Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
জল্লাদখানা বধ্যভূমির পরিবেশ বদলে গেল সবুজায়ন কর্মসূচিতে

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
26 March, 2023, 07:40 pm
Last modified: 26 March, 2023, 07:41 pm

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
  • দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী 
  • বাংলাদেশে ৪ লাখের বেশি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইব
  • 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির ঘোষণা আসতে পারে বাজেটে, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা

জল্লাদখানা বধ্যভূমির পরিবেশ বদলে গেল সবুজায়ন কর্মসূচিতে

মো. জাহিদুল ইসলাম
26 March, 2023, 07:40 pm
Last modified: 26 March, 2023, 07:41 pm
ছবি: টিবিএস

রাজধানীর মিরপুরে জল্লাদখানা বধ্যভূমির পাশের সেকেন্ডারি বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) কিছুদিন আগেও এলাকাসীর জন্য ছিল দৃষ্টিকটু। একদিকে বর্জ্যের দুর্গন্ধ, অন্যদিকে এসটিএসের অব্যবস্থাপনার জন্য বিরক্তির কারণ ছিল এ এলাকা। যদিও পাশেই একটি উন্মুক্ত স্থান দখলমুক্ত করে শিশুদের জন্য খেলাধুলার উপযোগী করে তৈরি করা হয়েছিল। তবে এসটিএস আশপাশের পরিবেশের কারণে সেখানে ঠিকমতো খেলাধুলা করা যেত না।

মিরপুর-১০-এর জল্লাদখানা বধ্যভূমির এসটিএস গ্রাফিতি আর্ট ওয়ার্ক এবং 'মুক্তির সবুজায়ন' শীর্ষক বৃক্ষরোপণ প্রকল্পের মাধ্যমে জায়গাটির পরিবেশ পাল্টে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

সেইসঙ্গে এসটিএসের বর্জ্যের দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য পাইলটিং বায়োজিক্যাল সল্যিউশনের একটি প্ল্যান্টের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে অল্প সময়ের ট্রিটমেন্টে এসটিএসে তৈরি হওয়া দুর্গন্ধ রোধ করা হবে।

ডিএনসিসির উদ্যোগে শক্তি ফাউন্ডেশন এবং মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে এসটিএসে কার্টুন অঙ্কন, শিশুবান্ধব গণপরিসরের মাঠে ঘাস রোপণ, প্রায় ১ হাজার ৩০০ টি বিভিন্ন ধরনের গাছ রোপণসহ এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পরিত্যক্ত জায়গা উদ্ধার করে এভাবে বিভিন্ন ফাউন্ডেশনের সহযোগিতায় সবুজায়ন এবং শিশুবান্ধব করে তোলা হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএনসিসির মেয়র।

আতিকুল ইসলাম আরও বলেন, এসটিএসের দুর্গন্ধ রোধের পাইলটিংয়ে বায়োলজিক্যাল প্ল্যান্ট যদি সঠিকভাবে কাজ করে তবে উত্তরের সবগুলো এসটিএসে এ প্ল্যান্ট স্থাপন করা হবে।

ছবি: টিবিএস

২০২১ সালের ডিসেম্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নেতৃত্বে ইউএন হ্যাবিটেট, নগর গবেষণা কেন্দ্র (সিইউএস), ভূমিজ, বার্জার বাংলাদেশ লিমিটেড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় মিরপুর-১০-এর জল্লাদখানা বধ্যভূমির উল্টোপাশের পরিত্যক্ত স্থানের অবৈধ দখলদার উচ্ছেদ করে প্রায় ৫৫ লাখ টাকা ব্যায়ে স্থানটিকে শিশুবান্ধব গণপরিসরে পরিনত করা হয়। তখন এ গণপরিসরটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলার উপকরণ, ব্যায়াম ও হাঁটার সুব্যবস্থা, একটি উন্মুক্ত মঞ্চ, বসার স্থান, পাবলিক টয়লেটসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করে।

পরে স্থানটিকে সবুজায়ন করতে এবং আশপাশের দেয়ালে শিক্ষামূলক কার্টুনে রাঙিয়ে তুলতে ২০২২ সালের শেষের দিকে শক্তি ফাউন্ডেশন ও মেটলাইফ ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
 

Related Topics

টপ নিউজ

জল্লাদখানা বধ্যভূমি / এসটিএস / বৃক্ষরোপণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
  • দেশ হোক সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী 
  • বাংলাদেশে ৪ লাখের বেশি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছে বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা হাইব
  • 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির ঘোষণা আসতে পারে বাজেটে, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net