Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
শিশু আয়াত হত্যাকাণ্ড: অভিযুক্তের বাসায় আয়াতের ডিএনএ পেল পুলিশ  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
02 April, 2023, 07:20 pm
Last modified: 02 April, 2023, 07:34 pm

Related News

  • চট্টগ্রামে লিগ্যাল এইডের মধ্যস্থতায় ২৭ বছর পর বাবার স্বীকৃতি পেলেন ছেলে, ডিএনএ পরীক্ষায় মিলল পরিচয়
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

শিশু আয়াত হত্যাকাণ্ড: অভিযুক্তের বাসায় আয়াতের ডিএনএ পেল পুলিশ  

হত্যাকাণ্ডের পর আসামি আবীরের বাসার মালামাল রাখার শেডে জমে থাকা রক্তের নমুনা সংগ্রহ করেছিলো পিবিআই। সিআইডি ফরেনসিক ল্যাবে সেই রক্তের সঙ্গে আয়াতের ডিএনএ প্রোফাইল করা হয়। সম্প্রতি ডিএনএ টেস্টের এই রিপোর্টে জমে থাকা রক্তের নমুনার সাথে আয়াতের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া গেছে।
টিবিএস রিপোর্ট 
02 April, 2023, 07:20 pm
Last modified: 02 April, 2023, 07:34 pm

চট্টগ্রামের শিশু আলিনা ইসলাম আয়াত (৫) এর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত আবীরের বাসায় পাওয়া রক্তের নমুনার সাথে আয়াতের ডিএনএর মিল পাওয়া গেছে। বিষয়টি জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মেট্রোর পরিদর্শক মনোজ দে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'হত্যাকাণ্ডের পর আসামি আবীরের বাসার মালামাল রাখার শেডে জমে থাকা রক্তের নমুনা সংগ্রহ করেছিলো পিবিআই। সিআইডি ফরেনসিক ল্যাবে সেই রক্তের সঙ্গে আয়াতের ডিএনএ প্রোফাইল করা হয়। সম্প্রতি ডিএনএ টেস্টের এই রিপোর্টে জমে থাকা রক্তের নমুনার সাথে আয়াতের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া গেছে। এর আগেই  ময়নাতদন্ত রিপোর্ট আমাদের হাতে এসেছে। সব মিলিয়ে ফাইনাল রিপোর্ট দিতে সময় লাগবে না'।

'তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে আবীরকে ২টি ব্যাগ নিয়ে যেতে দেখা যায়। আবীর তার মায়ের বাসায় আয়াতের লাশ নিয়ে ছয় টুকরো করে। পরে প্যাকেট করে বাসার শেডে তুলে রেখেছিল, তদন্তের শুরুতেই পিবিআই শেডে জমে থাকা রক্তের নমুনা সংগ্রহ করেছিল। সেই নমুনার সঙ্গে এবার আয়াতের ডিএনএর মিল পাওয়ায় খুনির বিষয়ে আমরা পুরোপুরি নিশ্চিত হলাম'- আরো বলেন তিনি। 

২০২২ সালের ২৫ নভেম্বর শিশু আয়াত নিখোঁজ হওয়ার ১০ দিন পর তাকে অপহরণ ও হত্যার অভিযোগে আবীর আলী (২০)-কে গ্রেপ্তার করে পিবিআই। 

নিহত শিশু আয়াত ইপিজেড থানার দক্ষিণ হালিশহর বন্দরটিলা নয়ারহাট এলাকার সোহেল রানার মেয়ে। সে স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী ছিল। গত বছরের ১৫ নভেম্বর বিকেলে মাদ্রাসায় যেতে বাসা থেকে বের হয় আয়াত। তারপর বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।

চট্টগ্রামের পিবিআই পরিদর্শক ইলিয়াস খান জানান, নিহতের বাড়িতে আগে ভাড়া থাকতো আবীর আলী। গত ১৫ নভেম্বর সে আয়াতকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে আকমল আলী রোডের একটি বাসায় নিয়ে যায়। আবীর একপর্যায়ে শ্বাসরোধ করে আয়াতকে হত্যা করে। মরদেহ গুম করতে ছয় টুকরো করা হয় এবং ২টি প্যাকেটে মুড়িয়ে কাট্টলী এলাকায় সৈকতে ফেলে দেয়'। 

পুলিশ জানায়, আয়াত নিখোঁজ হওয়ার পর স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। 

২৮ নভেম্বর দুই দিনের রিমান্ড শেষে আবীরকে আরো ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৯ নভেম্বর তার বাবা ভ্যানচালক আজহারুল ইসলাম এবং তার মা আলেয়া বেগমকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।   

Related Topics

টপ নিউজ

পিবিআই / শিশু আয়াত / হত্যাকাণ্ড / ডিএনএ পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • চট্টগ্রামে লিগ্যাল এইডের মধ্যস্থতায় ২৭ বছর পর বাবার স্বীকৃতি পেলেন ছেলে, ডিএনএ পরীক্ষায় মিলল পরিচয়
  • রামিসাকে ধর্ষণের পর হত্যা: স্ত্রীসহ সোহেল রানার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ কাল 
  • ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net