Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
কেসিসি নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা শুধু মাঠে নয়, ঈদ উপহারেও 

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি 
23 April, 2023, 02:00 pm
Last modified: 23 April, 2023, 02:05 pm

Related News

  • আ.লীগের মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা বরখাস্ত
  • খুলনায় ডেঙ্গু নিধনের দাবিতে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি জমা
  • সিটি করপোরেশন নির্বাচন সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেছে: প্রধানমন্ত্রী
  • সিটি নির্বাচনের পরদিন থেকেই খুলনায় ফের বিদ্যুৎ বিপর্যয় 
  • ভোটারের উপস্থিতিতেও ভোট কম খুলনায়  

কেসিসি নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা শুধু মাঠে নয়, ঈদ উপহারেও 

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ৪১টি পদের বিপরীতে এবার প্রায় দেড়শতাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
খুলনা প্রতিনিধি 
23 April, 2023, 02:00 pm
Last modified: 23 April, 2023, 02:05 pm
প্রতীকী ছবি

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের মন জয় করার জন্য ঈদুল ফিতরকে কাজে লাগিয়েছেন কাউন্সিলর প্রার্থীরা। অন্যদিকে শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ফুরফুরে মেজাজে ঈদ পালন করেছেন আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কেসিসির বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক।

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের কয়েকদিন আগে থেকেই প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা ঈদ উপহার নিয়ে হাজির হয়েছিলেন ভোটারদের দুয়ারে দুয়ারে। কোন কোন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপহার বিতরণেও প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।

কেসিসির ২৪ নং ওয়ার্ডে এবার কাউন্সিলর প্রার্থী হচ্ছেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডন। তিনি জানান, প্রায় চার হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। এছাড়া প্রায় ৫০০ পরিবারের মাঝে এক হাজার টাকা মূল্যমানের ঈদ সামগ্রী (সেমাই, চিনি জাতীয়) বিতরণ করেছেন।

ডন বর্তমানে কেসিসির ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর। ওই ওয়ার্ড থেকে পূর্বে তিনি বেশ কয়েকবার নির্বাচন করেছেন। তবে এই নির্বাচনের আগে হঠাৎ করেই তিনি ২৪ নং ওয়ার্ডের নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

ডন বলেন, 'নতুন এলাকায় নির্বাচন করতে এসেছি, মানুষের কাছে পরিচিত হতে বাড়িতে বাড়িতে যাচ্ছি। ভালোবাসা বিনিময়ের জন্য উপহার বিতরণ করেছি, এখানে নির্বাচনের কোন বিষয় জড়িত নেই।'

২৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রয়েছেন শমসের আলী মিন্টু। শুধু নির্বাচনের মাঠে ডনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নয়, ঈদের আগে উপহার সামগ্রী বিতরণেও দু'জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে।

মিন্টু বলেন, 'এবার আমি ২ হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গ্‌ পাঞ্জাবী ও ঈদ সামগ্রী বিতরণ করেছি। এটা নতুন কিছু নয়। গত ১০ বছর ধরে ঈদের পূর্বে আমি এভাবে বিতরণ করে আসছি। ঈদ উপহারের জন্য নয়, ভোট আমাকে সবাই ভালবেসে এমনিই দিবে।'

এছাড়া, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু ৪ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন প্রায় ২ হাজার ৫০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

খুলনা সিটি কর্পোরেশনে ৩১টি ওয়ার্ড রয়েছে। এতে ৩১ জন সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিত হবেন। এছাড়া দশটি সংরক্ষিত আসন রয়েছে, এতে ১০ জন নারী কাউন্সিলর পদে নির্বাচিত হবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এই ৪১টি পদের বিপরীতে এবার প্রায় দেড়শতাধিক ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যারা প্রত্যেকে ভোটের মাঠে হিসাব-নিকাশের নিজেদের এগিয়ে রাখতে ঈদের আগে ভোটারদের দুয়ারে দুয়ারে হাজির হয়েছিলেন উপহার সামগ্রী নিয়ে। তবে ঈদের দিনে তাদের কোনো বিশেষ কার্যক্রম দেখা যায়নি। ঈদের মাঠে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তারা সীমাবদ্ধ ছিলেন।

অন্যদিকে এবার কেসিসি নির্বাচনে অংশ নিচ্ছে না আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি। ফলে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেককে ঈদের আগে থেকেই অনেকটা ফুরফুরে মেজাজে দেখা গেছে।

তিনি বলেন, 'গত পাঁচ বছরে খুলনার ধারাবাহিক উন্নয়ন করেছি আমি। এই মেয়াদে সরকারের কাছ থেকে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা নিয়ে এসেছিলাম। এরমধ্যে এক হাজার ৩০০ কোটি টাকার কাজ শেষ করতে পেরেছি। বৈশ্বিক মহামারি করোনার জন্য বাকি কাজ শেষ করতে পারিনি। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আশা করি কেসিসির ভোটাররাও আমাকে নির্বাচিত করে অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ দিবেন।'  

Related Topics

টপ নিউজ

খুলনা সিটি করপোরেশন / সিটি করপোরেশন নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • আ.লীগের মিছিলে অংশ নেওয়া খুলনা সিটি করপোরেশনের কর্মকর্তা বরখাস্ত
  • খুলনায় ডেঙ্গু নিধনের দাবিতে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি জমা
  • সিটি করপোরেশন নির্বাচন সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেছে: প্রধানমন্ত্রী
  • সিটি নির্বাচনের পরদিন থেকেই খুলনায় ফের বিদ্যুৎ বিপর্যয় 
  • ভোটারের উপস্থিতিতেও ভোট কম খুলনায়  

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net