Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
অবিলম্বে কারা চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের, ১ মাস সময় বেধে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2023, 04:15 pm
Last modified: 06 June, 2023, 04:15 pm

Related News

  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরও একটি রিট খারিজ
  • ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’

অবিলম্বে কারা চিকিৎসক নিয়োগের নির্দেশ হাইকোর্টের, ১ মাস সময় বেধে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ১৪১ পদের মধ্যে ১২৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। বাকি পদে নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ কাজ করছে। 
টিবিএস রিপোর্ট
06 June, 2023, 04:15 pm
Last modified: 06 June, 2023, 04:15 pm

দেশের কারাগারগুলোতে চিকিৎসক নিয়োগে বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত শুনানিতে মঙ্গলবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কারা অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেন আদালত।

শুনানিতে তাদের উদ্দেশ্য করে আদালত বলেছেন, ক্ষমতা অপব্যবহারের জন্য না, ক্ষমতা মানুষের সেবার জন্য। 

বিচারক কে. এম. কামরুল কাদের ও বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। 

একইসঙ্গে দেশের কারাগারগুলোতে শূন্যপদে চিকিৎসক নিয়োগ দিতে একমাসের সময়সীমা বেঁধে দিয়েছেন হাইকোর্ট। 

২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের (এসসি) আইনজীবী মো. জে আর খান রবিন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. জে আর খান রবিন। কারা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

শুনানির শুরুতে রিটের পক্ষের আইনজীবী জে আর খান রবিন বলেন, কারাগারে শূন্যপদে এখনও চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। 

তখন আদালত বলেন, "বাংলাদেশে তো ডাক্তারের অভাব নেই। এমনকি সড়কেও তাদের দেখা মিলতে পারে। বেসরকারি মেডিকেল থেকেও অনেকে ডাক্তারি পড়ছেন।"

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ১৪১ পদের মধ্যে ১২৫ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। বাকি পদে নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ কাজ করছে। 

আদালত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কারা কর্তৃপক্ষকে দ্রুত নির্দেশ বাস্তবায়নের আহ্বান জানান। 

আদালত বলেন, ক্ষমতা অপব্যবহারের জন্য না, "ক্ষমতা মানুষকে সেবা দেওয়ার জন্য। এটা মনে রাখবেন।"

২০২১ সালের ২১ সেপ্টেম্বর আদালতের কাছে পেশ করা হয়, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি খালি পদের বিপরীতে ১১২ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে। 

বাকি পদগুলোতেও দ্রুত চিকিৎসক নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। তবে স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোন উদ্যোগ নেয়নি। 

পরে এক আপিল শুনানিতে আদালত কারাগারের মহাপরিদর্শক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিবকে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। 

গতবছরের ১৩ ডিসেম্বর সে প্রতিবেদন জমা দেওয়া হয়।
 
Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / কারা চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ফেনীর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে শুনানি শেষ, রায় ২৪ আগস্ট
  • রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আরও একটি রিট খারিজ
  • ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের রিট খারিজ
  • হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ মামলা নিষ্পত্তি: ‘বিচারব্যবস্থায় মানুষের আস্থা সুদৃঢ় করবে’
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে ‘বাধা নেই’

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net