Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
সুদান থেকে ফেরত আসাদের সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
08 May, 2023, 07:05 pm
Last modified: 08 May, 2023, 07:09 pm

Related News

  • আমাদের কাজ লোক পাঠানো, রেমিট্যান্স আনা নয়: প্রবাসী কল্যাণমন্ত্রী 
  • সুদান থেকে বাকি বাংলাদেশিদের জেদ্দায় ফিরিয়ে আনতে ৪টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে সরকার: শাহরিয়ার আলম
  • অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় সুদান থেকে দেশে ফিরলো বাংলাদেশিদের প্রথম ব্যাচ

সুদান থেকে ফেরত আসাদের সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ এয়ারলাইন্সের সমন্বিত সহায়তায় জেদ্দা থেকে ঢাকায় আসার জন্য সুদান ফেরতদের আইওএম তার অভ্যন্তরীণ জরুরি সহায়তা তহবিলের মাধ্যমে বিমান টিকিটের ব্যবস্থা করে।
ইউএনবি
08 May, 2023, 07:05 pm
Last modified: 08 May, 2023, 07:09 pm
ছবি: ইউএনবি

সরকার সুদান থেকে দেশে ফেরা নাগরিকদের সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

তিনি বলেন, 'সরকার সুদান থেকে প্রত্যাবর্তনকারীদের সম্ভাব্য সব ধরনের আর্থিক সহায়তা দেবে। এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-ও (আইওএম) সহায়তা দেবে আপনাদের।'

আজ সোমবার (৮ মে) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুদান ফেরতদের অভ্যর্থনা জানানোর সময় তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, 'আমাদের প্রাথমিক লক্ষ্য হল- এই কঠিন সময়ে আপনাদের যেসব অসুবিধা হতে পারে, তা দূর করা। চিন্তা করবেন না। আপনারা দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সুদানে সবকিছু হারিয়েছেন। এখন, খালি হাতে ফিরে এসেছেন। নিশ্চিন্ত থাকুন, আমরা আপনাদের সাহায্য ও সমর্থন করতে তৈরি আছি।'

সোমবার সকালে  ১৩৬ জন বাংলাদেশি নাগরিক সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ এয়ারলাইন্সের সমন্বিত সহায়তায় জেদ্দা থেকে ঢাকায় আসার জন্য সুদান ফেরতদের আইওএম তার অভ্যন্তরীণ জরুরি সহায়তা তহবিলের মাধ্যমে বিমান টিকিটের ব্যবস্থা করে।

ঢাকায় আসার পর তাদের খাবার ও বাড়ি যাওয়ার জন্য প্রত্যেককে পরিবহন ভাড়া বাবদ ৫,০০০ টাকা দিয়েছে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ও আইওএম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অভিাবাসীদের ফিরিয়ে আনার বিষয়ে আইওএম-এর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদেশে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা রক্ষায় সরকারের অটল অঙ্গীকার থাকার কথা জানান।

মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে 'আমাদের সরকার প্রত্যেক বাংলাদেশির মঙ্গল নিশ্চিত করতে নিবেদিত।'

অন্যদিকে, আইওম বাংলাদেশ-এর অফিসার ইনচার্জ ফাতিমা নুসরত গাজ্জালী এই মানবিক প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে সহায়তা করতে তার সংস্থার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, 'অসহায় ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমরা প্রত্যাবাসন প্রক্রিয়া নিশ্চিত করতে সরকারের সঙ্গে কাজ করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।'

উল্লেখ্য, এপর্যন্ত সুদান থেকে দেশে ফেরার জন্য অপেক্ষারত ৬৮০ বাংলাদেশি নাগরিকের মধ্যে ১৩৬ জনকে সমন্বিত উদ্যোগে দেশে আনল বাংলাদেশ সরকার ও আইওএম।

Related Topics

টপ নিউজ

সুদান ফেরত বাংলাদেশি / প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • আমাদের কাজ লোক পাঠানো, রেমিট্যান্স আনা নয়: প্রবাসী কল্যাণমন্ত্রী 
  • সুদান থেকে বাকি বাংলাদেশিদের জেদ্দায় ফিরিয়ে আনতে ৪টি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে সরকার: শাহরিয়ার আলম
  • অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় সুদান থেকে দেশে ফিরলো বাংলাদেশিদের প্রথম ব্যাচ

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net