Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 24, 2026
নিয়োগ প্রক্রিয়ায় মন্থরতা, এপ্রিলে বৈদেশিক কর্মসংস্থান কমেছে ২৮% 

বাংলাদেশ

কামরান সিদ্দিকী
17 May, 2023, 04:15 pm
Last modified: 17 May, 2023, 04:26 pm

Related News

  • স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • প্রবাসী আয়ের প্রণোদনার ৮,৫৬৫ কোটি টাকা বকেয়া, ব্যাংকের তহবিলের ওপর বাড়ছে চাপ
  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

নিয়োগ প্রক্রিয়ায় মন্থরতা, এপ্রিলে বৈদেশিক কর্মসংস্থান কমেছে ২৮% 

মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান এবং সৌদি আরবে কর্মী নিয়োগ কমে যাওয়ার কর্মসংস্থানের সার্বিক হার কমেছে। করোনা মহামারির আগে, বাংলাদেশ প্রতি মাসে গড়ে ৬০,০০০-৭০,০০০ কর্মী বিদেশে পাঠাত।
কামরান সিদ্দিকী
17 May, 2023, 04:15 pm
Last modified: 17 May, 2023, 04:26 pm

উৎস এবং গন্তব্য উভয় দেশেই নিয়োগ প্রক্রিয়ার জটিলতার ফলে বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানে মন্থরতা দেখা দিয়েছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, গত মাসের তুলনায় চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ থেকে অভিবাসন প্রায় ২৮% কমেছে। এর আগের পাঁচ মাসে বৈদেশিক কর্মসংস্থান একই গতি ধরে রেখেছে।

এপ্রিলে প্রায় ৭৮,৮৩৩ জন কর্মী বিদেশে গিয়েছিলেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪% কম। তবে নিয়োগকারীদের মতে, করোনা পূর্ববর্তী সময়ের তুলনায় এটি বেশি। বিদেশে কর্মসংস্থান কমে গেলেও এ বিষয়ে তারা 'চিন্তিত' নয়; বরং তারা আশা করছেন, আগামী মাসগুলোতে নিয়োগ প্রক্রিয়ার জটিলতাগুলোর সমাধান করা হবে।

মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান এবং সৌদি আরবে কর্মী নিয়োগ কমে যাওয়ার কর্মসংস্থানের সার্বিক হার কমেছে। 

করোনা মহামারির আগে, বাংলাদেশ প্রতি মাসে গড়ে ৬০,০০০-৭০,০০০ কর্মী বিদেশে পাঠাত।

মালয়েশিয়া এই বছরের মার্চে ২৮,০০০ এরও বেশি কর্মী নিয়োগ দেয়, কিন্তু পরের মাসেই এ সংখ্যা ১৮,০০০-তে নেমে আসে।

একইভাবে মার্চের তুলনায় এপ্রিলে সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সৌদি আরবে যাওয়া কর্মীর সংখ্যা যথাক্রমে কমপক্ষে ৭০০০, ৬০০০ এবং ৩০০০ কমেছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা)-র সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আসলে, ১০,০০০ থেকে ২০,০০০ কর্মী হ্রাস-বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। এই সংখ্যা দেখে বোঝা যায় যে, কোনো কোনো মাসে আমাদের প্রক্রিয়া ধীরগতিতে এগোয়, অন্যান্য মাসে দ্রুতগতিতে। দেখা যাক বছর শেষে কতজন শ্রমিক যায়।" 

ইনফোগ্রাফ- টিবিএস

একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন, "এখন সৌদি দূতাবাসে ভিসা প্রক্রিয়া অনেকটাই ধীরগতির হয়ে গেছে। মাঝে মাঝে সপ্তাহে মাত্র একদিন পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ থাকে। এক্ষেত্রে, তারা ১০টির বেশি পাসপোর্ট গ্রহণ করতে পারে না। তাই বেশি চাহিদা থাকা সত্ত্বেও অনেক ভিসা দেওয়া হয় না।"

তিনি আরও জানান, সৌদি দূতাবাস ই-ভিসা চালুর ঘোষণা দিয়েছে। একবার বাস্তবায়িত হলে এ প্রক্রিয়ায় অসংখ্য ভিসা ইস্যু করা হতে পারে, তখন কর্মসংস্থানের স্বাভাবিক হার ফিরে আসতে পারে।

বায়রার বর্তমান মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিদেশি শ্রমিকের চাহিদা কমছে। 

"আমরা গত বছর সৌদি আরবে ছয় লাখ লোক পাঠিয়েছিলাম। এ বছরও কি আমরা একই সংখ্যক লোক পাঠাতে পারব? চাহিদা এখন কম," বলেন তিনি।

তিনি আরো বলেন, "এমনকি রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে কর্মীদের ডকুমেন্ট যাচাইকরণ প্রক্রিয়া বিলম্বিত হয়। ভারত, পাকিস্তান ও নেপাল থেকে কর্মীদের বিদেশে যেতে ৫-৮ সপ্তাহ সময় লাগে, যেখানে বাংলাদেশিদের লাগে ১০-১২ সপ্তাহ।"

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দুবাইতে সরকারি প্রকল্পের নির্মাণ খাতে শ্রমিকের চাহিদা কমেছে।

এ কারণে সেখানে ভিসা প্রক্রিয়া এখন ধীরগতির। কিছু লোক আধা-সরকারি ও বেসরকারি খাতে কাজের জন্য যাচ্ছে, জানান তারা।

এদিকে রেমিট্যান্স প্রবাহও কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বাংলাদেশ এপ্রিলে ১.৬৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা এক বছর আগে একই সময়ে ছিল ২.০১ বিলিয়ন ডলার; অর্থাৎ রেমিট্যান্স কমেছে ১৬.২৮%।

মাইগ্র্যামস-এ ত্রুটির ফলে মালয়েশিয়ায় অভিবাসনে ধীরগতি

নিয়োগকারীদের মতে, মাইগ্র্যামস (MiGRAMS) টপ-আপে সমস্যার কারণে মালয়েশিয়ায় অভিবাসন প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে।

মাইগ্র্যামসের অধীনে থাকা একমাত্র টপ-আপ ই-ওয়ালেটটি গত দুই মাস ধরে অচল পড়ে থাকায় মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীরা দেশটিতে যাওয়ার জন্য নিবন্ধন ফি জমা দিতে পারছেন না। 

অনলাইন পোর্টাল মাইগ্র্যামস-এ আগ্রহী কর্মীদেরকে ১০০ রিঙ্গিত রেজিস্ট্রেশন ফি দিয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিবন্ধন করতে হয়।

শ্রমিকের পর্যাপ্ত চাহিদা থাকা সত্ত্বেও, এ ত্রুটির কারণে অনেক রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারছেনা।

মালয়েশিয়ার নিয়োগকর্তারা প্রায় তিন লাখ শ্রমিকের চাহিদার কথা জানালেও, এপ্রিল পর্যন্ত এর অর্ধেক সংখ্যক কর্মী পাঠানো সম্ভব হয়।

এদিকে, বায়রার যুগ্ম সম্পাদক মো. টিপু সুলতান ধীরগতির নিয়োগ প্রক্রিয়ার জন্য মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়োগকারীদের সিন্ডিকেটকে দায়ী করেছেন।

বর্তমানে মাত্র ১০০টি এজেন্সির মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমতি আছে।
 

Related Topics

টপ নিউজ

অভিবাসন / কর্মী নিয়োগ / রেমিট্যান্স / বৈদেশিক কর্মসংস্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এএফপি
    ৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০
  • বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
    বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
  • ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
    প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন
  • ছবি: সংগৃহীত
    বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে
  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

Related News

  • স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব
  • আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৭ কোটি ডলার, বেড়েছে ২২.৫%
  • প্রবাসী আয়ের প্রণোদনার ৮,৫৬৫ কোটি টাকা বকেয়া, ব্যাংকের তহবিলের ওপর বাড়ছে চাপ
  • বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

Most Read

1
ছবি: এএফপি
আন্তর্জাতিক

৬ মাসে ‘গডজিলা’ এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা; বাংলাদেশে প্রাণ হারাতে পারে ৬০০

2
বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ
অর্থনীতি

বাবার কাছ থেকে ইস্টার্ন ব্যাংকের ১.৬৪ কোটি শেয়ার উপহার পাচ্ছেন চেয়ারম্যান আনিস আহমেদ

3
ফুডপান্ডার লোগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রতারণা মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার পর হাইকোর্ট থেকে আগাম জামিন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিজ্ঞপ্তি, পরীক্ষা ছাড়াই ৮,৫৪২ কর্মী নিয়োগ: এস আলমের আমলে ইসলামী ব্যাংকের অনিয়ম উঠে এল বাংলাদেশ ব্যাংকের নতুন তদন্তে

6
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিস করতে পারবেন না সরকারি চিকিৎসক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net