Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
নবজীবনের জয়গান নিয়ে এলো পহেলা ফাল্গুন, রাজধানীতে চলছে উদযাপন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2023, 11:30 am
Last modified: 14 February, 2023, 03:15 pm

Related News

  • ভ্যালেন্টাইনস ডে নয়, এলো ‘গ্যালেন্টাইনস ডে’
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১১.২৫%
  • সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর 'শরৎ উৎসব' বাতিল, আয়োজন করবে ডাকসু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
  • চারুকলার পর গেন্ডারিয়া—আয়োজক 'ফ্যাসিবাদের দোসর' অভিযোগে স্থগিত 'শরৎ উৎসব'
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

নবজীবনের জয়গান নিয়ে এলো পহেলা ফাল্গুন, রাজধানীতে চলছে উদযাপন 

পহেলা ফাল্গুন উপলক্ষে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চত্বর হয়ে ওঠে কবিতা, গান, নৃত্য ও রঙের মিলনমেলা। দেশের অন্যতম প্রাণবন্ত এ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষ করে ‘বকুলতলায়’ সকাল থেকেই মানুষের সমাগম দেখা গেছে।
টিবিএস রিপোর্ট
14 February, 2023, 11:30 am
Last modified: 14 February, 2023, 03:15 pm
ছবি- রাজীব ধর/ টিবিএস

আজ পহেলা ফাল্গুন ও বিশ্বব্যাপী পালিত ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে রাজধানী সেজেছে নতুন রঙে। 

এতদিন ১৩ (পহেলা ফাল্গুন) ও ১৪ (ভ্যালেন্টাইনস ডে) ফেব্রুয়ারি, এ দু'দিনব্যাপী উদযাপন চলতো দেশজুড়ে। 

পরবর্তীতে, বাংলা ক্যালেন্ডারে পরিবর্তনের পর পহেলা ফাল্গুনও পালিত হচ্ছে ১৪ তারিখ। 

পহেলা ফাল্গুন উপলক্ষে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চত্বর হয়ে ওঠে কবিতা, গান, নৃত্য ও রঙের মিলনমেলা।

ছবি- রাজীব ধর/ টিবিএস

দেশের অন্যতম প্রাণবন্ত এ উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষ করে 'বকুলতলায়' সকাল থেকেই মানুষের সমাগম দেখা গেছে।

বর্ণিল সাজ ও ফুলে ফুলে সতেজতার এ ঋতুকে স্বাগত জানাতে জড়ো হয়েছে সর্বস্তরের হাজার হাজার মানুষ।

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বকুলতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ ও গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

ছবি- রাজীব ধর/ টিবিএস

মহামারির কারণে ২০২২ সালে পরিষদ নিয়মিত উৎসবের আয়োজন করতে না পারলেও, এ বছর দুটি ভিন্ন সেশনে ফাল্গুন পালন করছে তারা। এরমধ্যে প্রথম আয়োজনটি শুরু হয় সকাল ৭টায়, দ্বিতীয়টি শুরু হবে বিকেল ৩টায়। 

বিকেলে রাজধানীর উত্তরা রবীন্দ্র সরণি ও বাহাদুর শাহ পার্কের উন্মুক্ত মঞ্চে একইরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছবি- রাজীব ধর/ টিবিএস

এই ইভেন্টে সঙ্গীত পরিবেশনা, আবৃত্তি, নৃত্য এবং বসন্তের আবহে বাঙালি ফ্যাশনের কোরিওগ্রাফি থাকবে। এ আয়োজনে নারীদের ফুলের মালা পরা এবং পুরুষদের হাতে ফুলের মালা পরা বাধ্যতামূলক করা হয়েছে। তবে, এই বাধ্যবাধকতা নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। 

এদিকে, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলমান অমর একুশে বইমেলাতে সোমবার উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ উৎসবে আরও বেশি ভিড়ের আশা করছে মেলা কর্তৃপক্ষ।

ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হিসেবে, দেশের বেশ কিছু শীর্ষ বিনোদন শিল্পী-সংগীতশিল্পী তাদের ভক্তদের জন্য নতুন গান, নাটক এবং ওটিটি কন্টেন্ট প্রকাশ করছেন।

ছবি- রাজীব ধর/ টিবিএস

টেলিভিশন চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম, এফএম রেডিও স্টেশন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ইউটিউব কন্টেন্ট নির্মাতারাও এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করবে।

তাছাড়া, বেশকিছু রেস্তোরাঁ, পাঁচতারকা হোটেল, রিসোর্টগুলো দম্পতি, বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের জন্য আকর্ষণীয় প্যাকেজ অফার করছে।
 
Related Topics

টপ নিউজ

পহেলা ফাল্গুন / উৎসব / চারুকলা / ভ্যালেন্টাইনস ডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ভ্যালেন্টাইনস ডে নয়, এলো ‘গ্যালেন্টাইনস ডে’
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১১.২৫%
  • সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর 'শরৎ উৎসব' বাতিল, আয়োজন করবে ডাকসু ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
  • চারুকলার পর গেন্ডারিয়া—আয়োজক 'ফ্যাসিবাদের দোসর' অভিযোগে স্থগিত 'শরৎ উৎসব'
  • মেঘনাপাড়ে ‘বিদায় উৎসব’; নৌকায় রঙ-বেরঙের সাজ, ঘরে ফেরার আনন্দে জেলেরা

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net