Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
অবকাঠামো বাড়াতে ২৮০ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ আইটি কনসালট্যান্টসের

বাংলাদেশ

রফিকুল ইসলাম
12 March, 2023, 12:25 pm
Last modified: 12 March, 2023, 12:30 pm

Related News

  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা
  • ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা: যে কারণে ভারতের চেয়েও বেশি ক্ষতি হতে পারে যুক্তরাষ্ট্রের
  • এইচ-১বি ভিসার ওপর ট্রাম্পের কড়াকড়ি ওলটপালট করে দিয়েছে ভারতের আইটি খাত
  • কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে আউটসোর্সিং রপ্তানি বছরের প্রথম ৬ মাসেই প্রায় এক বিলিয়ন ডলার

অবকাঠামো বাড়াতে ২৮০ কোটি টাকা বিনিয়োগের উদ্যোগ আইটি কনসালট্যান্টসের

সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বিনিয়োগের এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ২৬ এপ্রিল একটি সাধারণ সভা আহ্বান করেছে আইটি কনসালট্যান্টস লিমিটেড।
রফিকুল ইসলাম
12 March, 2023, 12:25 pm
Last modified: 12 March, 2023, 12:30 pm
ছবি / সংগৃহীত

তথ্যপ্রযুক্তি পরিষেবা সম্প্রসারণে একটি বহুতল ভবন, আইটি অবকাঠামো এবং একাধিক অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণের জন্য ২৮০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় আইটি কোম্পানি আইটি কনসালট্যান্টস লিমিটেড।

এসব অবকাঠামো তৈরির জন্য একটি আইটিসি টাওয়ার নির্মাণে তেজগাঁও শিল্প এলাকায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

জানা গেছে, সাধারণ শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বিনিয়োগের এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ২৬ এপ্রিল একটি সাধারণ সভা (ইজিএম) ডেকেছে আইটি কনসালট্যান্টস লিমিটেড।

কর্মকর্তারা জানান, শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর কোম্পানি একটি ১৩ তলা বিশিষ্ট আইটিসি টাওয়ার এবং দুটি বেসমেন্ট স্থাপনা নির্মাণের অনুমোদন চেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে আবেদন করবে।

আইটি কনসালট্যান্টস লিমিটেড হলো বাংলাদেশের প্রথম বেসরকারি থার্ড পার্টি পেমেন্ট প্রসেসিং কোম্পানি এবং দেশের বৃহত্তম পেমেন্ট প্ল্যাটফর্ম কিউ-ক্যাশ-এর মালিক।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং খুচরা ব্যবসায়ীদের লেনদেন প্রক্রিয়াকরণে উন্নত প্রযুক্তিগত সেবা দিয়ে থাকে এই কোম্পানি। এটি দেশের বৃহত্তম এটিএম নেটওয়ার্কগুলোর মধ্যে একটি পরিচালনার দায়িত্বে রয়েছে। 

বর্তমানে ৩৭টি সদস্য ব্যাংক কিউ-ক্যাশ নেটওয়ার্কের বিভিন্ন পেমেন্ট পরিষেবা ব্যবহার করছে। 

তহবিলের উৎস

সূত্র জানায়, কোম্পানি তার নতুন বিনিয়োগ পরিকল্পনা ব্যয়ের প্রায় ৩০ শতাংশ নিজেই বহন করবে এবং বাকি অর্থায়ন হবে ব্যাংক থেকে মেয়াদী ঋণ নেওয়ার মাধ্যমে। 

জমি কেনার জন্য নিজস্ব তহবিল থেকে ৭৬ কোটি টাকা ব্যয় করবে কোম্পানি এবং ব্যাংক দেবে বাকি ২০৪ কোটি টাকা।

আইটি কনসালট্যান্টসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে প্রথম ধাপে কোম্পানি ৫০ কোটি টাকা, দ্বিতীয় ধাপে ৫৭ কোটি টাকা এবং তৃতীয় ধাপে ৯৭ কোটি টাকা নেবে। 

যে কারণে সম্প্রসারণের পরিকল্পনা

আইটি কনসালট্যান্টসের নতুন ভবনটি কোম্পানির পাশাপাশি ডেটা সেন্টারের সক্ষমতাও বাড়াবে।

কোম্পানি সেক্রেটারি অনিন্দ্য সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বর্তমানে আমরা ৩৭টি ব্যাংককে সেবা দিচ্ছি, এক্ষেত্রে তাই ব্যাংকের ডেটা সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কোম্পানির নিজস্ব ডেটা সেন্টারকে আরও সমৃদ্ধ করা হবে।"

তিনি বলেন, "ব্যবসা সম্প্রসারণ হওয়ায় ডেটা সেন্টারের সম্প্রসারণও করতে হচ্ছে। নতুন ভবনে কোম্পানির নিজস্ব কিছু পরিকল্পনাও রয়েছে। নতুন ভবনটি হবে বাণিজ্যিক, যা কোম্পানি ও শেয়ারহোল্ডারদের বেটারমেন্টের জন্যই করা হচ্ছে।"

তিনি আরও জানান, "বাংলাদেশে বেসরকারি খাতে ডেটা সেন্টারের সংখ্যা খুব কম। আমাদের কোম্পানির একটি ডেটা সেন্টার রয়েছে, যা আরও সম্প্রসারণ করতে হচ্ছে।"

আইটি কনসালট্যান্টস লিমিটেডের প্রধান শেয়ারহোল্ডার হলো সিঙ্গাপুর-ভিত্তিক হোল্ডিং কোম্পানি সিস ক্যাপিটাল (বাংলাদেশ)। কোম্পানিতে ৩২.৭৭ শতাংশ শেয়ার রয়েছে সিঙ্গাপুরের এই কোম্পানির। 

আইটি কনসালট্যান্টসের যাত্রা ২০০০ সালে শুরু হলেও সিস ক্যাপিটাল এতে যোগ দেয় ২০১১ সালে। এছাড়া, এ কোম্পানিতে হংকং-ভিত্তিক রিজেন্ট প্যাসিফিক লিমিটেডেরও ৮.৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

২০১৬ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় আইটি কনসালট্যান্টস।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল বৃহস্পতিবার (৯ মার্চ) ট্রেডিং সেশন শেষে এর প্রতি শেয়ারের দাম দাঁড়ায় ৩৬.৪০ টাকা।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের মধ্যে কোম্পানির রাজস্ব ৯ শতাংশ বেড়ে ৫২.০৭ কোটি টাকা এবং নিট মুনাফা ২৯.৬৩ শতাংশ বেড়ে ১৪.০৪ কোটি টাকা হয়েছে।

এর আগে, ২০২২ অর্থবছরে যদিও কোম্পানির রাজস্ব ২৪ শতাংশ হ্রাস পেয়ে ১০১.৪৬ কোটি টাকায় ঠেকেছিল, তবে একই সময়ে নিট মুনাফা ২১.৩ শতাংশ বেড়ে ২৪.০২ কোটি টাকা হয়। এ সময় শেয়ারহোল্ডারদের ৬ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে কোম্পানি। 
 

Related Topics

টপ নিউজ

আইটি / আইটি খাত / আইটি কনসালট্যান্টস লিমিটেড / তথ্যপ্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিজিটাল রূপান্তর: তথ্যপ্রযুক্তিতে নব অভিযাত্রা
  • ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা: যে কারণে ভারতের চেয়েও বেশি ক্ষতি হতে পারে যুক্তরাষ্ট্রের
  • এইচ-১বি ভিসার ওপর ট্রাম্পের কড়াকড়ি ওলটপালট করে দিয়েছে ভারতের আইটি খাত
  • কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে আউটসোর্সিং রপ্তানি বছরের প্রথম ৬ মাসেই প্রায় এক বিলিয়ন ডলার

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net