Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
নির্বিঘ্ন ঈদযাত্রায় খুশি যাত্রীরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2023, 10:50 am
Last modified: 20 April, 2023, 12:03 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

নির্বিঘ্ন ঈদযাত্রায় খুশি যাত্রীরা 

যদিও টিকেট সংকটের কথা বলে কিছু বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। 
টিবিএস রিপোর্ট
20 April, 2023, 10:50 am
Last modified: 20 April, 2023, 12:03 pm
ছবি-টিবিএস

পবিত্র শবে কদরের ছুটির মাধ্যমে শুরু হওয়া ঈদের ছুটির প্রথম দিন থেকেই ফাঁকা হতে শুরু করেছে ঢাকা। রাজধানীর প্রধান সড়কগুলোতে চিরচেনা যানজটের পরিবর্তে দুপুরের পর থেকেই কমতে থাকে গণপরিবহন ও যানবাহনের চাপ।

তবে মহাখালী থেকে বিমানবন্দর হয়ে গাজীপুর, সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী হয়ে কাঁচপুর, গাবতলী থেকে হেমায়েতপুর হয়ে সাভারসহ ঢাকা থেকে বের হওয়ার রাস্তাগুলোতে বিকাল থেকেই যানবাহনের চাপ কিছুটা বাড়তে থাকে।   

তবে অন্যান্য ঈদের তুলনায় এবার সড়ক পথে ঈদযাত্রায় ভোগান্তি অনেক কম হচ্ছে বলে মন্তব্য করছেন গণপরিবহন সংশ্লিষ্ট ও যাত্রীরা। যদিও টিকেট সংকটের কথা বলে কিছু বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। 

আর শতভাগ অনলাইনে টিকেট ও স্টেশনে প্রবেশের পথে তিন দফায় কড়াকড়ি চেকের কারণে বিনা টিকিটের যাত্রী কম থাকায় এবার রেলে ঈদযাত্রায়ও স্বস্তির আভাস দেখা যাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার সুবাদে সদরঘাটে লঞ্চযাত্রীদের চাপও তুলনামূলক কম।

সড়কে চাপ কম থাকায় দূরপাল্লার বাসযোগে অনেকটাই নির্বিঘ্নেই রাজধানী ছাড়ছেন ঈদ যাত্রীরা। বাড়তি চাপের কারণে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রংপুর সহ বিভিন্ন মহাসড়কে গাড়ির গতি ছিল তুলনামূলক কম।

টিবিএস থেকে টেলিফোন করা হলে গতকাল হটলাইন থেকে বলা হয়, দিনব্যাপী নির্বিঘ্নেই যানবাহন চলাচল করেছে। তবে কিছু এলাকায় সড়কে বাড়তি চাপ ছিল।

মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় সড়ক বিভাগের পক্ষ থেকে দায়িত্বে থাকা সওজের নারায়ণগঞ্জ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সামিউল কাদের খান বলেন, দুপুরের দিকে ঢাকাগামী রোডে কিছুটা জ্যাম থাকলেও চট্টগ্রাম অভিমুখী সড়কে চাপ ছিল কম।

বিকেল সাড়ে তিনটার দিকে ছোট একটা দুর্ঘটনার কারণে চট্টগ্রাম অভিমুখী সড়কে জট লেগে যায়। সন্ধ্যার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সাতটার দিকে সড়কে স্বাভাবিক সময়ের চাইতে গাড়ির চাপ সামান্য বেশি দেখা গেলেও অন্যান্য ঈদের তুলনায় অনেক কম।

তবে পদ্মা সেতুর টোল প্লাজায় বিলম্বের কারণে গতকাল দুপুর পর্যন্ত বঙ্গবন্ধু মহাসড়কে বাড়তি চাপ থাকলেও বিকেলের দিকে কিছুটা স্বাভাবিক হয়ে আসে।

শিমুলিয়া ঘাটে মোটরসাইকেলের ভিড় দেখা যায়। গতকাল ফেরীতে মোটরসাইকেল পারাপার হলেও আজ থেকে পদ্মা সেতু হয়ে মোটর সাইকেল চলবে। এ লক্ষ্যে মোটর সাইকেলের জন্য একটি টোল প্লাজা খোলা হয়েছে। এই টোল প্লাজায় মিনিটে চারটি মোটর সাইকেলের টোল আদায় করা যাবে বলে সেতু বিভাগের সচিব মনজুর আহমেদ জানিয়েছেন।

এদিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মহাসড়কের টোল আদায় শুরু হওয়ায় সেতুর সংযোগকারী এক্সপ্রেসওয়েতে চাপ কমে আসবে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে বঙ্গবন্ধু সেতুতে যানবাহনের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এই সড়কে প্রতিদিন ১০-১৫ হাজার গাড়ি চলাচল করলেও সংখ্যাটি গতকাল ছিল দ্বিগুণ।

এদিকে বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের একটি উড়ালসড়ক যানবাহনের জন্য খুলে দেয়ায় বিমানবন্দর সড়কেও চাপ কিছুটা কম দেখা গেছে। তবে রাস্তায় এলোপাতাড়ি গাড়ি পার্ক করে রাখায় গাজীপুর এলাকায় যানজটে পড়েছেন যাত্রীরা।

শৃঙ্খলা এসেছে ট্রেনের শিডিউলে

কুমিল্লায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনার কারণে মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ ট্রেন এক ঘণ্টা করে বিলম্বে ছাড়লেও গতকাল প্রায় শতভাগ ট্রেন নির্দিষ্ট সময়ে কমলাপুর ছেড়েছে।

সকাল ছয়টায় নির্ধারিত সময়ে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু ট্রেনে তৃতীয় দিনের ঈদ যাত্রা। এর পরে চিলাহাটিগামী নলিসাগর এক্সপ্রেস ছাড়া অন্য কোন ট্রেনের কোন বিলম্ব হয়নি।

আগের দিন যাত্রী কিছুটা কম থাকলেও গতকাল প্রতিটি ট্রেনই ছিল পূর্ণ। প্ল্যাটফর্মে ট্রেন আসামাত্রই হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। তবে ৯ এপ্রিল যারা অগ্রিম টিকেট কিনতে পেরেছিলেন, তারাই গতকাল ট্রেন যাত্রা করতে পেরেছেন।

এর আগে তিন দফায় চেকিংয়ের পর শুধু টিকেটধারী যাত্রীরাই স্টেশনে প্রবেশ করতে পেরেছেন। অনেকেই বিমানবন্দর থেকে টিকেট করলেও ভোগান্তির কথা বিবেচনায় কমলাপুর থেকেই ট্রেন উঠছেন।

কমলাপুর স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার টিবিএসকে বলেন, ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় ট্রেনে যাত্রীদের চাপ বাড়ছে। বিষয়টি বিবেচনায় প্রতিটি ট্রেনে শোভন শ্রেণির মোট আসন সংখ্যার ২৫% স্ট্যান্ডিং টিকেট দেয়া হয়েছে।

সদরঘাটেও স্বস্তি

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে স্বস্তিতে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। স্বল্প দূরত্বের জেলাগুলোতে যাত্রী পৌঁছে দিতে লঞ্চগুলো নির্ধারিত সময়ের পূর্বেই ছেড়ে যাচ্ছে।

সদরঘাট থেকে চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠিগামী লঞ্চগুলো ছেড়ে গেছে। যাত্রী চাপ থাকলে এদিন ভাড়া নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ শোনা যায়নি, সরকার নির্ধারিত ভাড়ায় অনেকে টিকিট কাটেন। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা-বরিশাল-কাউখালী-তুষখালীগামী লঞ্চের সামনে যাত্রীর জন্য হ্যান্ডমাইক দিয়ে হাঁকডাক করে যাত্রীদের আকর্ষণ করতে দেখা গেছে কর্মীদের।

বিআইডব্লিউটি'র সদরঘাটের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন বলেন, 'আগে সদরঘাট থেকে ২০০টি লঞ্চ ছেড়ে যেত, এখন চলাচল করে মাত্র ৪৬টি লঞ্চ। এবার ভাড়া বৃদ্ধির কোনো সুযোগ নেই, এমন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।'  

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / ঈদে বাড়ি ফেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net