Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
২ দিনের মধ্যেই লোডশেডিং, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে: নসরুল হামিদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট  
14 May, 2023, 05:05 pm
Last modified: 14 May, 2023, 05:11 pm

Related News

  • কার্গো ভিড়তে না পারা ও এফএসআরইউয়ের ত্রুটিতে কমেছে এলএনজি সরবরাহ, বেড়েছে গ্যাস সংকট
  • দেশজুড়ে তীব্র হচ্ছে বিদ্যুৎ সংকট, গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং
  • সিলেটে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপাকে ব্যবসায়ী-চাকরিজীবীরা
  • এক্সিলারেটের এফএসআরইউ ফের চালু হওয়ায় ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী
  • আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল, আজ রাতেই বাড়বে গ্যাস সরবরাহ

২ দিনের মধ্যেই লোডশেডিং, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে: নসরুল হামিদ

ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। গতকাল শনিবার ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। 
টিবিএস রিপোর্ট  
14 May, 2023, 05:05 pm
Last modified: 14 May, 2023, 05:11 pm
সংগৃহীত ছবি

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দুই দিনের মধ্যে গ্যাস সরবরাহ ও লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে ১০ থেকে ১২ দিন। আজ রোববার (১৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নসরুল হামিদ বলেন, 'ঘূর্ণিঝড় মোখায় একটি ভাসমান এলএনজি স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) এর পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপলাইনটি পুনরায় মেরামত করতে ১০-১২ দিন লাগতে পারে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে'। 

১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ইউনিটটি এলএনজি গ্যাসে রুপান্তর করে সরবরাহের জন্য প্রস্তুত হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। 

ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে কমে যায়। গতকাল শনিবার ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। 

এর আগে ১২ মে সাইক্লোন মোখার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত ১১টা থেকে দুটি ভাসমান এলএনজি টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এসময় ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিটটিকে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। 

সরবরাহ বন্ধের আগে টার্মিনাল দুটি থেকে থেকে দৈনিক ৬৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে আসতো। বৃহস্পতিবার পর্যন্ত জাতীয় গ্রিড দিনে ২,৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করেছে।   

কিন্তু, গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে প্রভাবিত হয়। এতে সবচেয়ে বেশি প্রভাবিত হয় চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকা।  

Related Topics

টপ নিউজ

গ্যাস সরবরাহ / লোডশেডিং / বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • কার্গো ভিড়তে না পারা ও এফএসআরইউয়ের ত্রুটিতে কমেছে এলএনজি সরবরাহ, বেড়েছে গ্যাস সংকট
  • দেশজুড়ে তীব্র হচ্ছে বিদ্যুৎ সংকট, গ্রামাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং
  • সিলেটে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপাকে ব্যবসায়ী-চাকরিজীবীরা
  • এক্সিলারেটের এফএসআরইউ ফের চালু হওয়ায় ২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী
  • আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল, আজ রাতেই বাড়বে গ্যাস সরবরাহ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net