Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
ঈদের পর আলু, পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বাড়ল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2023, 10:15 am
Last modified: 29 April, 2023, 12:42 pm

Related News

  • রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা
  • মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম

ঈদের পর আলু, পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বাড়ল

সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা।
টিবিএস রিপোর্ট
29 April, 2023, 10:15 am
Last modified: 29 April, 2023, 12:42 pm
ছবি: শাটারস্টোক

সরবরাহ সংকটের কারণে ঈদের পর আলু, পেঁয়াজ, রসুনসহ অন্যান্য সবজির দাম বেড়েছে। ১০ দিনের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

শুক্রবার (২৮ এপ্রিল) কারওয়ান বাজার, কল্যাণপুর, মগবাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা; ১০ দিন আগেও দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। আর পোঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা, যা দিন দশেক আগেও ছিল ৩৫ থেকে ৪৫ টাকা।

কারওয়ান বাজারের পাইকরি পেঁয়াজ বিক্রেতা মোহম্মদ জাহাঙ্গীর বলেন, ১০ দিনের ব্যবধানে পাইকরিতে পেঁয়াজের দাম বেড়েছে ৫ টাকা। এখন দেশি পেঁয়াজ ৪৮-৪৯ টাকায় পাইকরি বিক্রি হচ্ছে। এদিকে, কারওয়ান বাজারে পাইকারিতে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

মগবাজার এলকার খুচর বিক্রেতা মোহম্মদ মাহফুজ বলেন, "আলু প্রতি কেজি ৩৫ টাকা, এটা ঈদের আগে ছিল ২৫ টাকা। পেঁয়াজ বিক্রি করছি ৫৫ টাকা, যেটা ৪৫ টাকা ছিল।"

এদিকে, ১০ দিনের ব্যবধানের দেশি আদার দাম কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়; আর দেশি রসুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ শেষে আমদানি ও পাইকারি বাজারের কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় আড়তে মালের সংকট রয়েছে।

কারওয়ান বাজারের খুরচা বিক্রেতা মোহম্মদ সাহিন বলেন, "সরবরাহ তুলনামূলক কম। তাই দাম বেড়ে গেছে। ঈদের পর মাল কিনতে গিয়ে দেখি আমদানি করা আদার প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা, যেটা ১০ দিন আগেও বিক্রি করেছি ১০০ টাকা করে। আর দেশি আদা কেজিতে ৫০ টাকা বেড়ে ৩০০ টাকা বিক্রি হচ্ছে।"

মোহম্মদ সাহিন আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যে বাজারে সরবরাহ বাড়লে কমে আসবে এসব পণ্যের দাম।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে আমদানি করা আদার দাম এক বছরের ব্যবধানে ১৫২ শতাংশ বেড়ে ২০০ টাকা থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক বছর আগেও দাম ছিল ৭০ থেকে ১২০ টাকা। আলুর দাম ৮৬ শতাংশ বেড়ে ৩২ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যার দাম এক বছর আগে ছিল ১৬ থেকে ২০ টাকা।

এছাড়া, ঈদের আগে দাম বেড়ে যাওয়া ব্রয়লার মুরগি এখনও বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা দরে। ঈদের দুই দিন আগে দাম বেড়ে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

অন্যদিকে, ঈদের আগে থেকে চলমান চিনির সংকট এখনো কাটেনি। যেসব দোকানে খোলা চিনি পাওয়া যাচ্ছে, সেখানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়।

খুচরা দোকানিরা জানান, ঈদের পর অর্ডার দেওয়া অন্য পণ্য দিলেও চিনির দিচ্ছেন না সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো।  

এছাড়া, ঈদের পর সবজির দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁকরোল ৭০ টাকা, পটোল ৫০ টাকা, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

কল্যাণপুর এলাকার সবজি বিক্রেতা জাকির হোসেন বলেন, "সবজির সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। তাই পাইকরিতে প্রতিটি সবজিই কেজিতে ৫ টাকা বেড়েছে।"

ঈদের আগে রাজধানীর বাজারে শসা, গাজর, কাঁচামরিচের চাহিদা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছিল। ঈদের আগের দিন দেশি শসার কেজি ১৩০ থেকে ১৪০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচামরিচের কেজি ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত উঠেছিল। তবে এখন চাহিদা কম থাকায় এসব পণ্যের দাম কমে এসেছে।

শুক্রবার কারওয়ান বজারে দেশি শসা প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকায় আর গাজর ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

এদিকে, টিসিবির হিসেবে সরু চালের (নাজির/ মিনিকেট) কেজি ৬০ থেকে ৭৫ টাকা, মাঝারী চাল (পাইজাম/লতা) প্রতিকেজি ৪৮ থেকে ৫৬ এবং মোটা চাল (স্বর্ণা/ ইরি) কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।

তবে কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, টিসিবির দেওয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে চাল। ফাতেমা রাইস এজেন্সিতে দেখা যায়, প্রতিকেজি মিনিকেট চাল ৭২ থেকে ৭৪ টাকা, আটাশ চাল ৫৩ থেকে ৫৫, পাইজাম ৫০ থেকে ৫২, এবং নজির শাইল ৭৬ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

টিসিবির হিসেবে এক বছরের ব্যবধানে খোলা আটার দাম ৫৪ শতাংশ বেড়ে শুক্রবার (২৮ এপ্রিল) প্রতিকেজি বিক্রি হয়েছে ৫৫ থেকে ৫৮ টাকা। আর প্যাকেট আটার দাম ৪৫ শতাংশ বেড়ে ৬২ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকায়।
 

Related Topics

টপ নিউজ

বাজার / কিচেন মার্কেট / পেঁয়াজ / রসুন / আলু / দ্রব্যমূল্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • রেকর্ড গরমে মাটির নিচেই ‘সিদ্ধ’ হয়ে যাচ্ছে আলু; দিশেহারা দক্ষিণ কোরিয়ার কৃষকরা
  • মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • রাজধানীর বাজারে ফের বেড়েছে মুরগি ও চালের দাম, কিছুটা স্বস্তি সবজি ও ডিমে
  • ঈদের আগে এলাচের দাম বাড়ল ৩০০ টাকা, অস্থির মসলা–সবজির বাজার
  • রাজধানীতে মাছ-মাংসের পর চড়া সবজির বাজার; বেড়েছে চাল, তেল ও মসলার দাম

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net