Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পেল না বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
14 February, 2023, 09:50 pm
Last modified: 14 February, 2023, 09:51 pm

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • ‘স্বৈরশাসকদের’ নিয়ে দেওয়া ভাষণ ট্রাম্পকে উদ্দেশ্য করে নয়, বললেন পোপ
  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় এখনো সম্মতি দেয়নি ইরান 

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও আমন্ত্রণ পেল না বাংলাদেশ

প্রথম গণতন্ত্র সম্মেলনে ডাক না পাওয়ায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবারের গণতন্ত্র সম্মেলনে ডাক পাবেন বলে আশাবাদী ছিলেন।
টিবিএস ডেস্ক
14 February, 2023, 09:50 pm
Last modified: 14 February, 2023, 09:51 pm
ছবি: স্টেট.গভ

বাইডেন প্রশাসনের আহ্বানে গণতন্ত্র সম্মেলনের অতিথিদের তালিকা থেকে আবারো বাদ পড়েছে বাংলাদেশের নাম। দ্বিতীয় গণতন্ত্র সম্মেলনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ১১০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে সহ–আয়োজক হিসেবে রয়েছে কোস্টারিকা, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড এবং জাম্বিয়া। ২৯-৩০ মার্চে ঘোষিত এই সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে ৪টি দেশ, ভারত, মালদ্বীপ, নেপাল এবং পাকিস্তান ডাক পেয়েছে। কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করা, দুর্নীতি দমন ও মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যকে সামনে রেখে আসন্ন সম্মেলনে আলোচনা হবে।

২০২১ সালের ডিসেম্বরে হওয়া প্রথম গণতন্ত্র সম্মেলনে ডাক না পাওয়ায় অখুশি ছিল ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। সেবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবারের গণতন্ত্র সম্মেলনে ডাক পাবেন বলে আশাবাদী ছিলেন। ঐ বছরেই এক সফরের সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেলি কাইডারলিং দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশকে ডাকা হবে বলে সংকেত দিয়েছিলেন। 

তবে আমন্ত্রণের পূর্বশর্ত হিসেবে বেশ কিছু বিষয়ে বাংলাদেশের আগাম প্রতিশ্রুতি চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তাতে তাৎক্ষণিক সাড়া না দেওয়ার কারণেই বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই মনে করা হচ্ছে। 

গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া সম্পর্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, "আমন্ত্রণ না পাওয়া নিয়ে বাংলাদেশ খুব একটা চিন্তিত নয়। গণতন্ত্রের সম্মেলনে আমন্ত্রণ জানালেই গণতন্ত্র ভালো প্রমাণ হবে, তা কিন্তু নয়। কোন দেশকে কী বিবেচনায় আমন্ত্রণ করা হয়েছে তা যুক্তরাষ্ট্রই ভালো বলতে পারবে।"

প্রথম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোকে গণতন্ত্র শক্তিশালী করার অঙ্গীকার করতে আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। একইসাথে ২০২২ সালকে সেই প্রতিশ্রুতিকে 'বাস্তবায়নের বছর' হিসেবে ঘোষণা করে তারা। প্রথম শীর্ষ সম্মেলনে ১১০টি দেশের প্রায় ৭৫০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন। 

Related Topics

টপ নিউজ

গণতন্ত্র সম্মেলন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • পোপের সঙ্গে দ্বন্দ্ব, ‘যিশুর’ বেশে ছবি পোস্টের পর এবার প্রকাশ্যে বাইবেল পাঠের ঘোষণা ট্রাম্পের
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • ‘স্বৈরশাসকদের’ নিয়ে দেওয়া ভাষণ ট্রাম্পকে উদ্দেশ্য করে নয়, বললেন পোপ
  • হরমুজ প্রণালিতে ইরানের ‘মস্কিটো ফ্লিট’ কেন বড় হুমকি 
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় এখনো সম্মতি দেয়নি ইরান 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net