Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
অপ্রয়োজনীয় টেস্ট বন্ধ করে সেবা উন্নত করুন: বেসরকারি হাসপাতালগুলোকে আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 04:20 pm
Last modified: 16 August, 2025, 04:40 pm

Related News

  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • সার্বিক পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী কমনওয়েলথ পর্যবেক্ষক দল: আসিফ নজরুল

অপ্রয়োজনীয় টেস্ট বন্ধ করে সেবা উন্নত করুন: বেসরকারি হাসপাতালগুলোকে আসিফ নজরুল

তিনি আরো বলেন, ‘রোগীরা অভিযোগ করেন, ডাক্তাররা তাদের কথা শোনেন না। এজন্যই অনেকে বিদেশে চিকিৎসা নিতে যান, কারণ সেখানে ডাক্তাররা ধৈর্য ধরে কথা শোনেন। দেশে ডাক্তাররা রোগী দেখা মাত্রই নানা টেস্ট দিয়ে দেন।’
টিবিএস রিপোর্ট
16 August, 2025, 04:20 pm
Last modified: 16 August, 2025, 04:40 pm
ছবি: টিবিএস

রোগীদের অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা দিয়ে অতিরিক্ত অর্থলাভের প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

অপ্রয়োজনীয় এসব টেস্ট বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমার বাসার এক হেল্পিং হ্যান্ড সম্প্রতি চিকিৎসকের কাছে গিয়েছিল। তাকে ১৪টি পরীক্ষা করতে বলা হয়। কিন্তু কোনো টেস্ট ছাড়াই গ্রামে গিয়ে পরিচিত চিকিৎসকের পরামর্শে সে সুস্থ হয়ে গেছে। এ ধরনের অত্যাচার বন্ধ করুন। গরিব রোগীদের গলা কাটা বন্ধ করুন।'

শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল জানান, সাধারণ রোগী হিসেবে তাকে বছরে অন্তত পাঁচ-ছয়বার এবং পরিবারের সদস্যদের জন্য প্রায় ৩০ বার হাসপাতালে যেতে হয়। কখনো বিদেশে চিকিৎসা নেননি উল্লেখ করে তিনি বলেন, 'দেশে সেবা নিয়েই আমি সন্তুষ্ট। তবে সবাই আমার মতো চিকিৎসকদের কাছ থেকে একই সেবা পান না।'

তিনি আরো বলেন, 'রোগীরা অভিযোগ করেন, ডাক্তাররা তাদের কথা শোনেন না। এজন্যই অনেকে বিদেশে চিকিৎসা নিতে যান, কারণ সেখানে ডাক্তাররা ধৈর্য ধরে কথা শোনেন। দেশে ডাক্তাররা রোগী দেখা মাত্রই নানা টেস্ট দিয়ে দেন।'

আসিফ নজরুল বলেন, 'বাংলাদেশের বড় বড় হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য ডাক্তারের সঙ্গে দেখা করার নির্দিষ্ট সময় কেন বরাদ্দ থাকে? এটি পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না।'

এ সময় আইন উপদেষ্টা সরাসরি প্রশ্ন তুলে বলেন, 'চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন?'

নার্স ও হাসপাতালের স্টাফদের আচরণ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। আসিফ নজরুল বলেন, 'আপনাদের কোটি টাকার বাগানবাড়ি আছে, অথচ নার্সদের বেতন মাত্র ১২ হাজার টাকা। সে তো ত্যাক্ত বিরক্ত থাকবে। স্টাফদের নার্সদের মানসম্মত বেতন দেন।'

তিনি আরো বলেন, রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে ও তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনতে।

Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / আইন উপদেষ্টা / চিকিৎসক / প্রাইভেট হাসপাতাল / বেসরকারি হাসপাতাল / স্বাস্থ্য পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • চিকিৎসায় অবহেলার ঘটনায় ১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত
  • শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত করলো বিএমডিসি
  • চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না হাসপাতালে গিয়ে দেখব: স্বাস্থ্যমন্ত্রী
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • সার্বিক পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী কমনওয়েলথ পর্যবেক্ষক দল: আসিফ নজরুল

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net