Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের রোডম্যাপ প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2023, 07:35 pm
Last modified: 18 May, 2023, 07:38 pm

Related News

  • অতি ধনীদের সম্পত্তিতে কর বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের ভোটারদের
  • রেমিট্যান্স প্রাপ্তিতে বিশ্বে শীর্ষে ভারত, কিন্তু ট্রাম্পের করারোপে খেতে পারে বড় ধাক্কা, ঝুঁকিতে বাংলাদেশও
  • টেক্সটাইল, প্লাস্টিক শিল্পের ওপর আসছে বড় করের চাপ; শঙ্কিত উদ্যোক্তারা
  • তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের
  • নতুন ৩০ শতাংশ আয়কর হার থেকে রেহাই পাচ্ছেন উচ্চধনীরা

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপের রোডম্যাপ প্রকাশ

সভায় বক্তারা বলেন, বাজেট ঘোষণার পর সাধারণত বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি হলেও- দেশে শীর্ষ তামাক কোম্পানিগুলো বাজেট ঘোষণার আগেই সিগারেটের দাম বাড়িয়ে দেয়। ইতোমধ্যেই সেটা বাজারে দেখা গেছে। বাজেট ঘোষণার পরও পুরনো ব্যান্ডরোলের সিগারেট নতুন দামে বিক্রি করে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়। মূসক ও কর আইন অমান্য করে বেশি দামে সিগারেট বিক্রি করায় প্রতি বছর ৫,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
টিবিএস রিপোর্ট
18 May, 2023, 07:35 pm
Last modified: 18 May, 2023, 07:38 pm
ছবি: সৌজন্যে

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপে দুই বছরের একটি রোডম্যাপ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি)।

দেশে প্রচলিত বিভিন্ন আইনের অভিজ্ঞতা, দেশে রাজস্ব ফাঁকি বন্ধে বিদ্যমান প্রযুক্তি এবং যেসব পণ্যের ওপর সুনির্দিষ্ট কর বিদ্যমান রয়েছে- সেই আলোকে এ রোডম্যাপ তৈরি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুর ২টায় রাজধানীর বনানীতে বিইআর ও বিএনটিটিপি যৌথভাবে আয়োজিত 'জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপ' শীর্ষক পরামর্শমূলক সভায় এ রোডম্যাপ প্রকাশ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক।

তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, "সুনির্দিষ্ট কর বাংলাদেশে নতুন কিছু নয়। বর্তমানে দেশে ইট, এসি, মোবাইল ফোন সিমকার্ড, টেলিভিশন, ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ, প্রিন্টার, সেলাই মেশিনসহ বেশকিছু পণ্যের ওপর যেভাবে সুনির্দিষ্ট হারে করারোপ করা হয়- সেই পদ্ধতিতেই সব ধরনের তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট করারোপ করা সম্ভব। এতে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।"

তিনি আরও বলেন, তামাকে বিদ্যমান করারোপ পদ্ধতি বাদ দিয়ে- সুনির্দিষ্ট করারোপ পদ্ধতি চালু করতে হলে প্রাথমিকভাবে এর ওপর বিভিন্ন গবেষণা করে তার ভিত্তিতে একটি গাইডলাইন প্রস্তুত করতে হবে। এরপর প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং রাজস্ব আদায় ডিজিটালাইজেশন করতে হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী (অতিরিক্ত সচিব) হোসেন আলী খোন্দকার বলেন, সম্প্রতি একটি প্রতিবেদনে দেখেছি বেশি দামে সিগারেট বিক্রি করে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কোম্পানি। এ ফাঁকি বন্ধে সরকারকে দ্রুত মোড়কে উল্লিখিত মূল্যে সিগারেট বিক্রি নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজস্ব বাড়াতে এবং ফাঁকি বন্ধ করতে অ্যাড ভ্যালোরেম করারোপ পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট করারোপ পদ্ধতি আরোপ করতে হবে। এনবিআরকে দ্রুত ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

সভায় বক্তারা বলেন, বাজেট ঘোষণার পর সাধারণত বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি হলেও- দেশে শীর্ষ তামাক কোম্পানিগুলো বাজেট ঘোষণার আগেই সিগারেটের দাম বাড়িয়ে দেয়। ইতোমধ্যেই সেটা বাজারে দেখা গেছে। বাজেট ঘোষণার পরও পুরনো ব্যান্ডরোলের সিগারেট নতুন দামে বিক্রি করে শত শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দেয়। মূসক ও কর আইন অমান্য করে বেশি দামে সিগারেট বিক্রি করায় প্রতি বছর ৫,০০০ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। ফলে এমআরপিতে সিগারেট বিক্রি নিশ্চিত করতে এনবিআর ও জেলা প্রশাসনকে জোরালো ভূমিকা রাখতে হবে।

 

Related Topics

টপ নিউজ

তামাকজাত দ্রব্য / কর আরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • অতি ধনীদের সম্পত্তিতে কর বসানোর প্রস্তাব প্রত্যাখ্যান সুইজারল্যান্ডের ভোটারদের
  • রেমিট্যান্স প্রাপ্তিতে বিশ্বে শীর্ষে ভারত, কিন্তু ট্রাম্পের করারোপে খেতে পারে বড় ধাক্কা, ঝুঁকিতে বাংলাদেশও
  • টেক্সটাইল, প্লাস্টিক শিল্পের ওপর আসছে বড় করের চাপ; শঙ্কিত উদ্যোক্তারা
  • তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের
  • নতুন ৩০ শতাংশ আয়কর হার থেকে রেহাই পাচ্ছেন উচ্চধনীরা

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net