Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
ঈদে ১,৫০০ কোটি টাকার বিক্রির আশা করছেন চট্টগ্রামের টেরিবাজারের ব্যবসায়ীরা

বাংলাদেশ

আবু আজাদ
01 April, 2023, 11:40 am
Last modified: 01 April, 2023, 11:47 am

Related News

  • দাম বাড়লেও চাহিদামতো তেল পাচ্ছে না পাম্প, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি
  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • চট্টগ্রামের বাঁশখালীতে এক অসুস্থ কাক যেভাবে হাসপাতালে চিকিৎসা নিল!

ঈদে ১,৫০০ কোটি টাকার বিক্রির আশা করছেন চট্টগ্রামের টেরিবাজারের ব্যবসায়ীরা

চট্টগ্রামের বকশিরহাটের পুরোনো ভবনের নিকট দূরত্বে গড়ে উঠেছে শ-খানেক অত্যাধুনিক মার্কেট। ছোট-বড় মিলিয়ে প্রায় হাজার তিনেক দোকান রয়েছে এখানে।
আবু আজাদ
01 April, 2023, 11:40 am
Last modified: 01 April, 2023, 11:47 am
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

দেশের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাকের বাজার, বন্দরনগরী চট্টগ্রামের টেরিবাজারের ব্যবসায়ীরা আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ১,৫০০ কোটি টাকার বেচাবিক্রির আশা করছেন। নিত্যপণ্যের দাম বাড়ার পাশাপাশি দেশে অর্থনৈতিক চাপ সত্ত্বেও এবারের ঈদে বড় মাপের বিক্রির আশা করছেন তারা।

"দেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়শিয়া, দুবাই ও থাইল্যান্ড থেকেও ব্যবসায়ীরা এখানে ঈদে বিক্রির জন্য কাপড় নিয়ে এসেছেন। ছোট দোকানগুলো নুন্যতম ২০ থেকে ৫০ লাখ এবং মেগাশপগুলো কোটি টাকার ওপরে বিনিয়োগ করেছেন তারা," জানানলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোছাইন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি আরও বলেন, "সবকিছুর দাম বেড়েছে, তবে এবার ঈদে কমপক্ষে দেড় হাজার কোটি টাকার বিক্রি হবে বলে আশা করছি।"

চট্টগ্রামের বকশিরহাটের পুরোনো ভবনের নিকট দূরত্বে গড়ে উঠেছে শ-খানেক অত্যাধুনিক মার্কেট। যেখানে প্রায় ৩ হাজার ছোট-বড় দোকানে দেখা মিলবে দেশিয় ও আমদানি করা অত্যাধুনিক ফ্যাশনের জামা-কাপড়ের। কুমিল্লা, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারের খুচরা ব্যবসায়ীরা এই বাজার থেকে পাইকারিতে ঈদের কাপড় কিনে নিয়ে যান। এছাড়া, দাম একটু কম হওয়ায় সাধারণ ক্রেতারাও ভিড় করেন এই বাজারে।

বুধবার টেরিবাজারে কেনাকাটা করতে এসেছিলেন গৃহিনী সানজিদা আক্তার। তিনি জানালেন, "টেরিবাজারে কেনাকাটায় সুবিধা। দরদাম করা যায়। তাছাড়া, এখানে কাপড়ের কালেকশনও বেশ ভালো। তাই আমরা ঈদের বাজার বলতে টেরিবাজারকেই বুঝি।"

তবে গতবারের চেয়ে এবার দাম কিছুটা বেশি বলে জানালেন তিনি। আরও কয়েকজন ক্রেতার সঙ্গে আলাপের পর তারাও জানালেন একই কথা। 

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে বাহারি জামা, শাড়ি, পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, স্যুটের কাপড়, থানকাপড় তো আছেই, পাশাপাশি এখানে মিলছে জাকাতের কাপড়, বিছানার চাদর, পর্দার কাপড়সহ সব ধরনের কাপড়। রোজার শুরুতেই নারী ক্রেতারা কিনেছেন থান কাপড় ও থ্রিপিস।

তবে রোজার প্রথম সপ্তাহ শেষে এবার দোকানগুলোতে ক্রেতা সমাগম অনেক কম। মোটামুটি ক্রেতা দেখা গেছে নিউ রাজপরী, সানা, শারীকা, মনেরেখ, নবারুণ ট্রেডার্সের মতো ওয়ানস্টপ শপিংমলগুলোয়। এসব দোকানে ভারতের চেন্নাই, কলকাতা, দিল্লি ও জয়পুর থেকে শাড়ি আমদানি করা হয়েছে বলে জানান বিক্রয়কর্মীরা।

টেরিবাজারের ঐতিহ্যপূর্ণ মেগাশপ মনেরেখ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আবু হুরায়রা টিবিএসকে বলেন, "ঈদ উপলক্ষে ক্রেতাদের চাহিদার দিকটা মাথায় রেখে এবার বিদেশ থেকে কাতান, লিনেন, জামদানি, সুতি, নেট, জর্জেট, শিফন ও ডিজিটাল প্রিন্টের হরেক রকম কাপড় আমদানি করা হয়েছে। পাশাপাশি দেশি কাপড়ের চাহিদাও বেড়েছে পাল্লা দিয়ে।"

নিউ রাজপরীর সত্বাধীকারী মহিউদ্দিন মানিক বলেন, "বাছাই করে পোশাক কেনার সুযোগ টেরিবাজারে বেশি। দামও তেমন বেশি নয়। তাই ক্রেতারা এখানে বেশি আসেন।"

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

বকশিরহাট থেকে টেরিবাজার

ঊনিশ শতকের গোড়া থেকেই বকশিরহাট ছিল থান কাপড়ের জন্য অঞ্চল বিখ্যাত। দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত মারওয়ারি ব্যবসায়ীরা এই বাজারে কাপড় নিয়ে আসতেন ভারতের তামিলনাডু, উড়িষ্যা, আসাম, মিয়ানমারসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে। তবে গত পাঁচ দশক ধরে এই ব্যবসার দখল নিয়েছেন চট্টগ্রামের স্থানীয় ব্যবসায়ীরা; বাজারের নাম দিয়েছেন টেরিবাজার। পুরানো দোকানগুলোর কাছে তারা আধুনিক বাজার প্রতিষ্ঠা করেছেন এবং শুধু থান কাপড়ের পরিবর্তে তৈরি পোশাকের বাজার বৃদ্ধি করেছেন। 

এই বাজারে একই ছাদের নিচে সব ধরনের পোশাক, অলংকার, প্রসাধনী, জুতাসহ অন্যান্য পণ্য পাওয়া যায়। এসব দোকানে স্বাভাবিক সময়ে দৈনিক ৫ থেকে ৮ লাখ টাকার বেচাকেনা হয়। তবে ঈদে বিক্রির পরিমাণ ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে যায় বলে জানান ব্যবসায়ীরা।
 

Related Topics

টপ নিউজ

ঈদ কেনাকাটা / ঈদ / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • দাম বাড়লেও চাহিদামতো তেল পাচ্ছে না পাম্প, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি
  • চট্টগ্রামের খালগুলোয় স্বাভাবিক প্রবাহ ফিরবে কবে?
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আবারও আলোচনা, আন্দোলনের ঘোষণা নাগরিক সমাজের
  • চট্টগ্রামের বাঁশখালীতে এক অসুস্থ কাক যেভাবে হাসপাতালে চিকিৎসা নিল!

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net