Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
চট্টগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার: পিবিআই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2023, 11:30 am
Last modified: 29 March, 2023, 01:41 pm

Related News

  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ
  • কান্না করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

চট্টগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার: পিবিআই

এ ঘটনায় রুবেল নামের এক সবজি ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
29 March, 2023, 11:30 am
Last modified: 29 March, 2023, 01:41 pm

চট্টগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।    

নিখোঁজের ৮ দিন পর বুধবার ভোরে পাহাড়তলী থানার পুকুরপাড়া মুরগীর ফার্ম এলাকার একটি ময়লার স্তুপ থেকে চতুর্থ শ্রেণি পড়ুয়া শিশুটির (১০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

গত ২১ মার্চ আরবি পড়তে বের হয়ে নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুঁজির পরও কোথাও না পেয়ে থানায় মামলার চেষ্টা করেন স্বজনরা, কিন্তু থানায় মামলা না নেয়ায় মঙ্গলবার সকালে চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এ মামলার আবেদন করেন শিশুটির মা। 

মামলায় মো. রুবেল নামের সবজি বিক্রেতাকে আসামি করা হয়। আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক শারমিন জাহান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরাসরি এজাহার গ্রহণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার (এসপি) নাঈমা সুলতানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‌'শিশুটি নিখোঁজের পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে ঘটনার রহস্য উন্মোচন করে একজনকে আটক করে। তার দেখানো মতে পাহাড়তলী থানার আলমতারা পুকুরপাড়া মুরগীর ফার্ম এলাকা থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়।' 

'তাকে অপহরণের পর ধর্ষণ করে রুবেল। এ সময় শিশুটি চিৎকার করায় শ্বাসরোধে হত্যা করে সে। পরবর্তী সময়ে মরদেহটি বস্তাবন্দির পর সবজির ঝুড়িতে করে রাতেই পুকুরপাড়া মুরগীর ফার্ম এলাকায় ফেলে দিয়ে যায়', বলেন এসপি নাঈমা সুলতানা।  

বিষয়টি নিয়ে পাহাড়তলী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলা দায়ের করেন শিশুটির মা মোছাম্মৎ বিবি ফাতেমা। বিচারক শারমিন জাহান অভিযোগ আমলে নিয়ে সরাসরি মামলা গ্রহণ করতে পাহাড়লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। 

বাদীর পক্ষে আদালতে অভিযোগ দায়ের করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-এর পক্ষে অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান ও গোলাম মাওলা মুরাদসহ প্যানেল আইনজীবীরা।

অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, গত ২১ মার্চ স্কুলে যাওয়ার পথে শিশুটিকে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে স্থানীয় তরকারি বিক্রেতা মো. রুবেল অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে।

প্রসঙ্গত, চট্টগ্রামে গত বছরের অক্টোবর ও নভেম্বর মাসে নিখোঁজের পর দুটি কন্যাশিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

২৪ অক্টোবর চিপস কিনতে বের হয়ে নিখোঁজ হয় ৭ বছর বয়সী মার্জনা হক বর্ষা। এর তিনদিন পর নগরীর জামালখান এলাকায় একটি নালা থেকে বর্ষার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে লক্ষণ দাশ নামের এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানার বন্দরটিলা নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। নিখোঁজের ৯ দিন পর সিসিটিভি ফুটেজ দেখে জড়িত সন্দেহে আয়াতের পরিবারের ভাড়াটিয়া আবির আলীকে গ্রেপ্তার করে পিবিআই। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করেছিলেন বলে আদালতে জবানবন্দি দেয় আবির। এরপর পিবিআইয়ের কয়েক দফা চেষ্টায় নগরীর আকমল আলী সড়কের আশেপাশে বিভিন্ন জলাশয় থেকে আয়াতের খণ্ডিত পা ও মাথা উদ্ধার করা হয়।

Related Topics

টপ নিউজ

শিশু অপহরণ / শিশু হত্যা / চট্টগ্রামে শিশু হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
    মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার
  • ছবি: ইউএনবি
    তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী
  • একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
    গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 
  • ছবি: সংগৃহীত
    মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার
  • সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
    সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

Related News

  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা করা হয়েছিল: পুলিশ
  • কান্না করায় ৩ মাসের শিশুকে মুখ চেপে হত্যার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
  • সীতাকুণ্ডে শিশু হত্যা: ঘাতক বাবু শেখের পরিচয় লুকিয়ে ৩ বিয়ে, ছিল ধর্ষণের মামলাও

Most Read

1
পুরান ঢাকার বাদামতলী পাইকারি ফল বাজারে ভারত থেকে আমদানি করা কাঁচা ‘আরবের খেজুর’ নিলামে তুলছেন ব্যবসায়ীরা। মৌসুমি চাহিদা বেশি থাকায় সরবরাহ নিশ্চিত করতে ভিড় করেন ক্রেতারা। ছবি: রাজীব ধর
বাংলাদেশ

মধ্যপ্রাচ্য থেকে আমদানি ব্যয়বহুল হওয়ায় ভারতে উৎপাদিত কাঁচা খেজুরে সয়লাব দেশের বাজার

2
ছবি: ইউএনবি
বাংলাদেশ

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত: প্রধানমন্ত্রী

3
একটি কুয়েতি ইউরোফাইটার টাইফুন ইউএসএএফ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোপনে যুদ্ধবিমান পাঠিয়ে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের ক্যান বড় করতে বাধ্য হলো কোকা-কোলা, বাড়ল দামও 

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ‘বোমা সদৃশ’ বস্তু উদ্ধার

6
সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?
অর্থনীতি

সিগারেটের সরবরাহ চেইনে গায়েব ৪ হাজার কোটি টাকা: বাড়তি টাকা যাচ্ছে কার পকেটে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net