Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে দেশি-বিদেশি অপশক্তিকে প্রতিহত করুন: রাষ্ট্রপতি

বাংলাদেশ

ইউএনবি
17 May, 2023, 09:20 pm
Last modified: 17 May, 2023, 09:27 pm

Related News

  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

বাংলাদেশে গণতন্ত্র টিকিয়ে রাখতে দেশি-বিদেশি অপশক্তিকে প্রতিহত করুন: রাষ্ট্রপতি

জনগণই সকল ক্ষমতার উৎস উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী সকল অপশক্তিকে আমরা প্রতিহত করব এবং তাদের মাথা উঁচু করার কোনো সুযোগ দেব না।’
ইউএনবি
17 May, 2023, 09:20 pm
Last modified: 17 May, 2023, 09:27 pm

গণতন্ত্র ও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দেশ-বিদেশের অপশক্তিকে প্রতিহত করার জন্য দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথমবারের মতো তার নিজ জেলা পাবনায় চারদিনের সফরের তৃতীয় দিনে বুধবার (১৭ মে) সকালে 'পাবনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন' পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

চলতি বছরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সব ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

জনগণই সকল ক্ষমতার উৎস উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, 'বাংলাদেশের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী সকল অপশক্তিকে আমরা প্রতিহত করব এবং তাদের মাথা উঁচু করার কোনো সুযোগ দেব না।'

তবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উচ্চ প্রত্যাশা নিয়ে অর্জিত বাংলাদেশ গড়তে কোনো বাধা থাকবে না, বলেন এই মুক্তিযোদ্ধা।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে।

রাষ্ট্রপতি বলেন, 'বর্তমানে অনির্বাচিত সরকারের অধীনে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে।'

রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিজেদের দ্বন্দ্ব নিরসনে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানান।

সাহাবুদ্দিন বলেন, 'বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে রয়েছে। সরকার তার ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং জনগণের অবস্থার উন্নতি করেছে বলে বাংলাদেশ আজ গর্বিতভাবে জাতিসত্তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।'

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে চলমান গণতান্ত্রিক উন্নয়ন ও গণতন্ত্র বজায় রাখতে হবে।

এর আগে রাষ্ট্রপতি ডায়াবেটিক সোসাইটিতে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবি ইসলাম তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এছাড়া রাষ্ট্রপতি পাবনা স্বাস্থ্যসেবা হাসপাতালের আওতাধীন ডায়াবেটিক সমিতির কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

Related Topics

টপ নিউজ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন / রাষ্ট্রপতি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net