Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
ভ্লগারকে হয়রানি: ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলেন কালু মিয়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 April, 2023, 03:55 pm
Last modified: 03 April, 2023, 07:57 pm

Related News

  • রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ

ভ্লগারকে হয়রানি: ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলেন কালু মিয়া

এর আগে ডামান্ট তাকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান। তিনি কালুকে ক্ষমা করে দিয়ে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার অনুরোধ করেন।
টিবিএস রিপোর্ট
03 April, 2023, 03:55 pm
Last modified: 03 April, 2023, 07:57 pm

অস্ট্রেলীয় ট্রাভেল ব্লগার লুক ডামান্টকে ঢাকায় তার ভ্রমণের সময় হয়রানি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া কালু মিয়া (৬০) ২০০ টাকা জরিমানা দেওয়ার ছাড়া পেয়েছেন।

এর আগে ডামান্ট তাকে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান। তিনি কালুকে ক্ষমা করে দিয়ে তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার অনুরোধ করেন।

ঢাকার একটি আদালত কালু মিয়াকে মুক্তি দিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের ডেপুটি কমিশনার আনিসুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তেজগাঁও থানা পুলিশ ও হাতিরঝিল থানার একটি দল মিলে ডিএমপি অধ্যাদেশের ১০০ ধারায় মো. কালু মিয়াকে আটক করে। একই অধ্যাদেশের ৭৭ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

অধ্যাদেশের ১০০ ধারা অনুযায়ী, কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে কোনো পরোয়ানা ছাড়াই সাময়িকভাবে গ্রেপ্তার করার ক্ষমতা রাখে পুলিশ। পাশাপাশি ৭৭ ধারা অনুযায়ী, কেউ যদি রাস্তায় বা উন্মুক্ত স্থানে কাউকে ইচ্ছা করে হয়রানি, প্রতারণা, বা বাধা দেয় তাহলে সেগুলোও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। এসব অপরাধীকে ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা যায়।

রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে কালুকে আটক করে পুলিশ; আটকের পর তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। পরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।

তিনি বলেন, 'কালু মিয়া কারওয়ান বাজার সংলগ্ন হাতিরঝিল মোড়ে হোটেলের কাছে বিদেশিদের টার্গেট করে তাদের কাছে টাকা চাইত।'

লুক ডামান্ট লিখেছিলেন, 'আমি মো. কালুর ক্ষমা প্রার্থনার ভিডিও দেখেছি এবং আমি সেটি গ্রহণ করছি। আমি তাকে তার কৃতকর্মের জন্য ক্ষমা করছি এবং চাইছি তাকে যেন অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়। আমি চাইনা তার কোনো ভোগান্তি হোক। আমি বিশ্বাস করি তাকে আরেকবার সৎভাবে জীবনযাপনের সুযোগ দেওয়া উচিত।'

সপ্তাহখানেক আগে, অস্ট্রেলীয় নাগরিক এবং ট্রাভেল ব্লগার লুক ডামান্ট তার ইউটিউব চ্যানেলে 'অ্যাভয়েড দিস ম্যান ইন বাংলাদেশ (বাংলাদেশে এই ব্যক্তিকে এড়িয়ে চলুন)' শিরোনামে একটি ভিডিও আপলোড করেছিলেন। ভিডিওতে দেখা যায়, কারওয়ান বাজার এলাকায় শ্যুট করার সময় এক বয়স্ক ব্যক্তি লুককে বিরক্ত করছেন।

দেখা যায়, কালু ডামান্টের কাছে টাকা চাচ্ছেন। ডামান্ট তাকে ২০-৩০ টাকা ধরিয়ে দিলে কালু আরও টাকা দাবি করেন।

কালু জানান, তার স্ত্রী ও সন্তান ক্ষুধার্ত এবং তার ৫০০ টাকার প্রয়োজন।

কঠোর আচরণ করতে না চাইলেও লুক পরে বাধ্য হয়ে কালুকে সেখান থেকে যেতে বলেন।

এমনকি ভিডিওর এক পর্যায়ে কালুকে তাকে অনুসরণও করতে দেখা যায়।

ফেসবুকে ৩.২ মিলিয়ন অনুসারীর লুক এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দিলে তা রীতিমতো ভাইরাল হয়।

বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে এলে তারা তেজগাঁও থানা পুলিশকে জানান।

এরই প্রেক্ষিতে আজ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ তাদের ফেসবুক পেজে হেনস্তাকারী ব্যক্তিকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে।

ইউটিউবার লুক ডামান্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পোস্টটিতে কমেন্ট করেন।

তিনি লেখেন, 'দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ। এভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এবং আপনাদের সুন্দর দেশটিতে পর্যটকদের আনন্দদায়ক অভিজ্ঞতা নিশ্চিতের জন্য আপনারা সত্যিই প্রশংসার যোগ্য।'

Related Topics

টপ নিউজ

ইউটিউবার / বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • রাষ্ট্রপতির শপথ আজ; ঢাকায় যেসব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে নারীকে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পুলিশ ভ্যানে তুলে নির্যাতনের অভিযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net