Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
আ.লীগের শান্তি সমাবেশের মাঝেই ইউনিয়ন পর্যায়ে চলছে বিএনপির সরকার বিরোধী রোডমার্চ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2023, 01:40 pm
Last modified: 11 February, 2023, 04:51 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

আ.লীগের শান্তি সমাবেশের মাঝেই ইউনিয়ন পর্যায়ে চলছে বিএনপির সরকার বিরোধী রোডমার্চ

সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে রোডমার্চ কর্মসূচি সফল করতে জেলা পর্যায়ের স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।
টিবিএস রিপোর্ট
11 February, 2023, 01:40 pm
Last modified: 11 February, 2023, 04:51 pm
ছবি: টিবিএস

বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও অন্যান্য নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সারাদেশের সব ইউনিয়নে রোডমার্চ বের করে।

গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বম ঐক্য, ১২-দলীয় জোট, সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টিসহ বেশ কয়েকটি বিরোধী দল তাদের একযোগে প্রতিবাদের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় একই কর্মসূচি পালন করছে।

সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে রোডমার্চ কর্মসূচি সফল করতে জেলা পর্যায়ের স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়।

মুন্সীগঞ্জে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পাঁচসার ইউনিয়নের মুক্তারপুর পুরাতন ফেরি ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের পদযাত্রা মুক্তারপুর ব্রিজের সামনে গিয়ে শেষ হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আব্দুস সালাম আজাদের নেতৃত্বে আরেকটি রোডমার্চ বের হয় লৌহজং উপজেলার গাওদিয়া বাজার থেকে। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে আলাপকালে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, "আমরা জেলার ১৩টি উপজেলার মোট ১০৯টি ইউনিয়নে রোডমার্চের আয়োজন করেছি। অধিকাংশ মিছিল সকাল ১০টার দিকে শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে বিক্ষোভ।"

ছবি: টিবিএস

সাতক্ষীরায় মোট ৭৮টি ইউনিয়ন পরিষদে বিক্ষোভ মিছিল করছে বিএনপি নেতাকর্মীরা। যোগাযোগ করা হলে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম বলেন, সরকারের পক্ষ থেকে বাধা সত্ত্বেও মিছিল সফল করা হবে।

গত ৪ ফেব্রুয়ারি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, বিএনপির সরকারবিরোধী রোডমার্চ মোকাবেলার আপাত প্রচেষ্টায় ইউনিয়ন পর্যায়ে 'শান্তি সমাবেশ' করছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল কর্তৃক পাল্টাপাল্টি এই কর্মসূচি আগে শুধু রাজধানীতে সীমাবদ্ধ থাকলেও এখন তা সম্প্রসারিত হয়েছে দেশের তৃণমূল পর্যায়ে।

শান্তি সমাবেশ কর্মসূচির ওপর জোর দিচ্ছে আওয়ামী লীগ; ৪০টি জেলার ইউনিয়নে কেন্দ্রীয় নেতাদের পাঠানো হয়েছে। তাদেরকে অন্তত একটি সমাবেশে যোগ দিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শান্তি সমাবেশের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ দলীয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
 

Related Topics

টপ নিউজ

বিএনপি / সরকারবিরোধী বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
  • দেশের ওপর লেগে থাকা দুর্নীতির বদনাম দূর করতে কঠোরভাবে কাজ করা হবে: সেলিমা রহমান
  • স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব: নজরুল ইসলাম খান
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net