Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
মেরামতের অজুহাতে ৫০ দিন ধরে বন্ধ সিইউএফএল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2023, 03:25 pm
Last modified: 11 February, 2023, 03:27 pm

Related News

  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • গ্যাস সংকট: অ্যামোনিয়ার অভাবে রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ
  • গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
  • দীর্ঘ ছয় মাস পর চালু হয়ে ১২ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ চট্টগ্রামের সিইউএফএল
  • আশুগঞ্জ সার কারখানার উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

মেরামতের অজুহাতে ৫০ দিন ধরে বন্ধ সিইউএফএল

কিন্তু কারখানা বন্ধ থাকলেও এটি পরিচালনায় দায়িত্বরত ৯ শতাধিক কর্মকর্তা-কর্মচারির বেতন-ভাতা ঠিকই চলছে। 
টিবিএস রিপোর্ট
11 February, 2023, 03:25 pm
Last modified: 11 February, 2023, 03:27 pm
ছবি- বাসস

মেরামতের অজুহাতে দীর্ঘ ৫০ দিন ধরে বন্ধ রয়েছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল)। 

এর ফলে ইউরিয়া সার তৈরির কারখানাটিতে প্রতিদিন কোটি টাকা লোকসান হচ্ছে। অপচয় হচ্ছে সরকারির অর্থের।

সিইউএফএল সূত্র জানায়, গত বছরের ২২ নভেম্বর সিইউএফএলের অ্যামোনিয়া প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে কারখানাটি। 

কিন্তু কারখানা বন্ধ থাকলেও এটি পরিচালনায় দায়িত্বরত ৯ শতাধিক কর্মকর্তা-কর্মচারির বেতন-ভাতা ঠিকই চলছে। 

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ২০১৯-২০ সালেও প্রায় দেড় বছর বন্ধ ছিল কারখানাটি। একই কারণে ২০২১ সালের ডিসেম্বর থেকে আড়াই মাস কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। এরপর গত ২০ ফেব্রুয়ারি তা আবার চালু হয়। 

গ্যাস সংকটের কারণে গত বছরের জুলাইয়ের বেশ কিছু দিন বন্ধ রাখা হয়েছিল কারখানাটি।

দৈনিক ১১ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয় কারখানটিতে। প্রতি মেট্রিক টন সার ২০ হাজার টাকা হিসেবে কারখানাটিতে দৈনিক ২ কোটি ২০ লাখ টাকার সার উৎপাদিত হয়।

সিইউএফএল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, "মেরামত কাজ শেষ না হওয়ায় কারখানা উৎপাদনে যেতে পারছে না। ২৭-২৮ ফেব্র্যয়ারির মধ্যে মেরামত কাজ শেষে কারখানা উৎপাদনে যাবে।" 

"একটা কারখানা স্বাভাবিকভাবে ২০ বছর পর্যন্ত চলতে পারে। কিন্তু সিইউএফএল সার কারখানার বয়স ৩৫ বছরের বেশি হয়েছে। এ কারণে পুরনো কারখানাটির বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি দেখা যাচ্ছে।"

বার বার মেরামতের কারণে ব্যয় বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেম, "বর্তমান প্রেক্ষাপটে এসব ব্যয় সম্পন্ন করা অনেকটা কঠিন হয়ে পড়েছে।"

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠিত হয়। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সার কারখানা / সিইউএফএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • গ্যাস সংকট: অ্যামোনিয়ার অভাবে রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানার উৎপাদন বন্ধ
  • গ্যাস সংকটে চট্টগ্রামের দুই সার কারখানায় উৎপাদন বন্ধ
  • দীর্ঘ ছয় মাস পর চালু হয়ে ১২ ঘণ্টার মধ্যেই ফের বন্ধ চট্টগ্রামের সিইউএফএল
  • আশুগঞ্জ সার কারখানার উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net