।     

বাঘে-মানুষে সংঘাতের ঘটনা বাড়ছে যেভাবে

সুন্দরবন অঞ্চলে বাঘ ও মানুষের সহাবস্থান বরাবরই ছিল – শ্বাপদসঙ্কুল অরণ্যে যেমন হয়, তেমনই অনিশ্চিত। তবু যতদিন বাঘেদের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত ছিল, তখন কালেভদ্রে বাঘের আক্রমণে মৃত্যু ঘটতো মানুষের। কিন্তু, সাম্প্রতিক সময়ে বন্যপ্রাণির সাথে সংঘাতের ঘটনা তীব্রতর হয়েছে। 

খাদ্যের সন্ধানে বাঘেরা বন-সংলগ্ন লোকালয়েও আসছে। গত ১২ জানুয়ারি ভোরের দিকে দুটি বাঘ ভোলা নদী পাড়ি দিয়ে এসে বাগেরহাট পৌরসভার অধীন সোনাতলা গ্রামের কিছু এলাকায় ঘুরে বেড়ায়। অবশ্য কোনোপ্রকার দুর্ঘটনা ছাড়াই বাঘ দুটি পরে বনে ফিরেও যায়। কিন্তু, অন্যান্য অনেক ক্ষেত্রেই  আতঙ্কিত গ্রামবাসী দলবদ্ধভাবে হামলা করে বাঘকে হত্যা করেছে। 

গ্রামে মানুষের গোয়ালে বাঁধা থাকে গবাদিপশু। সহজে সেগুলো শিকারের আশায় বাঘেরা নদী সাঁতরে গ্রামে চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই রাতের আঁধারে তারা হানা দেয়। বন এলাকার হতদরিদ্র মানুষের সম্পদ সীমিত। তাই গবাদিপশুর ওপর হামলা তাদের যথেষ্ট ক্ষতিও করে।

বনবিভাগের আনুষ্ঠানিক তথ্যমতে, গত ১৫ বছরে ৫০ বার মানব বসতিতে প্রবেশ করেছে সুন্দরবনের বাঘ। এসব ঘটনায় কখনো বাঘের প্রাণ গেছে, কখনোবা মানুষ বা গবাদিপশুর। ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত ৪৯টি বাঘকে স্থানীয়রা হত্যা করেছে বলেও জানা যায় বনবিভাগের তথ্যমতে। 

তবে মোহসিন জানান, বাঘ ও মানুষের এই সংঘাতে চলতি শতকের শুরু থেকে এপর্যন্ত ৪৬টি বাঘ ও ৩০০ জন মানুষের মৃত্যু হয়েছে।

২০১৫ সালের বাঘ শুমারিতে বাংলাদেশের সুন্দরবন অংশে মাত্র ১০৫টি বাঘ রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৮ সালের জরিপে, ১১৪টি বাঘ থাকার অনুমান করা হয়। কিন্তু, ২০০৪ সালের জরিপে ৪৪০টি বাঘ থাকার অনুমান করা হয়েছিল। সেখান থেকে তাদের সংখ্যায় খাঁড়া পতনই উঠে এসেছে পরের জরিপগুলোয়।
 
হতে পারে বাঘ ভয়ঙ্কর; কিন্তু সে প্রকৃতির সন্তান। আদিম বন্যতাই তার স্বরূপ। বিপদও তার কম নয়। অবৈধ শিকার, মানুষের সাথে সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে বাঘেদের একমাত্র আবাস সুন্দরবনে তাদের সংখ্যায় দ্রুত পতন হচ্ছে।  
   

বনের মধ্য দিয়ে প্রবাহিত অনেক নদী পলি পড়ে ভরাট হওয়ায় সুন্দরবনের অনেক অংশে চড়া জাগছে। শুকনো ডাঙ্গা ধরে সহজেই বনে প্রবেশ করছে লোকজন, যে সুবিধা তাদের আগে ছিল না। ছবি: আবু সিদ্দিক, মঙ্গাবে

ভারতের ক্ষেত্রে দেখা গেছে জালের বেড়া কার্যকর হয়

বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সুন্দরবনের অপর অংশ। সেখানকার সুন্দরবন জাতীয় উদ্যান কর্তৃপক্ষ এরমধ্যেই বাদাবনের ৯০ কিলোমিটার এলাকাজুড়ে স্থাপন করেছে নাইলনের জালের বেড়া। তখন থেকেই মানব বসতিতে বাঘ আসার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। 

প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট- আইইউসিএন এর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদের মতে, একই কাজ বাংলাদেশে করলে গ্রামে বাঘ আসার ঘটনা বন্ধ হতে পারে। একইভাবে মানুষের জন্যেও বনে যাওয়ায় বাধা তৈরি হবে। এভাবে বাঘ ও মানুষের সংঘাতের ঘটনা কমবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার অধ্যাপক ড. মনিরুল হাসান খান ছিলেন বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যানের একজন সহ-লেখক। তিনি বেড়া দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি সমস্যার একটি কার্যকর সমাধান হতে পারবে। 

তার মতে, সংঘাত কমলে স্থানীয়দের মন থেকে বাঘের প্রতি বিরূপ মনোভাব নিরসন হবে অনেকটাই। "ফলে তারাও বাঘ সংরক্ষণে এগিয়ে আসবে।" 

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / জালের বেড়া / বাঘ সংরক্ষণ / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net