Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
উচ্চ আদালতে রায় ও আদেশে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে

বাংলাদেশ

রেজাউল করিম
21 February, 2023, 01:25 pm
Last modified: 21 February, 2023, 01:25 pm

Related News

  • ৩ মাসের মধ্যে পৃথক স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • হাইকোর্ট চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর

উচ্চ আদালতে রায় ও আদেশে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে

সুপ্রিম কোর্টের ইতিহাসে সর্বপ্রথম মরহুম বিচারপতি আমীরুল ইসলাম চৌধুরী বাংলা ভাষায় রায় লেখা থেকে শুরু করেন। ১৯৮৯-৯০ সালের দিকে তিনিই প্রথম বাংলা ভাষায় রায় প্রদান করে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
রেজাউল করিম
21 February, 2023, 01:25 pm
Last modified: 21 February, 2023, 01:25 pm

দেশের সর্বোচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে। কয়েকজন বিচারপতি বাংলায় রায় ও আদেশ দেন। মাঝে মাঝেই বাংলায় আবেদন দাখিল করেন কয়েকজন আইনজীবী। শুনানিতে এখন বাংলার ব্যবহারও বেশি।

পাশাপাশি, সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাই কোর্ট) বিভাগের বিচারপতিদের দেওয়া ইংরেজি রায় বিচারপ্রার্থীদের বোধগম্য করতে অনুবাদ করা হচ্ছে বাংলা ভাষায়।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে দুই বছরে সুপ্রিম কোর্টের অনুবাদ সেল প্রায় ২০০টি ইংরেজি রায় বাংলায় রূপান্তর করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা-সংবলিত 'আমার ভাষা' নামের একটি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে এ কাজে।

উচ্চ আদালতের ইংরেজি রায় বিচারপ্রার্থীদের বোধগম্য করতে বাংলায় অনুবাদের উদ্যোগকে প্রশংসনীয় পদক্ষেপ বলছেন আইনজীবীরা। তবে উদ্যোগটি পুরোপুরি সফল করতে হলে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে বলে মনে করেন তারা।

রায় অনুবাদের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মাদ সাইফুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার ভাষা সফটওয়্যার ব্যবহার করে খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। মাত্র পাঁচ সদস্যের টিম নিয়ে সুপ্রিম কোর্টের অনুবাদ সেল কাজ করলেও এখন পর্যন্ত প্রায় ২০০ রায় অনুবাদ করা সম্ভব হয়েছে।"

সুপ্রিম কোর্টের ইতিহাসে সর্বপ্রথম মরহুম বিচারপতি আমীরুল ইসলাম চৌধুরী বাংলা ভাষায় রায় লেখা থেকে শুরু করেন। ১৯৮৯-৯০ সালের দিকে তিনিই প্রথম বাংলা ভাষায় রায় প্রদান করে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

পরবর্তীকালে বিভিন্ন সময় বিচারপতি কাজী এবাদুল হক, বিচারপতি হামিদুল হক ও বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানও বাংলা ভাষায় রায় প্রদান করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বলেন, "আমি বিচারপতি হওয়ার পর বাংলা হাইকোর্ট ও আপিল বিভাগের প্রায় ২০০ রায় বাংলা ভাষায় প্রদান করি। এরপর এখন অনেক বিচারপতিই বাংলা ভাষায় রায় ও আদেশ প্রদান করেন।"

তিনি বলেন, "এখন সুপ্রিম কোর্ট ইংরেজি রায় বাংলা ভাষায় অনুবাদ করছে। এটি বেশ ভালো উদ্যোগ।"

"তবে এই অনুবাদ করা রায় যাতে করে কোনো মামলায় নজির হিসেবে উপস্থাপন করা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ, অনুবাদ করা রায়ে মূল রায়ের মূল বিষয়বস্তু অনেক সময় বাদ পড়তে পারে," যোগ করেন তিনি।

উল্লেখ্য, বিচারপতি খায়রুল হক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল, স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতাযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ, চার নদী সংরক্ষণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় বাংলায় দেন।

এখন আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম হাইকোর্টের বিচারক থাকা অবস্থায় প্রায় ১৫ হাজার রায় ও আদেশ বাংলায় প্রদান করেছেন।

গত ১ ফেব্রুয়ারি চেম্বর জজ আদালতের বিচারকের দায়িত্ব পালনকালে তিনি সকল আদেশ বাংলা ভাষায় দেন এবং ওইদিন ঘোষণা করেন যে তিনি সকল রায় ও আদেশ বাংলা ভাষায় প্রদান করবেন।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "উচ্চ আদালতের বিচারপতি, আইনজীবী, বেঞ্চ সহকারী যারা আছেন, তারা দীর্ঘদিন একটি কাঠামোর মধ্যে ইংরেজি ভাষায় কাজ করে আসছেন। তাই চাইলেই খুব দ্রুত উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার পুরোপুরি চালু করা সম্ভব নয়।"

"সফটওয়্যার ব্যবহার করে রায় অনুবাদের উদ্যোগটি প্রশংসনীয়। তবে সাধারণ মানুষ যেন আসলেই উপকৃত হয় সেভাবেই কাজ করতে হবে। রায় প্রদানকারী সংশ্লিষ্ট বিচারপতিদেরও অনুবাদের বিষয়ে গুরুত্ব দিতে হবে," যোগ করেন তিনি।

 

 

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / বাংলা ভাষা / বাংলায় রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • ৩ মাসের মধ্যে পৃথক স্বাধীন সুপ্রিম কোর্ট সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • হাইকোর্ট চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
  • অবৈধ জুয়ার আসর ও মদের বার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা চেয়ে হাইকোর্টে রিট
  • হাইকোর্টের রায় বহাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net