Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
আজ থেকে ইতালিতে যাচ্ছে রাজশাহীর আম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2023, 03:45 pm
Last modified: 04 May, 2023, 04:02 pm

Related News

  • বাজারে উঠলো সাতক্ষীরার হিমসাগর আম 
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে চীনের বাজারে বাংলাদেশের আম রপ্তানি: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর আম

আজ থেকে ইতালিতে যাচ্ছে রাজশাহীর আম

একইসাথে নবমবারের মত সাতক্ষীরার আম রপ্তানি হবে ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি ও ইংল্যান্ডে।
টিবিএস রিপোর্ট
04 May, 2023, 03:45 pm
Last modified: 04 May, 2023, 04:02 pm
ছবি- টিবিএস

রাজশাহী থেকে ইতালিতে আম রপ্তানি শুরু হচ্ছে আজ (৪ মে)।

রাজশাহীর বাঘা উপজেলা থেকে আমের প্রথম চালান ইতালিতে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্যাকেজিংয়ের কাজ শেষ হয়েছে। বুধবার সন্ধ্যায় আমগুলো ঢাকায় পাঠানো হয়, আজ সেগুলো পাঠানো হবে ইতালির উদ্দেশ্যে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, প্রাথমিক পর্যায়ে ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান আদাব ইন্টারন্যাশনালের মাধ্যমে স্থানীয় জাতের ৩০০ কেজি আম রপ্তানি করা হবে।

গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, পুলিশের প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমচাষী, আম ব্যবসায়ী ও কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদের উপস্থিতিতে আমের প্যাকেজিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মে থেকে গোপালভোগ, ২০ মে রাণীপছন্দ ও লখনা, ২৫ মে হিমসাগর বা খিরসাপাত জাতের আম ৬ নামানো হবে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ৬ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলি আম নামানো হবে।

এরপর আগামী ১০ জুলাই আশ্বিনা, বারি আম-৪ ও গৌড়মতি এবং ২০ আগস্ট ইলামতি ও কাটিমন আম নামানো যাবে।

রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, সারাদেশের মানুষ যাতে পরিপক্ক ও বিষমুক্ত আম পেতে পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে নিয়মিত মনিটরিং করা হবে বলে জানান তিনি।

ছবি- টিবিএস

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন জানান, জেলায় এবছর ১৯,৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। যার মধ্যে বাঘায় চাষাবাদ হয়েছে ৮,৫৭০ মেট্রিক টন। পুরো জেলার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২, ৫৮,০০০ মেট্রিক টন।

আম বেচাকেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।

গতবছর বাঘা উপজেলা থেকে আম রপ্তানি হয়েছে ৩৭ মেট্রিক টন। এবছর ২০০ মেট্রিক টন আম রপ্তানির প্রত্যাশা রয়েছে।

সাতক্ষীরায় আমের বাম্পার ফলন

কয়েকদিন পরেই বাজারে উঠতে শুরু করবে সাতক্ষীরার আম। এ বছর জেলায় ৪০০ থেকে ৫০০ কোটি টাকার আম বিক্রির আশা করছে কৃষি বিভাগ।

তবে দেশের গন্ডি পেরিয়ে সাতক্ষীরার আমের সুনাম ছড়িয়েছে বিদেশেও। প্রতিবছর সাতক্ষীরা থেকে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়ে আসছে আম।

নবমবারের মত এসব আম রপ্তানি হবে ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি ও ইংল্যান্ডে। তবে এবছর কতটুকু আম রপ্তানি হবে সেটির কোনো পরিসংখ্যান হয়নি বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

ভৌগলিক অবস্থানগত কারণে আগেভাগেই আমগাছে মুকুল ধরে সাতক্ষীরায়। এছাড়া পরিপক্ক হওয়ার পর সারাদেশের মধ্যে প্রথম বাজারে আসে এ আম। শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে বেশ লাভবান হবেন বলে আশা করছেন আমচাষীরা।


  • প্রতিবেদনটি তৈরিতে ভূমিকা রেখেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাজশাহী ও সাতক্ষীরার প্রতিনিধি

 

 

Related Topics

টপ নিউজ

আম রপ্তানি / রাজশাহীর আম / সাতক্ষীরার আম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • ফাইল ছবি: সংগৃহীত
    তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

Related News

  • বাজারে উঠলো সাতক্ষীরার হিমসাগর আম 
  • সাতক্ষীরার আম বাজারে আসছে আগামীকাল থেকে, ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা
  • চাহিদা কমায় রাজশাহীর আমের বাজারে মন্দা, ঈদের ছুটির পর ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে চীনের বাজারে বাংলাদেশের আম রপ্তানি: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • ১৫ মে থেকে বাজারে মিলবে রাজশাহীর আম

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net