Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
হিরো আলম নয়, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য হলেন তানসেন

বাংলাদেশ

খোরশেদ আলম
01 February, 2023, 08:30 pm
Last modified: 02 February, 2023, 06:36 pm

Related News

  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • বগুড়ায় তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির প্রার্থী কে এই ওয়াকি?
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

হিরো আলম নয়, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য হলেন তানসেন

বুধবার রাত সোয়া আটটার দিকে বগুড়ার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
খোরশেদ আলম
01 February, 2023, 08:30 pm
Last modified: 02 February, 2023, 06:36 pm
বুধবার বেলা তিনটার দিকে বগুড়া ৪ আসনের (নন্দীগ্রাম-কাহালু) চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকের সাথে কথা বলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তানসেন এই আসনে ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। অর্থাৎ, ৮৩৪ ভোটের ব্যবধানে হারলেন তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে বগুড়ার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

এর আগে সদর আসনের বিষয়ে তিনি বলেছিলেন,  'সদরের (বগুড়-৬ আসনের) কেন্দ্র সব দখল হয়্যা গ্যাচে। ডিসি-এসপিক কয়্যাও কোনো কাম হচ্চে না। সদরের আশা সব শ্যাষ।'

তবে বুধবার বেলা তিনটার দিকে বগুড়া-৪ আসনের (নন্দীগ্রাম-কাহালু) চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, 'কাহালু-নন্দীগামের অনেক কেন্দ্র ঘুরে ঘুরে দেকচি। ভোট খুব সুষ্ঠু হচ্চে। মাঠের অবস্থা খুবই ভালো। কাহালু-নন্দীগ্রামের নিশ্চিত এমপি হচ্চি।'

বগুড়ায় দুটি আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এদিন সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন হিরো আলম।

ভোটদান শেষে তিনি সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে ভোট হলে আমি দুই আসনেই বিপুল ভোটে জয়লাভ করব। এখন পর্যন্ত সব পরিবেশ ভালো আছে। তবে সদরের এক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। 
 
Related Topics

টপ নিউজ

হিরো আলম / উপ-নির্বাচন / বগুড়া-৪ আসন / বগুড়া-৬ আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • বগুড়ায় তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির প্রার্থী কে এই ওয়াকি?
  • হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net