Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
নাইকো দুর্নীতি মামলা: ১৫ বছর পর খালেদা জিয়ার বিচার শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2023, 06:00 pm
Last modified: 23 May, 2023, 06:00 pm

Related News

  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবির
  • খালেদা জিয়ার দিকনির্দেশনা যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন: দেবপ্রিয়

নাইকো দুর্নীতি মামলা: ১৫ বছর পর খালেদা জিয়ার বিচার শুরু

টিবিএস রিপোর্ট
23 May, 2023, 06:00 pm
Last modified: 23 May, 2023, 06:00 pm
ফাইল ছবি

হাইকোর্টের নির্দেশে প্রায় ১৫ বছর স্থগিত থাকার পর মঙ্গলবার (২৩ মে) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বিশেষ জজ আদালতে এ বিচারকাজ চলছে। বিচারক শেখ হাফিজুর রহমান দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক বাদী মোহাম্মদ মাহবুবুল আলমের সাক্ষ্য গ্রহণ করেন।

আদালত আগামী ২০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গত ১৯ মার্চ খালেদ জিয়াসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

খালেদা জিয়া ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসেন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর মইনুল হক, সাবেক বাপেক্স সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকো দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

একেএম মোশাররফ হোসেন, মওদুদ আহমদ ও শফিউর রহমান মারা যাওয়ায় ১৯ মার্চ মামলা থেকে মুক্তি পান।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন খালেদা জিয়া ও অন্য চারজনের বিরুদ্ধে মামলাটি করে। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

২০০৮ সালের মে মাসে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করে দুর্নীতি দমন সংস্থা।

খালেদা জিয়াসহ মামলার অন্য আসামিরা হাইকোর্টে আবেদন করেন, যার ফলে প্রায় ১৫ বছর বিচার স্থগিত থাকে।
 
Related Topics

টপ নিউজ

নাইকো দুর্নীতি মামলা / খালেদা জিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • খালেদা জিয়া, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ
  • জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ’-এর যাত্রা শুরু
  • ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে
  • খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবির
  • খালেদা জিয়ার দিকনির্দেশনা যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন: দেবপ্রিয়

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net