Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
আপাতত ট্যাক্স দিতে হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে: আপিল বিভাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2023, 09:35 am
Last modified: 07 April, 2023, 09:42 am

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • আপিল বিভাগের রায়ে প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • মোটরযানের ১৪,২০১ কোটি টাকা বকেয়া আদায়ে কর্মপরিকল্পনা চায় সরকার

আপাতত ট্যাক্স দিতে হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে: আপিল বিভাগ

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়, যা স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট করে ৪৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়।
টিবিএস রিপোর্ট
07 April, 2023, 09:35 am
Last modified: 07 April, 2023, 09:42 am
ছবি-সংগৃহীত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে ১৫% আয়কর নিতে ২০২১-২০২২ অর্থবছরে সরকারের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে আপিল বিভাগে।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপ করা হয়, যা স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট করে ৪৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়।

সে সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে দেন হাইকোর্ট। একইসাথে সরকারের সিদ্ধান্ত কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকার আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন এবং জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে নিষ্পত্তি করার নির্দেশ দেন।

দ্রুত রুল নিষ্পত্তি করতে আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন, সেটি পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করে বেসরকারি বিশ্বদ্যিালয়গুলো।

বৃহস্পতিবার সরকারের সেই রিভিউ আবেদন খারিজ করে রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্তে আপিল বিভাগ। একইসাথে ৪৬টি রিটের প্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্টকে দ্রুত নিষ্পত্তির আদেশ দেন।

বৃহস্পতিবার আপিল বিভাগ রায়ে বলেছেন, হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের সিদ্ধান্ত অনুযায়ী আয়কর দিতে হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ এবং ব্যারিস্টার ওমর সাদাত। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মো. মোরশেদ।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মো. মোরশেদ সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আয়কর আদায় নিয়ে দায়ের করা সবগুলো রিট হাইকোর্টে চূড়ান্ত শুনানি করার আদেশ দিয়েছিলেন। এই আদেশ রিভিউ চেয়ে আবেদন করেছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকেরা। বৃহস্পতিবার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে হাইকোর্টে রুলের শুনানি হতে বাধা নেই।

ব্যারিস্টার ওমর সাদাত বলেন, আপিল বিভাগ রিভিউ খারিজ করে দিয়েছেন এবং হাইকোর্টে রিট আবেদনগুলো শুনানি করতে বলেছেন। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় না করার আদেশও বহাল রেখেছেন।

Related Topics

টপ নিউজ

বেসরকারি বিশ্ববিদ্যালয় / ট্যাক্স / আপিল বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই ২০২৫-২৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
  • আপিল বিভাগের রায়ে প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • মোটরযানের ১৪,২০১ কোটি টাকা বকেয়া আদায়ে কর্মপরিকল্পনা চায় সরকার

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net