Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
১.১ লাখ ইভিএম মেরামতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ১,২৬০ কোটি টাকা চায় ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 March, 2023, 12:30 pm
Last modified: 21 March, 2023, 12:46 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

১.১ লাখ ইভিএম মেরামতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ১,২৬০ কোটি টাকা চায় ইসি

সোমবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।  
টিবিএস রিপোর্ট
21 March, 2023, 12:30 pm
Last modified: 21 March, 2023, 12:46 pm

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃতব্য ১.১ লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেরামতের জন্য অর্থমন্ত্রণালয়ের কাছে ১,২৬০ কোটি টাকা চেয়ে চিঠি পাঠাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।  

তিনি বলেন, "গত ১৫ মার্চের কমিশন বৈঠকে আমরা অর্থমন্ত্রণালয়ে একটি চিঠি দেওয়ার জন্য বলেছি। ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১,২৬০ কোটি টাকার মতো লাগবে। সেটি পাওয়া যাবে কিনা, নিশ্চিত করতে আমরা একটি চিঠি দিতে বলেছি। চিঠি তৈরি করা হয়েছে। মঙ্গলবার সেটি পাঠানো হতে পারে।"

ইভিএম মেরামতের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে যোগাযোগ করা হলে তারা ১,২৬০ কোটি টাকার হিসাব দিয়েছে বলে জানান যায়। 

টাকার নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, "টাকার নিশ্চয়তা পেলে আমরা কাজটি করবো। নিশ্চয়তা পেলে আমরা এই অর্থবছরে মেশিন টুলসকে অর্ধেক এবং পরবর্তী অর্থ বছরে বাকি অর্ধেক টাকা পরিশোধের প্রস্তাব দেবো। বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে," যোগ করেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, পরবর্তী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করছে এই তহবিল পাওয়া যাবে কিনা তার ওপর। মেরামতের কাজে মেশিন টুলস ফ্যাক্টরির ৬ মাস সময় লাগবে জানিয়ে তিনি বলেন, "তাই তহবিল পাওয়া যাবে কিনা এ ব্যাপারে আমাদের দ্রুতই নিশ্চিত হতে হবে। যদি পাওয়া যায়, তাহলে আমরা ৭০ থেকে ৮০টি আসনে ইভিএম ব্যবহারের প্রস্তুত নিতে পারি।"

নির্বাচন কমিশনার আরও জানান, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ইতোমধ্যেই ইতিবাচক সংকেত পাওয়ায় তারা তহবিল পাওয়ার ব্যাপারে আশাবাদী।
 
Related Topics

টপ নিউজ

ইভিএম / নির্বাচন কমিশন / ইসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • আজ সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ইসি
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী ব্যয় ২৩ লাখ টাকা
  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net