Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 January, 2023, 01:20 pm
Last modified: 26 January, 2023, 09:41 am

Related News

  • বিএনপির দুই দিনের অবরোধ শুরু
  • এ দেশ আওয়ামী লীগের নির্যাতনের রাষ্ট্রে পরিণত হয়েছে: মির্জা ফখরুল
  • ঢাকার প্রবেশমুখে ৮টি সমাবেশের ঘোষণা বিএনপির
  • বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে অংশ নিতে জমায়েত বিএনপি নেতাকর্মীরা 
  • আজ ঢাকার দুই অংশে বিএনপির গণমিছিল

নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি সমমনা দলগুলো। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি মাঠে গড়াচ্ছে। 
টিবিএস রিপোর্ট
25 January, 2023, 01:20 pm
Last modified: 26 January, 2023, 09:41 am
ছবি- টিবিএস

১৯৭৪ সালে বাকশাল গঠন ও এক দলীয় রাষ্ট্র কায়েমের প্রতিবাদ, বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। 

বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ।

দুপুর ২টায় আজকের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। 

আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছবি- টিবিএস

ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নিয়েছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে নয়াপল্টনের সামনের সড়কে মিছিল করছে। 

এদিকে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

আজ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। 

ছবি- টিবিএস

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চলনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। 

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি সমমনা দলগুলো। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি মাঠে গড়াচ্ছে। 

গত ১৬ জানুয়ারির সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
 
Related Topics

টপ নিউজ

বিএনপির গণসমাবেশ / বিএনপির বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • বিএনপির দুই দিনের অবরোধ শুরু
  • এ দেশ আওয়ামী লীগের নির্যাতনের রাষ্ট্রে পরিণত হয়েছে: মির্জা ফখরুল
  • ঢাকার প্রবেশমুখে ৮টি সমাবেশের ঘোষণা বিএনপির
  • বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে অংশ নিতে জমায়েত বিএনপি নেতাকর্মীরা 
  • আজ ঢাকার দুই অংশে বিএনপির গণমিছিল

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net