Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
ক্যাটাগরি অনুযায়ী বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করা হচ্ছে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2023, 09:15 am
Last modified: 30 January, 2023, 09:27 am

Related News

  • বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের ফি নির্ধারণের উদ্যোগ সরকারের
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • সরকারি-বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি ও চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ
  • বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি বিপ্লবের উদ্যোগ
  • অপ্রয়োজনীয় টেস্ট বন্ধ করে সেবা উন্নত করুন: বেসরকারি হাসপাতালগুলোকে আসিফ নজরুল

ক্যাটাগরি অনুযায়ী বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ করা হচ্ছে 

হাসপাতালের বেড সংখ্যা, যন্ত্রপাতি, অবস্থান, লোকবল, সুযোগ-সুবিধা ভেদে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে এ, বি, সি, ডি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হবে। এতে মানুষ আগে থেকেই জানতে পারবে- কোন হাসপাতালে গেলে কী কী সুবিধা পাওয়া যাবে এবং চিকিৎসা বাবদ কত ব্যয় হবে।
টিবিএস রিপোর্ট
30 January, 2023, 09:15 am
Last modified: 30 January, 2023, 09:27 am
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের একেক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের একেক রকমের চার্জ আর টেস্ট ফি সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এজন্য প্রাইভেট স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারিভাবে একটি গাইডলাইন তৈরি করে হাসপাতালগুলোর মান অনুযায়ী ক্যাটাগরি তৈরি করে দিয়ে সেই ক্যাটাগরি মান অনুযায়ী ফি নির্ধারণ করে দেয়া হবে।

রোববার দুপুর দুইটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুসে 'নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, হাসপাতাল ক্যাটাগরাইজডকরণ, বেসরকারি হাসপাতালের ফি নির্ধারণ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত অন্যান্য বিষয়াদি' নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এ সংক্রান্ত একটি কমিটি করে এক মাসের মধ্যেই সিদ্ধান্তে উপনীত হবো আমরা। এতে বেসরকারি স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে, যত্রতত্র ফি দিয়ে দেশের জনগণের অযাচিত অর্থ ব্যয় হবে না।'

বেসরকারি হাসপাতালগুলোর ক্যাটাগরি নির্ধারণের ধরন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালের বেড সংখ্যা, যন্ত্রপাতি, অবস্থান, লোকবল, সুযোগ-সুবিধা ভেদে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে এ, বি, সি, ডি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হবে। 'এ' ক্যাটাগরির এক রকম সুবিধা, 'বি' ক্যাটাগরির এক রকম সুবিধা এবং 'সি' ক্যাটাগরির হাসপাতালগুলো মানভেদে এবং সুযোগ-সুবিধা উল্লেখসহ সরকার কর্তৃক নির্দিষ্ট ফি নির্ধারণ করা থাকবে। এতে মানুষ আগে থেকেই জানতে পারবে- কোন হাসপাতালে গেলে কী কী সুবিধা পাওয়া যাবে এবং চিকিৎসা বাবদ কত ব্যয় হবে।  

"সব হাসপাতালে এক হবে না। বড় হাসপাতাল, বিনিয়োগ বেশি, সেবা ভালো সেখানকার রেট একটু বেশি হবে। আবার যে হাসপাতালের মান কিছুটা কম, তার ফি কিছুটা কম হবে,'' বলেন মন্ত্রী।

এদিকে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস মার্চ মাস থেকে শুরু হবে বলে জানান মন্ত্রী। সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস চালু হলে সরকারের রাজস্ব বাড়বে। কারণ সকালে একজন ডাক্তার যখন রোগী দেখেন তখন ফি নেয় না, কিন্তু দুপুরের পর তো রোগীদের কিছু চার্জ দিতে হবে। তার একটি অংশ সরকারি কোষাগারে যাবে। 

চলতি শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে নিপাহ ভাইরাসে আক্রান্ত ৮ জন রোগী পাওয়া গেছে, তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, সংক্রমিত ও মৃতদের বেশিরভাগই রাজশাহীর বিভাগের। আক্রান্তদের প্রত্যেককেই চিকিৎসার আওতায় আনা হয়েছে। নিপাহ ভাইরাসে আক্রান্তদের মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ হাসপাতালে আলাদা আইসিইউ ইউনিট তৈরি করা হয়েছে।

গতবছরের চেয়ে এবার শীত মৌসুমে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, "ভাইরাসজনিত এই রোগ যাতে না বাড়ে সেই চেষ্টা চলছে। মানুষের মাঝে সচেতনতা তৈরিতে টেলিভিশন এবং পত্রিকায় নিপাহ ভাইরাস নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে।"

মন্ত্রী বলেন, "নিপাহ ভাইরাসের কোন ভ্যাকসিন নেই, নির্দিষ্ট চিকিৎসা নেই। তাই আমাদের সচেতন হতে হবে। খেজুরের কাঁচা রস, পাখির খাওয়া ফল খাওয়া যাবে না।" 

Related Topics

টপ নিউজ

বেসরকারি হাসপাতাল / বেসরকারি হাসপাতালের ফি / হাসপাতালের ফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের ফি নির্ধারণের উদ্যোগ সরকারের
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • সরকারি-বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি ও চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশ
  • বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারি বিপ্লবের উদ্যোগ
  • অপ্রয়োজনীয় টেস্ট বন্ধ করে সেবা উন্নত করুন: বেসরকারি হাসপাতালগুলোকে আসিফ নজরুল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net