Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2023, 05:30 pm
Last modified: 27 April, 2023, 05:37 pm

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম

বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল ভবনের কেন্দ্র, মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কেন্দ্রগুলো ঘুরে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে সব প্রার্থীর এজেন্টও নেই।
টিবিএস রিপোর্ট
27 April, 2023, 05:30 pm
Last modified: 27 April, 2023, 05:37 pm
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে শমসের পাড়া হাজী চান মিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ১১৭টি। এ কেন্দ্রের মোট ভোটার তিন হাজার ৬৪২ জন। অর্থাৎ ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র দু'ঘণ্টা আগেও কেন্দ্রটিতে ভোট পড়েছে কেবল ৩ দশমিক ২১ শতাংশ।

শুধু এ কেন্দ্র নয়, উপ-নির্বাচনের বেশিরভাগ কেন্দ্রেরই একই অবস্থা। জাতীয় নির্বাচনের মাত্র সাত মাস আগে অনুষ্ঠিত এ নির্বাচন নিয়ে মানুষের তেমন আগ্রহ নেই। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নগরীর চান্দগাঁও সিডিএ পাবলিক স্কুল ভবনের কেন্দ্র, মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কেন্দ্রগুলো ঘুরে একই চিত্র দেখা গেছে। কোনো কোনো কেন্দ্রে সব প্রার্থীর এজেন্টও নেই।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, সিডিএ পাবলিক স্কুল ভবনের কেন্দ্রের ১০টি বুথে দুপুর দেড়টা পর্যন্ত ৯০টি ভোট পড়েছে। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৩ জন। এ হিসেবে ভোট পড়েছে মাত্র পাঁচ শতাংশ। মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মোট ৮টি বুথে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ভোট গ্রহণ হয়েছে ১৫টি। এখানে মোট ভোটার রয়েছেন দুই হাজার ৫৬০ জন।

সিডিএ পাবলিক স্কুল ভবনের কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আরিফুজ্জামান বলেন, 'ঈদে অনেকে বাড়িতে গেছেন, তারা না আসায় ভোটার কম। এ ছাড়া অনেকে চাকরিজীবী।'

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন। ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্ব পালন করছেন। এছাড়া দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্বে রয়েছেন। পুলিশের পাশাপাশি র‍্যাবের ৬টি ও পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মুহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা এবং স্বতন্ত্র প্রার্থী রমজান আলী অংশ নিয়েছেন।

গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সব কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডিবির মোবাইল টিমও রয়েছে। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

উপ-নির্বাচন / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা
  • চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৫, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র
  • কুয়েতে ইরানের মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী যুবকের মৃত্যু

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net