Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু হয়েছে: ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন

বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি
03 April, 2023, 04:45 pm
Last modified: 03 April, 2023, 05:02 pm

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু হয়েছে: ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন

ডা. কফিল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ‘মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে কারণ মস্তিষ্কের বটমে অনেকগুলো বেরি অ্যানরিজম নামে ডেভেলপমেন্ট ত্রুটি থাকে। মস্তিষ্কের বটমে অনেকগুলো রক্তনালীর সমন্বয়ে গঠিত। সেই রক্তনালীর সংযোগস্থলে দুইটি স্থান ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শকে মারা গেছেন। অতিরিক্ত চাপ থেকে ব্লাড প্রেসার বেড়ে গিয়ে এ ধরনের মৃত্যু হয়েছে। এটা একটা প্রাকৃতিক ঘটনা’।
রাজশাহী প্রতিনিধি
03 April, 2023, 04:45 pm
Last modified: 03 April, 2023, 05:02 pm
র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: জেসমিনের ময়নাতদন্ত প্রতিবেদন ও জড়িত সদস্যদের তালিকা চান হাইকোর্ট

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর হেফাজতে মৃত্যুবরণকারী নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন রাজশাহী মহানগর পুলিশকে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণে হয়। এই রক্তক্ষরণজনিত 'শকে' মৃত্যুবরণ করেছেন জেসমিন।

রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন জানান, রাজশাহী মহানগর পুলিশকে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি বলেন, 'মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে অতিরিক্ত চাপের কারণে। ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার ফলে ভেসেল (রক্তনালী) দুর্বল জায়গায় চাপ নিতে না পেরে ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে'।

সোমবার (৩ এপ্রিল) তিন সদস্যের তদন্ত কমিটি ময়নাতদন্তের এ চূড়ান্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন- ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জামান নিশাত রায়হান ও মেডিক্যাল অফিসার ডা. তাজনীন জাহান।
 
ডা. কফিল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে কারণ মস্তিষ্কের বটমে অনেকগুলো বেরি অ্যানরিজম নামে ডেভেলপমেন্ট ত্রুটি থাকে। মস্তিষ্কের বটমে অনেকগুলো রক্তনালীর সমন্বয়ে গঠিত। সেই রক্তনালীর সংযোগস্থলে দুইটি স্থান ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শকে মারা গেছেন। অতিরিক্ত চাপ থেকে ব্লাড প্রেসার বেড়ে গিয়ে এ ধরনের মৃত্যু হয়েছে। এটা একটা প্রাকৃতিক ঘটনা'।

ডা. কফিল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে কারণ মস্তিষ্কের বটমে অনেকগুলো বেরি অ্যানরিজম নামে ডেভেলপমেন্ট ত্রুটি থাকে। মস্তিষ্কের বটমে অনেকগুলো রক্তনালীর সমন্বয়ে গঠিত। সেই রক্তনালীর সংযোগস্থলে দুইটি স্থান ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে শকে মারা গেছে। অতিরিক্ত চাপ থেকে ব্লাড প্রেসার বেড়ে গিয়ে এ ধরনের মৃত্যু হয়েছে। এটা একটা প্রাকৃতিক ঘটনা'।

জেসমিনের আঘাত পাওয়ার বিষয়ে কফিল উদ্দিন বলেন, কপালের বাম পাশে ছোট একটি ছেলা জখম পেয়েছি যার আকার হচ্ছে ২.৫ সেন্টিমিটার বা এক ইঞ্চিরও কম। 'কপালের তিনটি লেয়ারে সবচেয়ে উপরের লেয়ারের অংশটি ছিলে গেছে যার কারণে মৃত্যু হয়নি। এই আঘাতের কারণে তার মৃত্যু হয়নি। আরেকটি ডান হাতের কনুইয়ের ভেতরের দিকে ছোট একটা ফোলা জখম পেয়েছিলাম, যার আকার ২ সেন্টিমিটার। চিকিৎসা দেওয়ার সময় যখন ইনজেকশন দেওয়া হয় তখন ভেইন (শিরা) খুঁজে না পেলে একাধিক ইনজেকশন দেওয়ার চেষ্টা করলে এ ধরনের আঘাত তৈরি হয়। এজন্য আমরা অটোপসি রিপোর্টে বলেছি, এই জখমের কারণে তার মৃত্যু হতে পারে না'।

উল্লেখ্য, নওগাঁর একটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী সুলতানা জেসমিন গত ২৪ মার্চ র‍্যাবের হেফাজতে মারা যান।

গত ২২ মার্চ বাড়ি থেকে হেঁটে অফিসে যাওয়ার সময় র‍্যাব-৫ এর একটি টহল দল তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ সদর হাসপাতাল ও রামেক হাসপাতালে নেওয়া হয়। গত ২৪ মার্চ রামেক হাসপাতালে জেসমিন মারা যান বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

এর আগে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হক একটি সাধারণ ডায়েরি করেন, এতে অভিযোগ আনা হয়- একটি চক্র তার ছবি ব্যবহার করে ফেসবুকে ফেক আইডি খুলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। 

র‍্যাবের ভাষ্যমতে, এই চক্রের জড়িতদের মধ্যে জেসমিনের নাম সামনে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

 

Related Topics

টপ নিউজ

রাজশাহী / র‍্যাব হেফাজতে মৃত্যু / সুলতানা জেসমিন / ময়নাতদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী
  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net