Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
শিগগিরই কেজিতে ৫ টাকা কমবে চিনির দাম: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 March, 2023, 02:20 pm
Last modified: 19 March, 2023, 02:27 pm

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড

শিগগিরই কেজিতে ৫ টাকা কমবে চিনির দাম: বাণিজ্যমন্ত্রী

তবে নতুন দাম কার্যকর হতে ৭ দিন সময় লাগবে বলে উল্লেখ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
19 March, 2023, 02:20 pm
Last modified: 19 March, 2023, 02:27 pm

শিগগিরই ভোক্তা পর্যায়ে চিনির দাম কেজিতে ৫ টাকা কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

রোববার (১৯ মার্চ) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সম্পর্কিত এক বৈঠকে মন্ত্রী জানান, নতুন দাম কার্যকর করতে সাত দিন সময় লাগবে। 

তিনি বলেন, "সরকার গত মাসে চিনি আমদানির ওপর শুল্ক কমিয়েছে; এর ফলে খুচরা বাজারে চিনির মূল্য কেজিতে ৪.৫ টাকা কমবে বলে আশা করা হচ্ছে।"

"তবে আমরা ব্যবসায়ীদের ৫ টাকা কমানোর জন্য অনুরোধ করেছি। তারা আমাদের অনুরোধে সম্মত হয়েছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন, এক সপ্তাহ পর নতুন মূল্য কার্যকর হবে," উল্লেখ করেন তিনি।

ভোক্তাদের আতঙ্কিত হয়ে অগ্রীম কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো অভাব হবে না। 

"আমরা রমজানে বাজারের চাহিদার চেয়ে দেড় গুণ বেশি চিনি ও ভোজ্যতেল মজুদ করে রেখেছি। তাই রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের কোনো সংকট থাকবে না বলে আশা করা হচ্ছে," যোগ করেন তিনি।

এর আগে, রমজানের পূর্বে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি আমদানির ওপর শুল্ক কমিয়েছিল সরকার। চিনি আমদানিতে নিয়ন্ত্রক শুল্ক ৫% কমিয়ে ২৫% করা হয়। একই সঙ্গে প্রতি টন অপরিশোধিত চিনি আমদানির ওপর ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনির ওপর ৬ হাজার টাকা সুনির্দিষ্ট শুল্ক প্রত্যাহার করে সরকার। 

হ্রাসকৃত এই শুল্ক সুবিধা আগামী ৩০ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

Related Topics

টপ নিউজ

চিনি / চিনির দাম / নিত্যপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • তেল-চিনির মজুত পর্যাপ্ত, তবু আতঙ্কজনিত কেনাকাটায় খুচরা পর্যায়ে সংকট
  • ইরান যুদ্ধের জেরে খাতুনগঞ্জে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম
  • রমজানের বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ কিছু নিত্যপণ্যের দাম
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও
  • ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ আমদানি এলসি খোলার রেকর্ড

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net