Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
কোটালীপাড়ার জনসভায় যোগ দিতে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস
24 February, 2023, 12:05 pm
Last modified: 24 February, 2023, 12:07 pm

Related News

  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি

কোটালীপাড়ার জনসভায় যোগ দিতে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

এদিন প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ৪৮টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন।
বাসস
24 February, 2023, 12:05 pm
Last modified: 24 February, 2023, 12:07 pm
অলংকরণ-টিবিএস

নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ার জনসভায় যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হসিনা। আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) তার নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরের কথা রয়েছে।

স্থানীয় প্রশাসন প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। দলীয় নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন।

শনিবার কোটালীপাড়ার টিটি (তালিমপুর তেলিহাটি) হাইস্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। পরে বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এলাকায় এসেছে প্রাণচাঞ্চল্য। বিভিন্ন স্থানে টাঙ্গানো হচ্ছে ব্যানার ও ফেস্টুন।

প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার অপেক্ষা লাখো জনতার। কোটালীপাড়াসহ গোপালগঞ্জ জেলার আশেপাশের জেলা থেকেও হাজার হাজার নেতা-কর্মী এ জনসভায় যোগ দেবার অপেক্ষায় রয়েছেন।

কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুর্ষ মধু বলেন, আমরা ভোট দিয়ে যাকে সংসদ সদস্য করি, তিনি দেশের প্রধানমন্ত্রী হন। এজন্য আমরা গর্বিত।

সাদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান ভীম চরন বাকচী বলেন, আমার ইউনিয়নের ৪০ হাজার মানুষ অধীর আগ্রহে আছেন আগামী ২৫ তারিখের জন্য। সবার মুখেই একটি কথা, কখন তাদের জননী শেখ হাসিনাকে তারা কাছ থেকে দেখতে পাবেন।

কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়ার মানুষের মধ্যে একটা আনন্দ উৎসব চলছে। দীর্ঘদিন পর শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে পারার আনন্দে আত্মহারা এখানকার মানুষ।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা বলেন, নেত্রী কোটালীপাড়ায় আগমনকে কেন্দ্র করে কোটালীপাড়াবাসী আনন্দে উদ্বেলিত। এখানকার ভোটাররা যাকে ভোট দেন, সেই তাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রীকে কাছ থেকে তারা দেখবেন। তার কথা শুনবেন, এটা তাদের কাছে চরম পাওয়া।

ব্যবসায়ী হান্নান শেখ বলেন, আমাদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সারা দেশে ব্যাপক উন্নতি করেছেন। তিনি দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ করতে নানা কাজ করে চলেছেন। কোটালীপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোটালীপাড়া টিটি (তালিমপুর তেলিহাটি) হাইস্কুল মাঠে ভাষণ দেবেন, এটি এখানকার প্রতিটি ঘরের মানুষ এমনিতেই জেনে গেছে। কাউকে ডাকার প্রয়োজন নেই। ২৫ তারিখের জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শেখ আয়নাল হোসেন বলেন, কোটালীপাড়ার জনসভা স্মরণকালের সেরা জনসভা হবে। জনসভাস্থলের আরো কয়েক কিলোমিটার ছাড়িয়ে যাবে জনতার ঢল। জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম বলেন, জনসভাস্থল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। আমাদের নেত্রী প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার ৪৮টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন বলে তারা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্যা খন্দকার জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নানা প্রস্তুতিমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, যেদিন থেকে কোটালীপাড়াবাসী জেনেছে যে তাদের ভালবাসার নেত্রী কোটালীপাড়া আসবেন সেদিন থেকে তারা দিনক্ষণ গুনতে শুরু করেছেন, কখন ২৫ তারিখ আসবে। কখন তারা তাদের প্রিয় নেত্রীকে দেখতে পাবেন, কথা শুনতে পাবেন।

কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়ার জনসভার মাঠ উপচে অন্ততঃ ৫ কিলোমিটার এলাকা ওই দিন জনসমুদ্রে পরিণত হবে। তিনি বলেন, ইতোপূর্বের জনসভায় যে মানুষের ঢল লক্ষ্য করা গেছে, তা থেকে আমরা দেখি নেত্রীর প্রতি মানুষের কত ভালবাসা। এখানকার শতভাগ মানুষ যে নেত্রীকে ভালবাসে তা প্রমাণ করবে আগামী ২৫ তারিখের জনসভায়। 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / টুঙ্গিপাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমাল সরকার
  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করতে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net