Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ বিজ্ঞাপন নিয়ে কেন এত বিতর্ক!

বাংলাদেশ

শেহেরীন আমিন সুপ্তি
06 March, 2023, 07:15 pm
Last modified: 06 March, 2023, 07:35 pm

Related News

  • ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
  • ঢাকার রাস্তায় হেঁটে-চলে বেড়াচ্ছে বিজ্ঞাপন, নতুন সেবা ‘হিউম্যান বিলবোর্ড’
  • রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ
  • গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার
  • আপনার স্মার্টফোনে কেউ আড়ি পাতছে? হয়তো শুধু বিজ্ঞাপনের টার্গেট করতে নয়

‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ বিজ্ঞাপন নিয়ে কেন এত বিতর্ক!

শেহেরীন আমিন সুপ্তি
06 March, 2023, 07:15 pm
Last modified: 06 March, 2023, 07:35 pm
ছবি: সংগৃহীত

'ঘর সামলাই, ব্যবসাও সামলাই'। নারী দিবসকে সামনে রেখে টেলিকম অপারেটর গ্রামীণফোনের ফেসবুক পেজে পোস্ট করা এক নারী উদ্যোক্তার ছবির সঙ্গে থাকা এই লেখা নিয়ে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গতকাল ৫ মার্চ রাতে গ্রামীণফোনের অফিসিয়াল পেজে পোস্ট করা এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে: 'গৎবাঁধা চাকরির গণ্ডিতে থাকতে চাননি তিনি। স্বাধীনভাবে কাজ করতে, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন ফোয়ারা ফেরদৌস। ফেসবুকে Poter BiBi : পটের বিবি নামে পেইজ খুলে শুরু করেন ব্যবসা। একদিকে সংসার সামলে,অন্যদিকে সামলেছেন ব্যবসা। শুধু তিনিই না, তার এ উদ্যোগে ঘুরে দাঁড়িয়েছেন অনেকেই। বন্ধ হতে যাওয়া ৩০ বছরের পুরোনো ব্লকের কারখানা চালু হয়েছে আবারও! কে বলে মেয়েরা ব্যবসা বোঝে না!'

সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টের পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা। 'ঘর সামলাই, ব্যবসাও সামলাই' লেখার মাধ্যমে নারীদের ওপর বাধ্যতামূলক ঘরের কাজের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়ার মানসিকতাকেই প্রচার ও বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে ভাবছেন নারী অধিকার বিষয়ে সচেতন মহল।

নারী অধিকারকর্মী ও লেখক সুপ্রীতি ধর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'কোনোকিছু সামলানোর মধ্য দিয়েই কেন নারীকে গ্লোরিফাই করতে হবে? যে "একটা" সামলায় বা কোনোকিছুই যাকে সামলাতে হয় না বা পারে না, তাকে কেন অবজ্ঞার চোখে দেখা হচ্ছে? কেন পারতেই হবে নারীকে? নারীর ক্ষমতায়ন মানেই কি নারীর সব বিষয়ে "দক্ষ" হয়ে উঠা? তা-ই যদি হয় তবে পুরুষের দক্ষতা নিয়ে কথা কেন বলা হচ্ছে না? কেন পুরুষকে সব কাজে, ঘরে বাইরে পারদর্শী হয়ে ওঠার কথা বলা হচ্ছে না? বা পুরুষদের উৎসাহিত করা হচ্ছে না ঘরের কাজে? নারী দিবস এলেই এই যে "কোন একটা কিছু" বানিয়ে ফেলতে হবে সাত-পাঁচ না ভেবে, এ থেকে উত্তরণ ঘটাতে হবে মানসিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে। নারীর ওপর থেকে এই দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ বোঝা লাঘব করা হোক।'

একই সুর দেখা যায় অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলার ফেসবুক স্ট্যাটাসেও। তিনি লিখেছেন, 'আজ পর্যন্ত আমি কোনো পুরুষের ছবিতে এমন ক্যাপশন দেখিনি, "ব্যবসা/চাকরি সামলাই, ঘরও সামলাই"। কারণ অবশ্যই "ঘর-সংসার" হলো নারীর দায়িত্ব। (বিরক্তির ইমোজি) এটা ২০২৩, আর এই সময়ে এসেও আমরা বৈষম্য ও নারীর উপর তিন গুণ বোঝা চাপিয়ে দেওয়াকে মহিমান্বিত করছি।'

গ্রামীণফোনের এই বিজ্ঞাপন বিষয়ে মতামত জানতে যোগাযোগ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েনের সঙ্গে। তার ভাষ্যে, 'আগে তো সিনেমা, নাটকে যেসব মেয়েরা চাকরি করে, তাদেরকে ভিলেন চরিত্রে দেখানো হতো। আর যারা ঘরে থাকত, তাদেরকে দেখানো হতো ভালো মেয়ে হিসেবে। তারপর একটা সময়ে এসেছে যে নারীদেরকে শুধু ঘরের ভালো মেয়ে হিসেবে দেখানো সম্ভব হচ্ছে না। তখন পিতৃতন্ত্র আর পুঁজিবাদের চুক্তি হিসেবে নারীদের দেখানো হয় ঘরে-বাইরে সমানভাবে পারদর্শী। পুরুষতন্ত্রকে এভাবে আশ্বস্ত করা হয় যে নারী বাইরে কাজ করলেও তার ঘর ঠিক থাকবে। ফলে সবসময় পুরুষতন্ত্রকে তুষ্ট করতে নারীকে দেখাতে হয় ঘর ও বাইরে সমান কাজ করা। তারই ধারাবাহিকতা হিসেবে এ-জাতীয় বিজ্ঞাপনগুলো আসে।'

আক্ষেপের সুরে তিনি আরও যোগ করেন, 'আস্তে আস্তে তো দিন পাল্টাচ্ছে। আর কতকাল এমন দেখানো হবে! কোনো পুরুষকে দিয়ে তো কোনো বিজ্ঞাপনে দেখানো হচ্ছে না, "আমি ঘর-বাহির দুটোই সামলাই!" এখনও ধরেই নেওয়া হয়, পুরুষের কর্মক্ষেত্র ঘরের বাইরে। আর নারীর দায়িত্ব প্রথমে ঘরে, এরপর বাইরের কাজ। সমাজের বিদ্যমান স্ট্যাটাস ক্যুয়ো-কে বলবৎ রাখার জন্যই এ-জাতীয় বার্তাগুলো প্রচার করা হয়। ঘরের কাজ তো নারী-পুরুষের সমানে সমানে করার কথা। তাই এ ধরনের বিজ্ঞাপনের বিরুদ্ধে আমাদের সরব হওয়া দরকার।'

যার ছবির সঙ্গে প্রচারিত বার্তা নিয়ে এত আলোচনা, পটের বিবি-র কর্ণধার ফোয়ারা ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আসলে এটা গ্রামীণফোনের তিন পর্বের একটা ক্যাম্পেইন। প্রথম পর্বটুকু শুধু একটা টিজার হিসেবে ছাড়া হয়েছে। একটা চলমান ক্যাম্পেইন নিয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। ক্যাম্পেইনের প্রথম পর্ব নিয়ে মানুষ নানা ধরনের মতবিনিময় করছে, হয়তো দ্বিতীয় পর্ব প্রচারিত হলে এই মতগুলো বদলেও যেতে পারে। এ কারণে পুরো ক্যাম্পেইনটা প্রচারিত হওয়ার পরই আমি মন্তব্য করতে চাই।'

Related Topics

টপ নিউজ

বিজ্ঞাপন / বিজ্ঞাপন বিতর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ল্যুভ ডাকাতিতে ব্যবহৃত লিফট নিয়ে নির্মাতা কোম্পানির বিজ্ঞাপন প্রচার
  • ঢাকার রাস্তায় হেঁটে-চলে বেড়াচ্ছে বিজ্ঞাপন, নতুন সেবা ‘হিউম্যান বিলবোর্ড’
  • রুগ্ন মডেল ব্যবহার, যুক্তরাজ্যে জারা ব্র্যান্ডের ২ বিজ্ঞাপন নিষিদ্ধ
  • গণমাধ্যম সংস্কারে একাধিক উদ্যোগ নিচ্ছে সরকার
  • আপনার স্মার্টফোনে কেউ আড়ি পাতছে? হয়তো শুধু বিজ্ঞাপনের টার্গেট করতে নয়

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net