Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ব্যক্তিগত আক্রমণের শিকার না হয়ে সংসদে জাতীয় বিষয়ে কথা বলা যায় না: মেনন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2023, 03:40 pm
Last modified: 29 April, 2023, 03:42 pm

Related News

  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর
  • পাবলিক পরীক্ষার জন্য পৃথক ও স্থায়ী কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের

ব্যক্তিগত আক্রমণের শিকার না হয়ে সংসদে জাতীয় বিষয়ে কথা বলা যায় না: মেনন 

টিবিএস রিপোর্ট
29 April, 2023, 03:40 pm
Last modified: 29 April, 2023, 03:42 pm
রাশেদ খান মেনন (ইউএনবি ফাইল ছবি)

সংসদে কথা বলার পরিবেশ অনেকটা সংকুচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এখন কোনো বিষয়ে কথা বলতে গেলেও অনেক সময় ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হয় বলে মন্তব্য করেন তিনি। 

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশ (ক্যাব) আয়োজিত 'জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন' শীর্ষক নাগরিক সভায় এ কথা বলেন তিনি। 

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়মুক্তি দেয়া দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান) আইন বাতিল নিয়ে ক্ষমতাসীন দলের জোটভুক্ত দল হিসেবে সংসদে কার্যকরী ভূমিকা রাখা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন মেনন। 

তিনি বলেন, '১৯৯৬ সাল এবং এমনকি ২০০৮ সালেও যেভাবে জাতীয় স্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা যেত, এখন আর সেভাবে আলোচনা করা যায় না। এখন আলোচনা করতে গেলে ব্যক্তিগত আক্রমণের শিকারও হতে হয়।

'তারপরেও আমরা বিভিন্ন সময় দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ আইন বাতিল নিয়ে আলোচনা করেছি। কিন্তু এটা বাতিল করার মতো প্রয়োজনীয় যে সমর্থন দরকার সেটা সংসদে না থাকায় আমাদের চেষ্টা ফলপ্রসু হয়নি।'

বিদ্যুতের চরম সংকট দেখিয়ে ২০১০ সালে সরকার দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ (বিশেষ বিধান) আইন প্রণয়ন করে। 

এই আইনের আওতায় যেসব প্রকল্প নেওয়া হবে, তা কোনো আদালতে বিচারের আওতায় আনা যাবে না বলে উল্লেখ করা হয়। এই আইনে যেকোনো প্রকল্প উন্মুক্ত দরপত্র ছাড়াই গ্রহণ ও বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে।

Related Topics

টপ নিউজ

সংসদ / জাতীয় সংসদ / রাশেদ খান মেনন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • সংসদ ভবনের সামনে জড়ো হওয়া শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করল পুলিশ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক ভাঙচুর
  • পাবলিক পরীক্ষার জন্য পৃথক ও স্থায়ী কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net