Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
শুধু আওয়ামী লীগই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে: প্রধানমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2023, 06:40 pm
Last modified: 29 January, 2023, 06:45 pm

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

শুধু আওয়ামী লীগই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে: প্রধানমন্ত্রী 

শেখ হাসিনা বলেন, বিএনপি বলে আ. লীগের ক্ষমতা গেলে পালানোর সুযোগ পাবেন না। ‘আমি বিএনপি-জামায়াতকে বলতে চাই, আ.লীগ কখনো পালায় না। পালায় আপনাদের নেতারাই’। 
টিবিএস রিপোর্ট
29 January, 2023, 06:40 pm
Last modified: 29 January, 2023, 06:45 pm
ছবি: ইউএনবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে ও দিকনির্দেশনায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। 

আজ রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। বিএনপি কখনো এদিকে নজর দেয়নি'। 

এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল জনগণকে সঙ্গে নিয়ে তাদের উন্নতি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেইরি ফার্ম, চিনি, পাট ও বস্ত্রকল গড়ে তুলেছিলেন উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর আরো উন্নয়নের জন্য সরকারের অন্যান্য পদক্ষেপ ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে'। 

শেখ হাসিনা বলেন, বিএনপি বলে আ. লীগের ক্ষমতা গেলে পালানোর সুযোগ পাবেন না। 'আমি বিএনপি-জামায়াতকে বলতে চাই, আ.লীগ কখনো পালায় না। পালায় আপনাদের নেতারাই'। 

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে প্রায় এক হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ২৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। ২৬টি প্রকল্পের মধ্যে সাতটি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) জন্য।

এসময়, ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে আরও ছয়টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। 

মাদরাসা ময়দানের জনসভায় যোগ দিয়েই এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সরকারি সূত্রগুলোর তথ্যমতে, বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক নগরীর সিএন্ডবি ক্রসিংয়ে প্রায় পাঁচ কোটি তিন লাখ টাকা ব্যয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৮ ফুট উচ্চতার ম্যুরাল।

এছাড়া, ২৪ কোটি টাকা ব্যয়ে তথ্য কমপ্লেক্স, আট কোটি ৩৫ লাখ টাকার আঞ্চলিক পিএসসি অফিস ভবন, ৬২ কোটি টাকা ব্যয়ে শহীদ জননী জাহানারা ইমাম বালিকা উচ্চ বিদ্যালয়, ৫৩ কোটি টাকা ব্যয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান বালক উচ্চ বিদ্যালয়, ১৬২ কোটি টাকার বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬৬ কোটি টাকা ব্যয়ে রাজশাহী ওয়াসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / রাজশাহী / খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রাজশাহীর বাঘায় সিএনজি–ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে ৮ জনকে গণপিটুনি, নিহত ১; কর্ণহারে আরেক শিশুর মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net