Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
আচরণবিধি লঙ্ঘন: সদলবলে মনোনয়নপত্র জমা সিলেটের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামানের

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
23 May, 2023, 05:25 pm
Last modified: 23 May, 2023, 05:30 pm

Related News

  • জাতীয় নির্বাচন: ৫১টি দলের ও ৪৭৮ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
  • বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়ার বিকল্প প্রার্থীরা
  • রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন জাপা নেতারা
  • ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা
  • বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

আচরণবিধি লঙ্ঘন: সদলবলে মনোনয়নপত্র জমা সিলেটের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামানের

এরআগে বেলা ১২টার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান তিনি।  
সিলেট প্রতিনিধি
23 May, 2023, 05:25 pm
Last modified: 23 May, 2023, 05:30 pm
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনের আচরণবিধি প্রকাশ্যে লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট সিটি করেপারেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। 

আজ মঙ্গলবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এরআগে বেলা ১২টার দিকে শতাধিক নেতাকর্মী নিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান আনোয়ারুজ্জামান।  

নির্বাচন কমিশনের সিটি করেপারেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় কোনপ্রকার মিছিল বা শোডাউন করা যাবে না, বা প্রার্থী ৫ জনের অধিক সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দিতে পারবেন না।

এ ব্যাপারে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদির বলেন, আনোয়ারুজ্জামান মনোনয়নপত্র জমাদানকালে অনেক কাউন্সিলর প্রার্থী এবং সাংবাদিকরা এখানে উপস্থিত ছিলেন। ফলে ভিড় লেগে যায়। 'তবে আমাদের কার্যালয়ের বাইরে কোন শোডাউন করা হয়েছে কিনা খেয়াল করিনি'।

আচরণিবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, 'আমি গুটিকয়েক নেতাকর্মী নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছি। তবে বাইরে অনেক কর্মী-সমর্থক ছিলেন। তাদের আমি নিয়ে যাইনি'।

আনোয়ারুজ্জামান মনোনয়নপত্র জমাদানকালে তার সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে। 

Related Topics

টপ নিউজ

সিলেট সিটি নির্বাচন / আনোয়ারুজ্জামান চৌধুরী / মনোনয়নপত্র জমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • জাতীয় নির্বাচন: ৫১টি দলের ও ৪৭৮ স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন
  • বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন খালেদা জিয়ার বিকল্প প্রার্থীরা
  • রংপুর-৩ আসনে জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন জাপা নেতারা
  • ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন রুমিন ফারহানা
  • বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net