Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
বগুড়ায় করতোয়া দখল-দূষণ: ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার কে? মন্তব্য পাউবোর নির্বাহী প্রকৌশলীর

বাংলাদেশ

বগুড়া প্রতিনিধি 
03 May, 2023, 08:25 pm
Last modified: 03 May, 2023, 08:34 pm

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

বগুড়ায় করতোয়া দখল-দূষণ: ম্যাজিস্ট্রেট নির্দেশ দেওয়ার কে? মন্তব্য পাউবোর নির্বাহী প্রকৌশলীর

বগুড়ায় করতোয়া নদীর মূল প্রবাহে মাটি ফেলার অভিযোগে, গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ট্রাক জব্দ করা হয়। এ সময় কাউকে না পাওয়ায় ট্রাকগুলো বগুড়া সদর থানা পুলিশের জিম্মায় নেওয়া হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত জেলা পাউবোকে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। তবে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
বগুড়া প্রতিনিধি 
03 May, 2023, 08:25 pm
Last modified: 03 May, 2023, 08:34 pm
করতোয়া নদীর ফাইল ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

রাতের আঁধারে বগুড়ায় করতোয়া নদী ভরাটের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিলেও তা করতে নারাজ জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ঘটনার দুদিন পেরিয়ে গেলেও মামলা হয়নি। পাউবোর নির্বাহী প্রকৌশলীর ভাষ্য, নদী দখল-দূষণের এ ঘটনায় মামলার করার নির্দেশ ভ্রাম্যমাণ আদালত তাদের দিতে পারেন না।

বিপরীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বলছেন, আদেশনামায় নদী ভরাটের সুনির্দিষ্ট অভিযোগে পাউবোকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। মামলা না করার কোনো কারণ নেই।

বগুড়ায় করতোয়া নদীর মূল প্রবাহে মাটি ফেলার অভিযোগে, গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ট্রাক জব্দ করা হয়। এ সময় কাউকে না পাওয়ায় ট্রাকগুলো বগুড়া সদর থানা পুলিশের জিম্মায় নেওয়া হয়। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত জেলা পাউবোকে নিয়মিত মামলা করার নির্দেশ দেন। তবে আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. নুরুল ইসলাম। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক ও সদর থানা পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

সিনিয়র সহকারী কমিশনার নুরুল ইসলাম জানান, 'রাতের আঁধারে মম-ইন বিনোদন পার্ক এলাকায় ড্রাম ট্রাকের মাধ্যমে মাটি ফেলার ঘটনায় পাউবোকে নিয়মিত মামলার করার নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অর্ডার শিটও সংস্থাটির নির্বাহী প্রকৌশলীকে দেওয়া হয়েছে'।

ছবি: টিবিএস

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, 'করতোয়া নদী ভরাটের ঘটনায় এখনো (বুধবার সন্ধ্যা ৬টা) কোনো মামলা হয়নি'।

এবিষয়ে জানতে চাইলে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, 'অভিযানে পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে। এগুলো পুলিশের জিম্মায় রয়েছে। নদীর বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সব ঘটনা তো আইনের মধ্যেই হয়েছে। কিন্তু, পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ (মামলার নির্দেশ) দেওয়ার উনি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) কে? আইনশৃংখলা বাহিনী তাদের মতো করে ব্যবস্থা নেবে। উনি (নির্বাহী ম্যাজিস্ট্রেট) নির্দেশ দেওয়ার কেউ নন'।

বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, 'অর্ডার শিটে পাউবোর নির্বাহী প্রকৌশলীকে নিয়মিত মামলার করার জন্য বলা আছে। তিনি যেহেতু পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ কারণে তিনিই প্রসিকিউশন অথরিটি (অভিসংশক) হবেন। যদি তিনি মামলা না করেন তাহলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে'।  

মম-ইন ইকোপার্কের বালা কৈগাড়ী কাঁঠালতলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় মাটি ও বর্জ্য ফেলে নদীর মূল প্রবাহ বন্ধ ও ভরাটের দায়ে গত ১৮ মার্চ টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এরপর জেলা প্রশাসক, পাউবোর খসড়া এক জরিপে, শুধুমাত্র ওই এলাকায় নদীর সীমানা জরিপ চালানো হয়। জরিপে নদীর সীমানা নির্ধারণ নিয়ে বেশ সমালোচনা হয়।

এরপর ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, 'নদীর সীমানা এভাবে নির্ধারণ হতে পারে না। নদীর মধ্যে সীমানা খুঁটি দিয়ে তার মূল প্রবাহকে মেরে ফেলা হচ্ছে। এটা ভয়ানক অপরাধ'।

বেলার নির্বাহী পরিচালক বগুড়া জেলা প্রশাসকের সাথে দেখা করে একটি স্মারকলিপি দেন। এ সময় রিজওয়ানা হাসান জেলা প্রশাসকে কোর্টের আদেশ অনুযায়ী, নদীর সীমানা নির্ধারণ করেত অনুরোধ করেন। তখন জেলা প্রশাসক বলেন, নদীর সীমানা পুনরায় নির্ধারিত না হওয়া পর্যন্ত ওই এলাকায় টিএমএসএসের ভরাট কাজ বন্ধ রাখার জন্য মৌখিকভাবে বলা হয়েছে।

তবে জেলা প্রশাসনের এই মৌখিক নির্দেশনা মানেনি টিএমএসএস। গত ৩০ এপ্রিল প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে ওই এলাকায় ভরাটের বিষয়টি জানায়। বগুড়ার পরিবেশবাদীরা বলছেন, প্রকাশ্যে পত্রিকায় সংবাদ আকারে বিজ্ঞাপন পাঠিয়ে টিএমএসএস প্রশাসনের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে।

মম-ইন ইকোপার্ক এলাকায় টিএমএসএসের বিরুদ্ধে করতোয়া নদীর ৪ দশমিক ৯ একর জমি দখলের প্রমাণ রয়েছে জেলা প্রশাসকের কাছে। তবে এসব অভিযোগ মানতে নারাজ টিএমএসএস। তাদের দাবি, জেলা প্রশাসনের জরিপে উঠে আসা ৪ দশমিক ৯০ একর জমি সরকারের কাছ থেকে ১৯৯৫ সালে ৯৯ বছরের জন্য ইজারা নেয় তারা।

 

Related Topics

টপ নিউজ

করতোয়া নদী / পানি উন্নয়ন বাের্ড / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
    ১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
    ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
    ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম
  • মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
    মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
  • প্রতীকী ছবি
    নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

Related News

  • অপরাধ, অপরাধী, সত্য-মিথ্যা
  • সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

Most Read

1
১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা
অর্থনীতি

১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

2
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

3
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’—সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি

4
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: খবর শুনে ফুফুর মৃত্যু; পরিবারে শোকের মাতম

5
মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতি যখন সঞ্চয়ে টান দিচ্ছে, তখন আমানতে সুদের হার কমাচ্ছে শীর্ষ ব্যাংকগুলো

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net